উপন্যাস: আকাশ এখনও মেঘলা

পর্ব-৭০: আকাশ এখনও মেঘলা

পর্ব-৭০: আকাশ এখনও মেঘলা

হেডমিস্ট্রেস দু’জনকেই টিফিনের সময় অফিসরুমের বাইরে কান ধরে দাঁড় করিয়ে দিয়েছিলেন। তাই দেখে মিথ্যেবাদী সেই মেয়েটির মনে যেন অদ্ভুত একটা শান্তি হয়েছিল। সে আড়চোখে দিয়াকে দেখতে দেখতে ফিক ফিক করে হাসছিল। এই সমস্ত নির্লজ্জ বেহায়াদের এরকমই স্বভাব। নিজের মানঅপমান জ্ঞান নেই। কিন্তু অপরের বিপদে-অপমানে এরা চরম শান্তি উপভোগ করে।

read more
পর্ব-৬৯: আকাশ এখনও মেঘলা

পর্ব-৬৯: আকাশ এখনও মেঘলা

সব অফিসেই যেমন দুষ্টু লোকের গুপ্তচর থাকে বিশুপালের গ্যাস এজেন্সিতেও বিশুপালের জামাইয়ের তেমনি এক পেটোয়া শাকরেদ ছুটে গিয়ে খবর দিয়ে দেয় খোদ মালিক এসে উপস্থিত হয়েছেন, সঙ্গে ফিরে এসেছেন ওই মেয়েটি আর তার মা। ব্যাস! ধুরন্ধর জামাই তড়াক করে বিশুবাবুর চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠেই, চোখ বুজে ভেবে নেয় তাকে ঠিক কী কী মিথ্যা কথা বলতে হবে।

read more
পর্ব-৬৮: আকাশ এখনও মেঘলা

পর্ব-৬৮: আকাশ এখনও মেঘলা

দিয়া উত্তর না দিয়ে শুধু একবার তাকাল। দিয়ার মা ভাবছেন যেখানে তাঁকে কাজ করতে হবে, সেখানে তাঁর মেয়ের এতটা কাঠিন্য কি ঠিক। মায়ের হাতটা ধরে তাঁকে নিয়ে ঠান্ডাঘর থেকে বাইরের গরমে বেরিয়ে এল দিয়া! সেখানে অনেক মানুষের ভিড়! তারা বুকিং করাচ্ছেন। সেই ভিড় ঠেলে যেতে যেতে দিয়া ভাবার চেষ্টা করছে, সামনে বেরিয়ে বাঁদিকেনা ডানদিকে গেলে কাছাকাছি জেরক্সের দোকান পাওয়া যাবে।

read more
পর্ব-৬৭: আকাশ এখনও মেঘলা

পর্ব-৬৭: আকাশ এখনও মেঘলা

দিয়া প্রথম দিন এসেছিল। বিশু পাল সেদিন ছিলেন না। গ্যাস কোম্পানিতে কোনও মিটিং ছিল। সেখানে গিয়েছিলেন । বাইরে যেখানে বসে মাকে কাজ করতে হবে, সেখানে বেশ গরম । দেওয়ালে লাগানো টেবিল ফ্যান ঘুরছে। এই টেবিল ফ্যানগুলো দেখলেই দিয়ার মনে হয় – টেনে টেনে না বলছে ফ্যানটা। না, না, না— কিন্তু কেউই তার কথা শুনছে না।

read more
পর্ব-৬৬: আকাশ এখনও মেঘলা

পর্ব-৬৬: আকাশ এখনও মেঘলা

মায়েরটা অন্যরকম। একটা মানুষকে ঘিরে এত বছরের যৌথজীবনে একটা ছেদ। হঠাৎ যেন একটা ভয়ঙ্কর শূণ্যতা। দিয়া বোঝার চেষ্টা করেও যেন মায়ের একাকীত্ব বুঝতে পারে না। অপরের মনকে বোঝা খুব কঠিন। স্বামী-স্ত্রী-ছেলে-মেয়ে সকলেই হয়তো তাদের মতো চেষ্টা করে। কিন্তু বুঝতে পারে ? দিয়া তো চেষ্টা করেও পারে না।

read more
পর্ব-৬৫: আকাশ এখনও মেঘলা

পর্ব-৬৫: আকাশ এখনও মেঘলা

মা ঠিক হয়ে গিয়েছিলেন। বলেছিলেন দিয়াই শবদাহের কাজ করবে। শববাহী গাড়িতে সামনের ড্রাইভারের সঙ্গে একজন আর পিছনে তিনজনের বসার জায়গা ছিল। দিয়া আর তার মা শান্তি পিছনে বসেছিল। সবটুকুই জীবনে প্রথমবার। মাকে নিয়ে এর আগে অ্যাম্বুল্যান্সে চেপে বাবাকে হাসপাতাল থেকে থেকে নিয়ে আসা বা আজ বাবার মৃতশরীর পিছনে নিয়ে এই শববাহী গাড়িতে শ্মশানে যাওয়া।

read more
পর্ব-৬৪: আকাশ এখনও মেঘলা

পর্ব-৬৪: আকাশ এখনও মেঘলা

চিনিছাড়া চা! সেদিন বাবার ঘুম ভাঙছে না। দু’ চারবার স্বাভাবিকভাবে ডাকার পর দিয়া ভয় পেয়ে গেল। ডাকাডাকিতে মার ঘুম ভেঙে গেছে। আচমকা ঘুম থেকে উঠেই নিজের সব থেকে প্রিয় মানুষকে নিথর হয়ে থাকতে দেখে মায়ের কথা বন্ধ হয়ে গিয়েছিল। হঠাৎ মুখ থেকে একটা গোঁগোঁ শব্দ করতে করতে মা গলা ফাটিয়ে চিৎকার করে উঠেছিলেন।

read more
পর্ব-৬৩: আকাশ এখনও মেঘলা

পর্ব-৬৩: আকাশ এখনও মেঘলা

শুধু নম্বর নয়! দিয়া মনোবিজ্ঞানকে ভালোবেসে পড়েছে। তখনই জানতে পেরেছে ফ্রয়েডের মতে, বহুদিন ধরে জমে থাকা কোনও তীব্র আকাঙ্ক্ষা বা জৈবিক চাহিদা যখন হঠাৎ পূরণ হয়, তখন আমরা সুখ অনুভব করি। অভাব থেকে প্রাপ্তির ওপর নির্ভর করে, তাই চাহিদা মেটানোর পর আর এই অনুভূতি বেশিক্ষণ স্থায়ী হয় না।

read more
পর্ব-৬২: আকাশ এখনও মেঘলা

পর্ব-৬২: আকাশ এখনও মেঘলা

দিয়া একবছর বাদে পার্মানেন্ট হবে। ছুটিছাটা একটু বাড়বে। পিএফটা কাটবে। কিন্তু শেষমেশ সেও-তো ভাড়ারই কর্মী। বিদেশের কোম্পানিদের জন্য ভাড়ায় কাজ করে। ক্লায়েন্ট। তারা ডলারের হিসেবে ‘অ্যাথেনা ইনফোটেক’-এর সার্ভিস ভাড়া নেয়। ভাড়ায় এখন সবকিছু। বাড়ি-গাড়ি সাজপোশাক আসবাবপত্র ঠাটবাট লোকলস্কর। উকিল মোক্তার ডাক্তার। স্যাটেলাইট। এমনকি গোপনে, ভাড়ার বর ভাড়ার বৌ।

read more
পর্ব-৬১: আকাশ এখনও মেঘলা

পর্ব-৬১: আকাশ এখনও মেঘলা

বাবার মৃত্যুটা অবশ্যম্ভাবী জেনেও দিয়ার মা আজও মেনে নিতে পারেননি। বিয়েবাড়িতে গেলে তাঁর বোধহয় দু-ধরণের কষ্ট হয়! এক তো নিজের স্বামীকে হারিয়ে ফেলে বৈধব্যের আক্ষেপ। আর মেয়ের বিয়ে না-হওয়া বা বিয়ে না-দেওয়ার জন্য টিকা-টিপ্পুনির জ্বালা। মেয়েকে ভরসা করে একটা ভাল ছেলে একটা ভালো পরিবারে তুলে দেবার মতো এখনও কোনও যোগাযোগ হয়নি।

read more
পর্ব-৬০: আকাশ এখনও মেঘলা

পর্ব-৬০: আকাশ এখনও মেঘলা

ফ্লাইওভার থেকে ভিআইপিতে নেমে তখন ওরা শ্রীভূমির বিগ বেন-এর পাশে পৌঁছেছে। দিয়া অকারণে ঘাড় বেঁকিয়ে বিগ বেনের সময় দেখার চেষ্টা করে। বিতান যেন গভীর মনোযোগ দিয়ে খুব সাবধানে গাড়ি চালাচ্ছে। দু’জনে কথা খুঁজে পাচ্ছে না। বিতানের আচমকা কেন যে মনে পড়ে যায় বহু পুরনো কথা। দিয়াকে সে পুষ্পাঞ্জলির ফুলের মধ্যে মিশিয়ে প্রপোজ করে চিঠি দিয়েছিল। কি অদ্ভুত!

read more
পর্ব-৫৯: আকাশ এখনও মেঘলা

পর্ব-৫৯: আকাশ এখনও মেঘলা

ফ্যাশন নাকি মাঝে মাঝে সামারসল্ট দিয়ে পুরোনো দিনে ফিরে যায়। এরকম রগ ছোঁওয়া জুলফি তো ছিল একসময়কার আইকন দুর্গাদাস সায়গল বা পিসি বড়ুয়ার সময়ে। নায়িকাদের ফিনফিনে রোগা হওয়া, একটু নাকিসুরে কথা বলাটাও যমুনা বড়ুয়ার সময় থেকে আবার ফিরে আসছে। মাঝখানের একটা সময় একটু মোটাসোটা নায়িকারা জায়গা পেতেন। উত্তমকুমার নিয়ে এলেন এক দুরন্ত প্রেমিককে। ধুতি পাজামা পাঞ্জাবি বাংলা সার্ট বা স্যুট-বুট সবেতেই ভালোবাসা- ভালোলাগা।

read more
পর্ব-৫৮: আকাশ এখনও মেঘলা

পর্ব-৫৮: আকাশ এখনও মেঘলা

দিয়া কী চাইবে না! প্রেম? একা একা নিঃশব্দে খানিক হেসে কাগজটা কুচিয়ে ফেলে জলের ফ্ল্যাশ টেনে দিলো। গাড়িটা চলছে। বিতান জিজ্ঞেস করেনি দিয়া কোথায় যাবে! বিতান জানে দিয়া কোথায় থাকে। সেদিন ভোগপ্রসাদ পরিবেশনের দলে বিতান ছিল! দিয়া ব্যাপারটায় সেদিনই নির্ভেজাল বন্ধুত্বের শিলমোহর দিতে চেয়েছিল। তাই সে চেঁচিয়ে বলল…

read more
পর্ব-৫৭: আকাশ এখনও মেঘলা

পর্ব-৫৭: আকাশ এখনও মেঘলা

দোকানের খরিদ্দারেরাও অদ্ভুত। দরদাম করে না। ইশারায় কথা বলে। টাকা দেয় খবরের কাগজ মোড়ে বই নিয়ে চলে যায়। খুব ইচ্ছে ছিল জানার। ওই বইতে কী এমন থাকে যার জন্য ওরকম লুকোচাপা। জানা হয়নি। সেদিনও। আজ এতটা বড় হয়েও। তবে আজ ইন্টারনেট ঘেঁটে বুঝতে পারে কেন নানা বয়সের কিশোর যুব প্রৌঢ় সে বইয়ের আকর্ষণে ঘুরঘুর করতো। এতদিন বাদে দিয়ার কেমন যেন মনে হয় অতনু সেন তার কাছে সেই মলাটজোড়া নিষিদ্ধ বইয়ের মতো। কী আছে মানুষটার মধ্যে?

read more
পর্ব-৫৬: আকাশ এখনও মেঘলা

পর্ব-৫৬: আকাশ এখনও মেঘলা

ঘণ্টা বাজিয়ে সময় শেষ হয়। পরীক্ষার সময়। হাসপাতালে আত্মীয়ের পাশে বসার সময়। পাগলা গারদে। জেলখানায়। আলোয় থাকা মানুষের সাথে অন্ধকারজীবীদের দেখা হওয়ার সময়। কিন্তু জীবন থেমে গেলে? সব ঘণ্টা সব কোলাহল নিঃশব্দ! জীবনরেখার আর কোনও উথাল-পাথাল নেই। সে তখন ধীর স্থির শান্ত। অজস্র বিন্দুতে বয়ে যাওয়া। অবিরাম। অবিরল।

read more

Skip to content