মঙ্গলবার ৯ জুন, ২০২৬

পশ্চিমবঙ্গ

কলকাতায় বৃষ্টি শুরু! দক্ষিণের চার জেলায় ঝড় হতে পারে ৬০ কিমি বেগে, বজ্রপাত ও বৃষ্টির পূর্বাভাস অন্যত্রও

কলকাতায় বৃষ্টি শুরু! দক্ষিণের চার জেলায় ঝড় হতে পারে ৬০ কিমি বেগে, বজ্রপাত ও বৃষ্টির পূর্বাভাস অন্যত্রও

সকাল থেকে রোদের দাপট ছিল অন্যান্য দিনের মতোই। তবে বিকেলের পর থেকে হঠাৎই আকাশে মেঘের ঘনঘটা। কলকাতার কিছু কিছু অংশে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর ফলে সাময়িক ভাবে তাপমাত্রা কমবে। তবে গরমে স্থায়ী স্বস্তির সম্ভাবনা এখনই নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সমুদ্রতল থেকে যার উচ্চতা ১.৫ কিলোমিটার। এ ছাড়া, পশ্চিম বিহার এবং আশপাশের এলাকার উপর আরও একটি ঘূর্ণাবর্ত...

read more
নিম্নচাপ ‘গভীর’ হয়ে এগোচ্ছে উপকূলের দিকে, কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি হবে ঘূর্ণিঝড় ‘মোন্থা’! কী পূর্বাভাস?

নিম্নচাপ ‘গভীর’ হয়ে এগোচ্ছে উপকূলের দিকে, কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি হবে ঘূর্ণিঝড় ‘মোন্থা’! কী পূর্বাভাস?

বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপ অবশেষে ‘গভীর’ নিম্নচাপে পরিণত হয়েছে। আপাতত সে উপকূলের দিকে এগিয়ে চলেছে। নিম্নচাপের শক্তি বারার সঙ্গে সঙ্গে সমুদ্রে তার গতিও বৃদ্ধি পাচ্ছে। আগামীকাল সোমবার ওই নিম্নচাপ থেকে যে ঘূর্ণিঝড় তৈরি হবে, তার নাম হবে ‘মোন্থা’। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ‘মোন্থা’ ‘প্রবল’ আকারে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়বে। এর জেরে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের কিছু অংশে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

read more
নিম্নচাপ ‘গভীর’ হয়ে এগোচ্ছে উপকূলের দিকে, কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি হবে ঘূর্ণিঝড় ‘মোন্থা’! কী পূর্বাভাস?

প্রবল শক্তি বাড়িয়ে ১০০ কিমি গতিতে ঘূর্ণিঝড় ডাঙায় আছড়ে পড়তে পারে মঙ্গলবার! সতর্কতা জারি কলকাতাতেও

বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ। সে এখন স্থলভাগের দিকে ধীরে ধীরে এগোচ্ছে। নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। মঙ্গলবার অন্ধ্র উপকূলে প্রবল ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়তে পারে। দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতাতেও ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। সপ্তাহের মাঝামাঝি উত্তরবঙ্গের জেলাগুলিতেও সময়ে ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। দুই জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

read more
নিম্নচাপ ‘গভীর’ হয়ে এগোচ্ছে উপকূলের দিকে, কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি হবে ঘূর্ণিঝড় ‘মোন্থা’! কী পূর্বাভাস?

ক্রমশ ঘনাচ্ছে নিম্নচাপ! বাংলার ৯ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, উত্তাল সমুদ্র, কতটা শক্তিশালী হবে ঘূর্ণিঝড়?

হাওয়া দফতর এও জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে সমুদ্রে ঝোড়ো হাওয়া বইছে। ২৭ তারিখ থেকে সমুদ্রে ঝড়ের গতি বাড়তে পারে। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর সমুদ্রে ঝড়ের গতি সর্বোচ্চ ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছোতে পারে। মৎস্যজীবীদের আগামী ২৮ অক্টোবর পর্যন্ত সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। সমুদ্রের পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে আবহাওয়া দফতর।

read more
বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল! সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বৃষ্টি, ভিজবে উত্তরবঙ্গও

বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল! সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বৃষ্টি, ভিজবে উত্তরবঙ্গও

বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে সুষ্পষ্ট নিম্নচাপ অঞ্চল। ক্রমে শক্তি বৃদ্ধি করে তা নিম্নচাপে পরিণত হবে। সেই নিম্নচাপের অভিমুখ তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকা। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিন উত্তর বা দক্ষিণবঙ্গে তাপমাত্রা হেরফের হওয়ার কোনও সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে সুষ্পষ্ট...

read more
সাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত! আবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

সাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত! আবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

উত্তরবঙ্গে সোমবার থেকে আর বর্ষণ হয়নি। সপ্তাহান্তে শুধু উত্তরবঙ্গ নয়, গোটা বাংলা থেকেই আনুষ্ঠানিক ভাবে বিদায় নেবে বর্ষা। এমন্টাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত উত্তরবঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে এখনও কয়েক দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলতে পারে।

read more
অবশেষে সপ্তাহান্তে বাংলা থেকে বিদায় বর্ষার! কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

অবশেষে সপ্তাহান্তে বাংলা থেকে বিদায় বর্ষার! কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ। শনিবার থেকে টানা বৃষ্টিতে সেখানে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। কোথাও সেতু ভেঙে পড়েছে, কোথাও ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি-রাস্তাঘাট। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মিরিক এবং সুখিয়াপোখরিতে। মিরিকেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে সোমবার সকাল থেকে চিত্রটা খানিক বদলেছে। সোমবার থেকে পাহাড়ে সে ভাবে বৃষ্টিও হয়নি। আলিপুর আবহাওয়া দফতরও জানিয়েছে, আপাতত উত্তরবঙ্গে আর নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গে এখনও কিছু দিন বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলতে পারে। সোমবার থেকে উত্তরবঙ্গের সব...

read more
সোমবারও তরাই ও ডুয়ার্সে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, ভারী বর্ষণের আশঙ্কা আলিপুরদুয়ারে

সোমবারও তরাই ও ডুয়ার্সে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, ভারী বর্ষণের আশঙ্কা আলিপুরদুয়ারে

টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। রবিবার আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় অতি প্রবল বৃষ্টি হয়েছে। অতি বৃষ্টির ফলে বিপর্যস্ত জনজীবন। প্রাণহানির ঘটনাও হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, এখনই উত্তরবঙ্গে থামছে না দুর্যোগ। সোমবারেও উত্তরবঙ্গের আট জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই আট জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

read more
দশমীতে কলকাতায় ভারী বর্ষণ, জারি কমলা সতর্কতা! এগোচ্ছে গভীর নিম্নচাপ, পুরী থেকে সে আর কত দূরে? কতটা দুর্যোগের সম্ভাবনা?

দশমীতে কলকাতায় ভারী বর্ষণ, জারি কমলা সতর্কতা! এগোচ্ছে গভীর নিম্নচাপ, পুরী থেকে সে আর কত দূরে? কতটা দুর্যোগের সম্ভাবনা?

অষ্টমীর রাতে অল্প বৃষ্টি হয়েছে। তবে মহানবমীর বিকেল থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফকর। কলকাতায় দুপুর আড়াইটে থেকে বিকেলের মধ্যে দমকা হাওয়া এবং বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছেন আবহবিদেরা। হাওয়া দফতরের সাম্প্রতিক বুলেটিন বলছে, বিকেল পর্যন্ত কলকাতা, উত্তর ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ও হাওড়ার বিস্তীর্ণ অংশে বৃষ্টি হতে পারে।

read more
অষ্টমীতেই তৈরি হবে ঘূর্ণাবর্ত! পুজোয় দক্ষিণবঙ্গে অতি ভারী বর্ষণ, কলকাতায় কবে থেকে দুর্যোগ?

অষ্টমীতেই তৈরি হবে ঘূর্ণাবর্ত! পুজোয় দক্ষিণবঙ্গে অতি ভারী বর্ষণ, কলকাতায় কবে থেকে দুর্যোগ?

সোমবার সপ্তমীর সন্ধ্যা পর্যন্তও কোথাও ঝড়বৃষ্টি হয়নি। বৃষ্টির আশঙ্কা দূরে সরিয়ে ঠাকুর দেখার আনন্দে মেতেছে কলকাতাবাসী। এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, এই সুখ স্থায়ী হবে না!চ আগামীকাল অষ্টমীতেই উত্তর আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। নবমীর মধ্যে তা নিম্নচাপ পরিণত হতে পারে। এর প্রভাবে নবমী থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

read more
ঘনাচ্ছে নিম্নচাপ, সপ্তমী পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সতর্কতা! কোন কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টি?

ঘনাচ্ছে নিম্নচাপ, সপ্তমী পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সতর্কতা! কোন কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টি?

তুমুল বর্ষণে ভেসে গিয়েছে কলকাতার বিস্তীর্ণ এলাকা। পুজোর মুখে শহরবাসীর দুর্ভোগের শেষ নেই। এদিকে আলিপুর আবহাওয়া দফতরও আবহাওয়া নিয়ে ভালো খবর শোনায়নি। কারণ বঙ্গোপসাগরে আবার নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে। এর জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে। কোনও কোনও জায়গায় ভারী বর্ষণের সতর্কতাও রয়েছে। আপাতত রাজ্য জুড়ে সপ্তমী পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া দফতর।

read more
দশমীতে কলকাতায় ভারী বর্ষণ, জারি কমলা সতর্কতা! এগোচ্ছে গভীর নিম্নচাপ, পুরী থেকে সে আর কত দূরে? কতটা দুর্যোগের সম্ভাবনা?

চতুর্থীতেই নিম্নচাপের সম্ভাবনা! মায়ানমার থেকে সরছে ঘূর্ণাবর্ত, কোথায় কবে কতটা বর্ষণ? একঝলকে ছ’দিনের পূর্বাভাস

এক রাতের বৃষ্টিতে পুজোর আগে বিপর্যস্ত কলকাতা এবং শহরতলির জনজীবন। মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ অঞ্চলের কারণেই এই বৃষ্টি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এখনই স্বস্তির সম্ভাবনা নেই। কারণ নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে। মায়ানমার থেকে ক্রমে বাংলার দিকে সরে আসছে ঘূর্ণাবর্ত। তা নিম্নচাপে পরিণত হবে একেবারে পুজোর মুখে!হাওয়া অফিস জানিয়েছে, উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ অঞ্চলটি ছিল, তা এখনও একই জায়গায় রয়েছে। এর সঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে...

read more
আর একটু বৃষ্টি হলেই বলা যেত ‘মেঘভাঙা বৃষ্টি’! বলল হাওয়া দফতর! আরও দুর্যোগের শঙ্কা আছে? হাওয়া দফতরের পূর্বাভাস কী?

আর একটু বৃষ্টি হলেই বলা যেত ‘মেঘভাঙা বৃষ্টি’! বলল হাওয়া দফতর! আরও দুর্যোগের শঙ্কা আছে? হাওয়া দফতরের পূর্বাভাস কী?

রাতভর প্রবল বৃষ্টিতে শহর কলকাতা জলমগ্ন। কেই কেই মনে করছেন, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে কলকাতায় মেঘভাঙা বৃষ্টি (ক্লাউডবার্স্ট) হয়েছে। যদিও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় মেঘভাঙা বৃষ্টি হয়নি। তবে সেই সঙ্গে এও জানানো হয়েছে, এক ঘণ্টায় ২ মিলিমিটার বেশি বৃষ্টি হলেই এই বর্ষণকে মেঘভাঙা (ক্লাউডবার্স্ট) বৃষ্টি বলা যেত।

read more
কলকাতায় পাঁচ ঘণ্টার ব্যবধানে রেকর্ড বর্ষণ! জলের নীচে শহর, মঙ্গলবার আবহাওয়া কেমন থাকবে? কী বলল হাওয়া দফতর?

কলকাতায় পাঁচ ঘণ্টার ব্যবধানে রেকর্ড বর্ষণ! জলের নীচে শহর, মঙ্গলবার আবহাওয়া কেমন থাকবে? কী বলল হাওয়া দফতর?

রাতভর রেকর্ড বৃষ্টি। কলকাতার অধীকাংশ এলাকা জলমগ্ন। ব্যাপক ভাবে ব্যাহত যান চলাচল ব্যবস্থা। এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, মঙ্গলবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে বৃষ্টির পরিমাণ যদি আরও বাড়ে তা হলে জল জমার পরিমাণও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

read more
পুজোর মুখে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে, তৃতীয়া থেকেই সমুদ্র হবে উত্তাল! কলকাতায় কী পূর্বাভাস?

পুজোর মুখে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে, তৃতীয়া থেকেই সমুদ্র হবে উত্তাল! কলকাতায় কী পূর্বাভাস?

দুর্গা পুজো যত এগচ্ছে, বৃষ্টির সম্ভাবনা আরও বাড়ছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি কমতে শুরু করেছে। ষষ্ঠীর দু’দিন আগে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বলে আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। আর এর প্রভাবেই পুজোয় বৃষ্টি হতে পারে। তৃতীয়া অর্থাৎ বৃহস্পতিবার থেকেই সমুদ্র উত্তাল হতে পারে। তাই মৎস্যজীবীদেরও সতর্ক করে দেওয়া হয়েছে।

read more

Skip to content