সম্পাদকীয় দপ্তর

সম্পাদকীয়

জগতে আনন্দ যজ্ঞে…

জগতে আনন্দ যজ্ঞে…

"তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদঘাটন সূর্যের মতো।"যে কোনও যাত্রারম্ভের সূচনাই হোক এমনতরো, সূর্যরশ্মির মতো প্রখর অথচ ঋণাত্মকতায় পরিপূর্ণ আর তার যাত্রাকালের পরিক্রমাটুকু হয়ে থাকুক চিরভাস্বর। আমাদের যাত্রার সূচনালগ্নে তাই চিরভাস্বরতার প্রার্থনা করেই আমরা আমাদের সর্বাধিক প্রিয় পাঠকদের উদ্দেশে এই খোলা চিঠিটি রাখলাম। সময়ের সঙ্গে আমাদের যাত্রা আরম্ভ হল আজ থেকে। আমাদের নতুন ওয়েব নিউজ পোর্টাল www.samayupdates.in সময়ে, অসময়ে, সবসময়ে তার পাঠকদের কাছে বিশ্বের প্রতিটি কোনার খুঁটিনাটি প্রয়োজনীয় সংবাদ পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে।...

read more

বিশেষ নিবন্ধ

সঙ্গীতই আমার ফার্স্ট লাভ : শচীন দেববর্মণ

সঙ্গীতই আমার ফার্স্ট লাভ : শচীন দেববর্মণ

কুমিল্লাতেই কুমার শচীন দেববর্মণের বেড়ে ওঠা, পড়াশোনা। কিন্তু আগরতলার সঙ্গে ছিল নিবিড় সম্পর্ক। মাঝে মাঝে তিনি আগরতলায় আসতেন। রাজ্যেশ্বর মিত্র এক লেখায় জানিয়েছেন যে, তিনি শচীনকর্তাকে আগরতলাতে সাধারণের ব্যবহৃত পথেঘাটে হেঁটে বেড়াতে দেখেছেন। রাস্তার লোকজন কর্তার জন্য সসম্ভ্রমে সরে দাঁড়ালেও তিনি কিন্তু কারও দিকে অবহেলার দৃষ্টিতে তাকাননি। আগরতলায় ফুটবল মাঠে রেফারিও থাকতেন তিনি। সঙ্গীত চর্চায় বিরতি ছিলনা এখানেও। রাজপরিবারের কারো কারও বাড়িতে সাহেব আলী নামে এক জন লোকশিল্পী গান শোনাতে আসতেন।

read more
বিদ্যাসাগর

বিদ্যাসাগর

বিদ্যাসাগর উপাধি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় একাই কেবল পাননি। সংস্কৃত কলেজের বিশেষ এই উপাধিতে ভূষিত বহু বিদ্যাসাগর আছেন। ইতিহাসে তাঁরাও আছেন তাঁদের সারস্বত সাধনার তাত্পর্য নিয়ে। তবুও, বিদ্যাসাগর বিপুল ও অভ্রভেদী হয়েছেন। কারণ, সকলেই যেমন কবি নন, কেউ কেউ কবি, তেমন-ই সকলেই যে ঈশ্বরচন্দ্র হতে পারেন না।

read more
বিনায়ক : বিশ্বকর্মা

বিনায়ক : বিশ্বকর্মা

মা দুগ্গার সঙ্গে কার্ত্তিক ঠাকুরের মতোই মর্ত্যধামে আসেন গণেশ-ও। বিশ্বকর্মার সঙ্গে কার্ত্তিকের নানা সাদৃশ্য যেমন দৃ্শ্যমান, তেমন-ই গণেশের সঙ্গে শত কিংবা সহস্র যোজনেও খুঁজে পাওয়া কঠিন। একজন সুঠাম যুবাপুরুষ। অন্যজন স্থূল নরশরীরে হস্তিমুণ্ড ধারণ করে আছেন। তবে দু’জনের-ই চারটি হাত। আরেকটি বিষয়ও দৃষ্টি এড়িয়ে যাবে না হয়তো। বিশ্বকর্মার বাহন হাতি। সেই হাতির মস্তকটিই স্কন্ধে নিয়ে গণেশ প্রসিদ্ধ ও সর্বাগ্রে বন্দিত হয়েছেন। সভ্যতার তরণীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন যদি কষে হাল ধরেন তো অন্যজন পাল তুলে ধরেছেন সেই ঝঞ্ঝাকুটিল সাগরযাত্রায়।

read more
গল্পবৃক্ষ, পর্ব-৬৯ : ঘটজাতক/৪ : বীরভোগ্যা বসুন্ধরা

গল্পবৃক্ষ, পর্ব-৬৯ : ঘটজাতক/৪ : বীরভোগ্যা বসুন্ধরা

দুর্দমনীয় দশভাই দশভেয়েদের ত্রাসে তখন চারিদিকে একটাই রব—ত্রাহি ত্রাহি। এ এক আশ্চর্য ব্যাপার বটে! ভবিষ্যতে যিনি হবেন সকলের ইহকাল পরকালের ত্রাতা, তাঁর থেকেই তখন পরিত্রাণ চাইছে সকলে! মানুষই দেবতা গড়ে, তাহারই কৃপার ‘পরে করে দেব মহিমা নির্ভর!

read more
নিঃসঙ্গ বার্ধক্য

নিঃসঙ্গ বার্ধক্য

রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, “মানুষের উপর বিশ্বাস হারানো পাপ।” এই কথার গভীর তাৎপর্য আজ নতুন করে উপলব্ধি করা দরকার। কারণ সম্পর্কের সংকটের মূলে শুধু প্রযুক্তি নয়; রয়েছে পারস্পরিক বিশ্বাস, ধৈর্য ও সহমর্মিতার ক্রমশ অবক্ষয়।

read more

বইয়ের দেশে

‘গানের রাজা সুরের রাজপুত্র’, বাংলা সাহিত্যের এক অনবদ্য উপাখ্যান

‘গানের রাজা সুরের রাজপুত্র’, বাংলা সাহিত্যের এক অনবদ্য উপাখ্যান

সড়ক ধরে হেঁটে যাচ্ছেন কে? উজ্জ্বল গাত্রবর্ণ। চেহারায় রাজকীয় গাম্ভীর্য। রাজপথে এ কার দৃপ্ত পদচারণা? কে তিনি? দিন কয়েক আগে কুমিল্লা থেকে আগরতলার বাড়িতে এসেছেন তিনি। হ্যাঁ, তিনি রাজপুরুষ। কর্তা। শচীন কর্তা। পরবর্তীকালে তিনিই হয়ে উঠেছিলেন দেশখ্যাত এসডি বর্মণ। তর তর করে একের পর এক অধ্যায় পড়ছিলাম আর ভাবছিলাম—এটি কি কোনও আখ্যান মঞ্জরী, না কোনও এক চেনা ছন্দের কাব্য সংকলন, বলা মুশকিল। তবে নির্দিধায় এটা বলা যায়, এ এক অনন্য এবং বাংলা সাহিত্যের এক সমৃদ্ধ আখ্যান বা উপাখ্যান পর্ব বলা যেতেই পারে।

read more
রামকুমার: বিস্মৃত অধ্যায়ের উজ্জ্বল উদ্ধার

রামকুমার: বিস্মৃত অধ্যায়ের উজ্জ্বল উদ্ধার

‘নবপত্রিকা’ কাব্যে পুরাণ ও মহাকাব্যের যে নয়জন নারী তাদের স্বামীর উদ্দেশ্যে পত্র রচনা করেছেন তারা হলেন সুনীতি, দ্রৌপদী, জানকী, দেবযানী, সুলোচনা, পদ্মাবতী, মন্দোদরী, সুভদ্রা এবং দময়ন্তী। উত্তানপাদের উদ্দেশ্যে সুনীতি,ভীমের প্রতি দ্রৌপদী, রামের প্রতি জানকী, যযাতির প্রতি দেবযানী, মাধবের প্রতি সুলোচনা, কর্ণের প্রতি পদ্মাবতী, রাবণের প্রতি মন্দোদরী, অর্জুনের প্রতি সুভদ্রা এবং নলের উদ্দেশ্যে পত্র রচনা করেছেন দয়মন্তী।

read more
বইয়ের দেশে : না বলা অনেক কথা সময়ের দলিল

বইয়ের দেশে : না বলা অনেক কথা সময়ের দলিল

সব মিলিয়ে আত্মকথন ও সমসাময়িক ঘটনাবলির সমন্বয়ে পান্নালাল রায় এক মালা রচনা করেছেন, যার প্রতিটি ফুলের কোনওটিতে রয়েছে আনন্দময়তার সৌরভ, কোনওটিতে যেন আবার বিষন্নতার দীর্ঘশ্বাস। এটিকে আবার আত্মকথন কেন্দ্রিক এক ইতিহাস গ্রন্থও বলা যেতে পারে। নানা তথ্য বহুল সুখপাঠ্য এই গ্রন্থটি পাঠক সমাজে সমাদৃত হবে এমন আশা করা যায়। গ্রন্হটির দৃষ্টি নন্দন প্রচ্ছদ করেছেন কামনা দেব। প্রচ্ছদে ঐতিহাসিক ভাবনার প্রতিফলন ঘটেছে।

read more
বইয়ের দেশে : দেশভাগ, সিলেট গণভোট এবং করিমগঞ্জ

বইয়ের দেশে : দেশভাগ, সিলেট গণভোট এবং করিমগঞ্জ

স্বাধীনতা ও দেশভাগের সময় সবচেয়ে বিতর্কিত অঞ্চল ছিল করিমগঞ্জ। ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত জুড়ে পত পত করে দেশের জাতীয় পতাকা উড়লেও করিমগঞ্জ ছিল এর ব্যতিক্রম। করিমগঞ্জে জাতীয় পতাকা উত্তোলন হয় ১৭ আগস্ট। আর আনুষ্ঠানিক ভাবে এখানে স্বাধীনতা দিবসের কর্মসূচি রূপায়িত হয় ২৬ আগস্ট। কিন্তু কেন এমনটা ঘটেছিল? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের চোখ বোলাতে হবে ইতিহাসের ধূসর পৃষ্ঠায়।এই প্রসঙ্গে বাণীব্রত রায় তাঁর সুবৃহৎ গ্রন্হ 'করিমগঞ্জ কথা'য় তুলে ধরেছেন বিস্তৃত তথ্য। বলেছেন সিলেট নিয়ে বিতর্কিত গণভোট,রেডক্লিফ কমিশনের...

read more
দুই মলাটে বন্দি অর্ধ শতাব্দী

দুই মলাটে বন্দি অর্ধ শতাব্দী

সাড়ে চার দশক আগে বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের চেষ্টা ও দেশটির প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হবার সংবাদটি যদি এখন ফের চোখের সামনে আসে তবে পাঠকের অনুভূতিটা কেমন হবে? কিংবা পাঁচ দশক আগে দেশে জরুরি অবস্থা জারি ও বিরোধী নেতৃবৃন্দকে মিসায় গ্রেপ্তারের সংবাদ? এমনই এক গুরুত্বপূর্ণ সংবাদ সংকলন করেছে ত্রিপুরার ঐতিহ্যবাহী দৈনিক পত্রিকা ত্রিপুরা দর্পণ, যাতে পাতায় পাতায় অক্ষরবন্দি রয়েছে অর্ধ শতাব্দী!

read more

কোনও ফলাফল পাওয়া যায়নি

আপনার অনুরোধ করা পৃষ্ঠাটি খুঁজে পাওয়া যাবে না। আপনার অনুসন্ধান পরিমার্জিত করার চেষ্টা করুন অথবা ওয়েবসাইট মেনু থেকে পোস্টটি সনাক্ত করুন।

 

 

Skip to content