ছবি: প্রতীকী। ছবি: এআই সহায়তায় তৈরি।
এই দু’ হাজার ছাব্বিশে যদি টেনিদা মাসির বাড়ি থেকে ফিরে বলতো, “কী দিনকাল পড়ল রে মাইরি ক্যাবলা! বাজারে পালংশাকের এখন ক্যাশমেমো দিচ্ছে। আর ওদিকে ছোট ছোট গুজিয়ার সাইজের এক টাকা নিতে চাচ্ছে না বুঝলি! আমার হেলা পিসের বড় মাসির বাড়ি ঢাউসপুরে, সেখানে স—ব বড় বড় ব্যাপার, ছোট কয়েন নাক কুঁচকে ফেরৎ দিল, হ্যাঁ। ছোঃ….”
ভাগ্যিস টেনিদা এখনও ফেরেনি মাসির বাড়ি থেকে, সেই ফাঁকে কটা কথা বলি!
পৃথিবীতে অনেক নিয়ম, আবার নিয়মের ফাঁকে ফাঁকে তেপান্তরের মাঠ। নিয়ম মানেই বাধ্যতা, নিয়ম মানেই অনিয়ম, নিয়মের ফাঁক, ব্যতিক্রম। “চলো নিয়ম মতে” আর “বাঁধ ভেঙে দাও” এই দুয়ের মাঝের নিয়মকেই ভেঙেগড়ে নেওয়ার একটা প্রক্রিয়া চলছে অবিরত।
জগৎটাকেই যদি বুদ্ধিগ্রাহ্য বৃহত্তম প্রতিষ্ঠান ধরে নেওয়া যায়, তবে সেখানে ইচ্ছায়, অনিচ্ছায়, ভয়ে, কর্তব্যে, শ্রদ্ধায় নিয়ম মেনে চলছে সকলে। যাকে নিয়মভাঙা মনে হচ্ছে, তা-ও বড় কোনও নিয়মের চক্রে ঘুরপাক খাবে। আর বড় আছে যখন, তাই ছোট-ও থাকবে।

এখন প্রশ্ন হল, ছোট কে? ছোট কি? পণ্ডিত আর প্রাজ্ঞ মানুষরা এই নিয়ে অনেক ভেবেছেন। এই যেমন, বড়রা আসলে বয়োবৃদ্ধ, বয়সে বেড়ে থাকলে সংসারে বেজায় সুবিধা, ছোটরা তারপাশে “বেড়েপাকা”… অথচ শাস্ত্রে জ্ঞানবৃদ্ধ, শীলবৃদ্ধদের আসন পাতা। আছেন ভক্ত প্রহ্লাদ, বালগোপাল, আরুণিরা। আছেন বামনাবতার-ও। তাই ছোটদের শিশু, শিশুদের ছোট বলে ভাবাতে বড়দের সুবিধা থাকলেও, সত্যের ফাঁক আর ফাঁকি থেকে যায়।
বড়দের জগতে আরও নানারকম ছোট ও ছোট করার ব্যাপার স্যাপার আছে। ইংরেজিতে যারা “বিগিনার”, আর এদেশীয় তত্ত্বে “বাল”… তাদের জন্য প্রতিপাদ্য বিষয় সহজ-সরল, নিরতিশয় অনায়াস করার কথা বলা হবে। যেমন পাণিনীয় ব্যাকরণেই বালমনোরমা টীকা, কিংবা ন্যায়দর্শনে তর্কসংগ্রহ গ্রন্থ। এগুলো তারাই পড়বে, যারা শেখার একদম প্রথম ধাপে, শৈশবে আছে।

আরও পড়ুন:

বিশেষ নিবন্ধ : সঙ্গীত স্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায়

উপন্যাস: আকাশ এখনও মেঘলা/ পর্ব-৯৫

ঘোচায় কালিমা

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৭১ : লাউডগা
সংসারে যে নিয়মের কথাটা প্রথমেই এসে পড়েছে, তার পায়ের চিহ্নটুকু ধরে ধরে আরেকটু অন্যদিকে সরে গেলে দেখা যাবে, “এমনটা হয়” বলেই সেটাই হতে থাকবে তা বুঝি জগতের নিয়ম নয়। তাই ভরা বর্ষাকালে কাঠফাটা গরম, কিংবা শীতের মাঝেই বসন্তের হাওয়া অথবা বৃষ্টির ভ্রূকুটি। তাত্ত্বিক তত্ত্বের কথা বলবেন। দেখা যাবে এসব আপাতঃ ব্যতিক্রমের মতো দেখতে হলেও কাকতালীয় নয় মোটেই, বড় কোনও নিয়মের কলকাঠি নড়ে উঠলেই ছোট ছোট নিয়মের বালির বাঁধ ভেঙে পড়ে। বড় থাকলে, ছোট-র থাকাটা অবশ্যম্ভাবী, অনিবার্য, কিংবা অপরিহার্য। নচেৎ বড়কে বিরাট, মহীরূহ বলে চিনতে পারা যাবে না যে।
অথচ, যুগের স্রোতে বয়ে চলা অভিজ্ঞতা জানিয়ে যাচ্ছে, “নিজে যারে বড় বলে” তার গর্জনের থেকে “লোকে যারে বড় বলে” তার অর্জন অনেক বড় বটে। নিয়মের দুনিয়ায় সমস্যাপ্রবাহের অনেককিছুর-ই তো মীমাংসা মেলে না। এই যেমন বড় আর বুড়োর মধ্যে ঠিক কতটা পার্থক্য, ছোট হলেই কি শিশু হতে হবে? নিদেনপক্ষে নাদান বাচ্চা? ছোট হতে পারা, ছোট হতে চাওয়া, ছোট করতে চাওয়ার মধ্যে কোনটা বড়, কতটা বড়? কোনটা ছোট? কতটা ছোট? “বড় হও” বললে ঠিক কোনও বড়-টি হয়ে ওঠার কথা বলি? নিজের চোখে? লোকের চোখে? ছোট-র চোখে? বড়-র চোখে? এরকম বিস্তর প্রশ্ন আছে, নোটবুকে টুকে রাখছি যতন করে।
শিশুদিবসে প্রথমেই বড়দের কথা পেড়ে রাখা ভাল, জ্যেষ্ঠের শ্রেষ্ঠস্থান। তবে এসব কথা থাক বরং, এবার একটু ছোট ছোট কথা হোক। আজ ছোটদের দিন, শিশুদের শৈশব উদযাপনের দিন। আজকাল পোষাকে-আষাকে, যাপনে, চলনে, বলনে বড় হওয়ার দৌড় বড়। একছুট্টে রোদ্দুর হতে চাওয়ার কিংবা তেপান্তরের পারের পক্ষিরাজ হওয়ার দিন গেছে। বড়দের জগতে শৈশব এখন নির্লিপ্ত হেমন্তের মতোই। একা একধার ঘেঁষে পর্দার আড়ালে চুপটি করে থাকতে থাকতে কখন যে সে বসন্তের প্রজাপতি হয়ে উঠল তা সে নিজেই জানে না। চারপাশের প্রবল ফাগুন-দিনের স্রোতে শৈশব এখন ওই একা মাধবীর মতো, এসেই বলে ‘যাই যাই যাই!’ তাই তাকে একটু একলাই থাকতে দিলাম আজ না হয়!

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৯২: সেদিনের একটি সংকেত

শারদীয়া স্পেশাল, রাজীব হত্যা : অমীমাংসিত প্রশ্নচিহ্ন অনিন্দ্য ভুক্ত
তবে আজকের দিনে শিশুর শৈশব আপেক্ষিক আর ক্ষণস্থায়ী হলেও, চিরকালের একটা কথা মনে এসে যায়। বয়সে বেড়েও অনেকের শৈশব ঘোচে না। হয় তারা বোকা থেকে যায়, নয়তো সরল সোজা, নচেৎ হাবেভাবে পরিণত ও প্রবল হলেও মনে মনে মেঘের ভেলায় সোনার কাঠি আর রূপোর কাঠি ছুঁইয়ে চলে সারাদিন।
তবে এর থেকে বেশ বোঝা যায় যে, এই “বড় হতে পারলে আমায় আর দেখে কে, রোখে কারা” এই ভাবনার বিপরীতেই দাঁড়িয়ে আছে রিক্ত ছোটবেলা আর শৈশব, যার খুব একটা পাত্তা, আমল নেই এই সংসারে। বোকা হাঁদা, সারল্যে ভরপুর, কল্পনাবিলাসী সেই মহার্ঘ শৈশব সুকুমারমতি করে রাখে যে! তার মনের টান টান ঋজু যাতায়াতকে “সারল্য” বলে সযত্নে এড়িয়ে যেতে চায় এই দুনিয়া। না হলে কতশত উলঙ্গরাজাদের মুখ লুকোনোর রুমালটুকুও মিলবে না। না হলে ছেনুমাসি, বেণুমাসি, ডাম্বেল, বাবা-মার ভিড়ে বুকুরা দিব্যি বুঝে যেত সংসারের মারপ্যাঁচ আর মিথ্যার জগঝম্পটুকু। কিন্তু তা হবার নয় যে।

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৪৭: মৃণালিনীর চিঠি

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৮: ছবি আঁকতে আঁকতে অবনীন্দ্রনাথ টান দিতেন গড়গড়ায়, চিবোতেন পান
সে না হোক। বড়রা কবেই বা বুঝেছে এসব। “বড় হও” বলে নিজেদের দলেই টানাটানিতে ব্যস্ত সকলে। অথচ সেখানেই গল্পের টুইস্ট। আমার দলে এসো, কিন্তু ক্যাবলা, হাবলা, প্যালাদের মতো হয়ে থাকো। মুখে খই ফুটেছে কি, কান সটান কানপুরে, নাক নাসিকে চলে যাবে। একটা আস্ত মেফিস্টোফিলিস হবে তুমি। তবে এই “ছোট”কে না পেলেও নয়, বড়দের “বড়দা” হওয়ার পথে ফুল বিছোবে কারা?
কেউ কেউ এসব বুঝে কিংবা না বুঝেই আমরণ কচিকোমল শিশু হয়ে থাকতে চায়, কেউ আবার আজীবন রাফ এণ্ড টাফ! এসবের বাইরেও আরো কেউ কেউ থাকবে, যারা নিজের শৈশবটুকুকে মরে যেতে দেয়নি কোনোদিন। তারা এসবের বাইরে। তাদের হয়তো বয়স কমতির দিকে চলে। হয়তো।
বাকি যারা থেকে যায় তাদের মধ্যে দুটো ভাগ, ছোট আর বড়। বড়কে ফুলচন্দনে সদাসর্বদা বরণ করে নিতে ছোটদের দরকার, সেই দলে আট থেকে আটাশি সকলেই ঠেলাঠেলি করছে। এদের কেউ কেউ স্থানকালের মাহাত্ম্যে কখনো বড় হয়, তো কখনো ছোট। এই ছোট-বড়-র ভাগাভাগিতে কখন যেন “আমার আমিও” দুভাগে ভাগ হয়ে যায় টের পাই কি!

চলচ্চিত্র সমালোচনা: অদ্ভুত! ছবিতে রামায়ণের অনুভূতি থেকে ভিএফএক্স-এর কারীগরি এখানে মনোহারী

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-১১৪ : ত্রিপুরায় আহোম রাজদূতের গুপ্তচর নিয়োগ/২
শিশুদিবস আসে যায়। একদিন শৈশব-ও ঘুচে যায়, কিন্তু মোছে না কারো কারোর। তবে ছোটবেলা থাকে। সেখানে ছোট প্রাণে, ছোট কথায়, ছোট ছোট ব্যথায়, ছোট ছোট দুঃখের উদযাপন থাকে, আবার থাকে উন্নাসিক প্রকাণ্ড বড়ত্বের সামনে পদে পদে ছোট হতে থাকার ক্ষুদ্রতা। শিশুদিবসে বাল, বাচ্চা, ক্ষুদ্র, নাদান, কচি, খোকা আর ছোটদের ভিড়ে মিশে থাকা শিশুদের “বাবার মতো বড়” হয়ে ওঠার ইচ্ছেগুলো মেঘমুলুকে চাঁদের গায়ে গায়ে হুটোপাটি করে ছুটে চলুক। মনে মনে যারা বাড়েনি, বাড়তে পারেনি হয়তো বা, তাদের শিশুসুলভ বাড়াবাড়িগুলো অক্সিজেন পাক। আর, ছোট বড়-র এই চলমান চাপান-উতোর, টানাপোড়েনের পাশে বসেই আলো আলো হাসি মুখে বিরাট শিশুটি আনমনে খেলেই চলুন এই বিশ্বভুবন নিয়ে।
* ড. অভিষেক ঘোষ (Abhishek Ghosh) সহকারী অধ্যাপক, বাগনান কলেজ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ থেকে স্নাতকস্তরে স্বর্ণপদকপ্রাপ্ত। স্নাতকোত্তরের পর ইউজিসি নেট জুনিয়র এবং সিনিয়র রিসার্চ ফেলোশিপ পেয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে সাড়ে তিন বছর পূর্ণসময়ের গবেষক হিসাবে যুক্ত ছিলেন। সাম্বপুরাণের সূর্য-সৌরধর্ম নিয়ে গবেষণা করে পিএইচ. ডি ডিগ্রি লাভ করেন। আগ্রহের বিষয় ভারতবিদ্যা, পুরাণসাহিত্য, সৌরধর্ম, অভিলেখ, লিপিবিদ্যা, প্রাচ্যদর্শন, সাহিত্যতত্ত্ব, চিত্রকলা, বাংলার ধ্রুপদী ও আধুনিক সাহিত্যসম্ভার। মৌলিক রসসিক্ত লেখালেখি মূলত: ডিজিটাল প্ল্যাটফর্মে। গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়ে চলেছে বিভিন্ন জার্নাল ও সম্পাদিত গ্রন্থে। সাম্প্রতিক অতীতে ডিজিটাল আর্ট প্রদর্শিত হয়েছে আর্ট গ্যালারিতে, বিদেশেও নির্বাচিত হয়েছেন অনলাইন চিত্রপ্রদর্শনীতে। ফেসবুক পেজ, ইন্সটাগ্রামের মাধ্যমে নিয়মিত দর্শকের কাছে পৌঁছে দেন নিজের চিত্রকলা। এখানে একসঙ্গে হাতে তুলে নিয়েছেন কলম ও তুলি। লিখছেন রম্যরচনা, অলংকরণ করছেন একইসঙ্গে।