সঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন অত্যন্ত অনাড়ম্বর ও প্রচারবিমুখ ছিলেন। আজকের দিনে যাঁর সকলের শীর্ষে থাকার কথা ছিল, তিনি কেমন যেন নিজেকে আড়াল করে রাখলেন। বারবার বলতেন, রবীন্দ্রনাথের গান বা অন্য যেকোনও গান আজকালকার ছেলেমেয়েরা বুঝে গায় না। অর্থ বুঝে গান গাওয়া তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল।






















