বিগত দিনে আমি চিন্তিত ছিলাম দুটি মৃত্যু সংবাদ নিয়ে। দু’জন নারীর মৃত্যু হয়েছে হঠাৎ করেই। আরও জানার আগ্রহের কারণে জানতে পারলাম, মৃত্যুর কারণ কখনও নিজেদের শারীরিক অসুস্থতাকে প্রকাশ করে চিকিৎসা না করানো। দু’জন নারী পারিবারিক বৃত্তে ভালো নারী হওয়ার উপাধি পেয়েছিলেন। উভয়ই কখনও ঝগড়া করতেন না। দু’জনেই বাড়ির কাজ খুব নিপুণ ভাবে করতেন। সবার খুব যত্ন নিতেন। দুজনের স্বামীরা স্ত্রীর মৃত্যুর পর খুব অবাক হয়ে বলেছেন, কোনওদিন জানতে পারেননি তাদের স্ত্রীদের শারীরিক অসুস্থতার কথা। মৃত্যুর পর জানতে পেরেছেন! এই সতী হতে পারা...






















