একটা দীর্ঘ শাওয়ার নেওয়ার পর শাক্য দেহ-মনে কিছুটা শান্তি এবং এনার্জি ফিরে পেল। দু’দিন ধরে নাগাড়ে ছোটাছুটি চলছে। এখানে আসা ইস্তক কাজের চাপে ফ্রি-হ্যান্ড করার সময়টুকুও পাচ্ছে না ভালো করে। কাল ভোরে উঠে অন্তত চল্লিশ মিনিট সে ফ্রি-হ্যান্ডের পিছনে খরচ করবে ঠিক করল। বনদপ্তরের বাংলো এই মুহূর্তে সুনসান। টাওয়েল দিয়ে শরীরের জল ভালো করে মুছে খাটো সাদা বক্সার পরে বারান্দায় এসে বসল সে। বারান্দায় সর্বক্ষণ একটা টি-টেবল আর চেয়ার রাখা থাকে। এই মুহূর্তে দরকার ছিল ছোট্ট দু’ পেগ। কিন্তু এখন আর তা চাওয়ার কোন মানে হয় না। সুদীপ্ত তাকে...






















