শিক্ষা@এই মুহূর্তে

এখনই রাজ্য সরকার ভাতা দিতে পারবে না চাকরিহারা গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের, অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

এখনই রাজ্য সরকার ভাতা দিতে পারবে না চাকরিহারা গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের, অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

রাজ্য সরকারের চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বা কলকাতা হাই কোর্ট যতদিন না পরবর্তী নির্দেশ দিচ্ছে ততদিন পর্যন্ত ভাতা দিতে পারবে না রাজ্য। এমনটাই জানিয়েছেন বিচারপতি অমৃতা সিংহ। কলকাতা হাই কোর্ট জানিয়েছে, রাজ্যকে চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে। আবার মামলাকারীরা তার ১৫ দিনের মধ্যে পাল্টা হলফনামা জমা দেবেন।কলকাতা হাই কোর্টের এই রায়ে রাজ্য সরকার ধাক্কা খেল বলেই মনে করছেন । অন্য আর একটি অংশের অবশ্য...

read more
জয়েন্ট এন্ট্রান্স: নতুন ওবিসি প্যানেল তৈরির নির্দেশ কলকাতা হাই কোর্টের, কাউন্সেলিংয়ে ২০১০ পরবর্তী শংসাপত্রে সুযোগ নয়

জয়েন্ট এন্ট্রান্স: নতুন ওবিসি প্যানেল তৈরির নির্দেশ কলকাতা হাই কোর্টের, কাউন্সেলিংয়ে ২০১০ পরবর্তী শংসাপত্রে সুযোগ নয়

কলকাতা হাই কোর্ট গত বছরের জয়েন্ট এন্ট্রান্স (মেডিক্যাল-স্নাতকোত্তর) পরীক্ষায় অন্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)-র পরীক্ষার্থীদের নতুন প্যানেল তৈরি করার নির্দেশ দিল। অভিযোগ ২০২৪ সালে জয়েন্ট এন্ট্রা পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের একাংশ কাউন্সেলিংয়ের সুযোগ পাননি। শেষমেশ এ নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা গড়ায়। বুধবার এই মামলাটি ওঠে বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে।

read more
ডিএ মামলায় সুপ্রিম নির্দেশ, চার সপ্তাহের মধ্যে সরকারি কর্মীদের ২৫ শতাংশ বকেয়া ডিএ দিয়ে দিন: রাজ্যকে সুপ্রিম কোর্ট

ডিএ মামলায় সুপ্রিম নির্দেশ, চার সপ্তাহের মধ্যে সরকারি কর্মীদের ২৫ শতাংশ বকেয়া ডিএ দিয়ে দিন: রাজ্যকে সুপ্রিম কোর্ট

বড় খবর। ডিএ মামলায় বাংলাকে সুপ্রিম নির্দেশ সুপ্রিম কোর্টের। রাজ্য সরকারি কর্মচারীদের আপাতত ২৫ শতাংশ বকেয়া মহার্ঘভাতা দিয়ে দিতে বলল সুপ্রিম কোর্ট। সকল কর্মচারীকে এই পরিমাণ ডিএ চার সপ্তাহের মধ্যে দিতে বলেছে শীর্ষ আদালত। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটি ওঠে। এই বেঞ্চই এমনই নির্দেশ দিয়েছে। আগামী অগস্ট মাসে ডিএ মামলার পরবর্তী শুনানি হবে।এখন রাজ্যের সরকারি কর্মচারীরা ১৮ শতাংশ হারে ডিএ পান। এবার বাজেট বক্তৃতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার শতাংশ ডিএ বৃদ্ধির কথা...

read more
মাধ্যমিকে প্রথম দশে কে কে? প্রথম দশে কত জন পরীক্ষার্থী? পাশের হারে কোন জেলা শীর্ষে, দেখে নিন সম্পূর্ণ মেধাতালিকা

মাধ্যমিকে প্রথম দশে কে কে? প্রথম দশে কত জন পরীক্ষার্থী? পাশের হারে কোন জেলা শীর্ষে, দেখে নিন সম্পূর্ণ মেধাতালিকা

২ মে, বৃহস্পতিবার ২০২৫-এর মাধ্যমিক ফলাফল প্রকাশিত হল। এ বার ফলপ্রকাশ করা হয়েছে ৬৯ দিনের মাথায়। মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি, আর শেষ হয় ২২ ফেব্রুয়ারি। এ বার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন।

read more
মাধ্যমিকের ফল প্রকাশিত হবে ২ মে, পরীক্ষা শেষ হওয়ার ৭০ দিনের মধ্যে ফল ঘোষণা

মাধ্যমিকের ফল প্রকাশিত হবে ২ মে, পরীক্ষা শেষ হওয়ার ৭০ দিনের মধ্যে ফল ঘোষণা

চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ ফেব্রুয়ারি। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে ২২ ফেব্রুয়ারি। মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষা শেষের প্রায় ৭০ দিনের মাথায় ফল ঘোষণা হতে চলেছে। মে মাসের শুরুতেই ফলাফল ঘোষিত হবে।

read more
ক্লাসরুমে সিঁদুরকাণ্ড: ‘মানসিক ভাবে বিপর্যস্ত, আর কাজ করা সম্ভব নয়’! ইস্তফাপত্র পাঠালেন সেই অধ্যাপিকা

ক্লাসরুমে সিঁদুরকাণ্ড: ‘মানসিক ভাবে বিপর্যস্ত, আর কাজ করা সম্ভব নয়’! ইস্তফাপত্র পাঠালেন সেই অধ্যাপিকা

সেদিনের ক্লাসরুমে মালাবদল এবং সিঁদুরদানের ভিডিয়ো ছড়িয়ে পড়ায় যথেষ্ট সম্মানহানি হচ্ছে। ওই ভিডিয়ো না ছড়ানোর আবেদন জানিয়েছিলেন সেই অধ্যাপিকা। তিনি নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট)-র মনস্তত্ত্ব বিভাগের অধ্যাপিকা। এ বার সেই অধ্যাপিকা ম্যাকাউটের রেজিস্ট্রারের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। ওই ইস্তফাপত্রে অধ্যাপিকা কলেজ ছাড়ার কথা জানিয়েছেন।

read more
ক্লাসরুমে সিঁদুরকাণ্ড: ‘মানসিক ভাবে বিপর্যস্ত, আর কাজ করা সম্ভব নয়’! ইস্তফাপত্র পাঠালেন সেই অধ্যাপিকা

অধ্যাপিকার বিয়ে পাঠক্রমের অংশ নয়, ‘নিম্নমানের ঘটনা’! রিপোর্ট বিশ্ববিদ্যালয়ের কমিটির

নদিয়ার হরিণঘাটার বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে অধ্যাপিকা যে ঘটনা ঘটিয়েছেন, তা কোনও পাঠক্রমের অংশ ছিল না। বিষয় নিতে হইচই শুরু হতে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা ম্যাকাউট-এর কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি কমিটি তৈরি করেছিল। সেই কমিটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পেশ করে এমনটাই জানিয়েছে। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাপস চক্রবর্তী জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে অধ্যাপিকাকে ছাত্রের সিঁদুরদানের যে ঘটনা ঘটেছে তা ‘নিম্নমানের কৌতুক’। তিনি এও জানিয়েছেন, বিষয়টি নিয়ে একটি...

read more
বুধবার চালু হবে স্নাতকে ভর্তির কেন্দ্রীয় অভিন্ন পোর্টাল, সর্বোচ্চ ২৫টি কলেজে ভর্তির আবেদন করা যাবে

বুধবার চালু হবে স্নাতকে ভর্তির কেন্দ্রীয় অভিন্ন পোর্টাল, সর্বোচ্চ ২৫টি কলেজে ভর্তির আবেদন করা যাবে

রাজ্যের সিংহভাগ কলেজে স্নাতকে ভর্তির কেন্দ্রীয় অভিন্ন পোর্টাল চালু হবে আজ, বুধবার। মঙ্গলবার রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর জানায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই পোর্টালের উদ্বোধন করবেন।

read more
গরমে নাজেহাল ছাত্রছাত্রী, দরকারে ক্লাস হবে অন্য সময়ে, নির্দেশিকা স্কুলগুলিতে

গরমে নাজেহাল ছাত্রছাত্রী, দরকারে ক্লাস হবে অন্য সময়ে, নির্দেশিকা স্কুলগুলিতে

গরমের ছুটি শেষ। গত ১০ জুন থেকে আবার স্কুলগুলিতে ক্লাস শুরু হয়েছে। তবে এখনও জেলায় জেলায় গরমের জেরে নাজেহাল অবস্থা। এমন পরিস্থিতিতে সরকারি, সরকার পোষিত, সরকার অনুমোদিত স্কুলগুলিকে পঠনপাঠনের সময় পরিবর্তনের নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন-এর পক্ষ থেকে এই মর্মে বিশেষ ‘অ্যাডভাইসরি’ প্রকাশিত করা হয়েছে।ওই ‘অ্যাডভাইসরি’তে উল্লেখ করা হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী, জুন মাসের বাকি দিনগুলিতে স্কুলগুলি অন্য সময়ে ক্লাস করাতে পারবে। তবে এর জন্য মিড ডে...

read more
এ বার থেকে বিশ্ববিদ্যালয়গুলিতে বছরে দু’বার ভর্তির সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা, জানিয়ে দিল ইউজিসি

এ বার থেকে বিশ্ববিদ্যালয়গুলিতে বছরে দু’বার ভর্তির সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা, জানিয়ে দিল ইউজিসি

এ বার থেকে দেশের বিশ্ববিদ্যালয়গুলি বছরে দু’বার করে ভর্তি নিতে পারবেন পড়ুয়ারা। ভর্তির বিষয়টিতে অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে জুলাই-অগস্ট এবং জানুয়ারি-ফেব্রুয়ারি— এই দু’বার ভর্তির প্রক্রিয়া চলবে বিশ্ববিদ্যালয়গুলিতে।

read more
রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশিত হল, প্রথম বাঁকুড়ার কিংশুক পাত্র

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশিত হল, প্রথম বাঁকুড়ার কিংশুক পাত্র

বৃহস্পতিবার প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (ডব্লিউবিজেইই)-র ফল। আজ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন বোর্ড (ডব্লিউবিজেইইবি)-এর সভাপতি মলয়েন্দু সাহা সাংবাদিক বৈঠক করে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল ঘোষণা করেন।রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় রাজ্যে প্রথম হয়েছেন বাঁকুড়া জেলা স্কুল থেকে কিংশুক পাত্র। কল্যাণীর শুভদীপ পাল দ্বিতীয় হয়েছেন। কিংশুক এবং শুভদীপ দু'জনই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন) বোর্ডের ছাত্র। নদীয়ার বিবস্বান বিশ্বাস তৃতীয়...

read more
প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল, প্রথম দশে কারা? দেখে নিন সম্পূর্ণ মেধাতালিকা

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল, প্রথম দশে কারা? দেখে নিন সম্পূর্ণ মেধাতালিকা

প্রকাশিত হল এ বারের উচ্চ মাধ্যমিকের ফলাফল। বুধবার দুপুর ১টায় ফল প্রকাশিত হয়েছে। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হয়। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য পরীক্ষার ফল ঘোষণা করলেন।

read more
মাধ্যমিকে প্রথম দশে কে কে? প্রথম দশে কত জন পরীক্ষার্থী? পাশের হারে কোন জেলা শীর্ষে, দেখে নিন সম্পূর্ণ মেধাতালিকা

প্রকাশিত হল মাধ্যমিকের ফল, কাদের স্থান প্রথম দশে?

চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৭,৬৫,২৫২ জন পড়ুয়া। পরীক্ষায় ৪৭টি ঐচ্ছিক বিষয় এবং ৭টি কম্পালসরি বিষয় ছিল। এ বার পাশের হার বেড়ে হয়েছে ৮৬.৩১ শতাংশ। ২০২৩-এ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল ৮৬.১৫ শতাংশ। চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে ৫৭ জন পরীক্ষার্থী স্থান পেয়েছে।

read more
তাপপ্রবাহের জেরে টানা ছুটি ঘোষণা সরকারি স্কুলে

তাপপ্রবাহের জেরে টানা ছুটি ঘোষণা সরকারি স্কুলে

প্রচণ্ড গরমের জন্য এগিয়ে আনা হল গরমের ছুটি। বৃহস্পতিবার রাজ্য স্কুল শিক্ষা দফতর বিবৃতি জারি করে এমনই জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, কালিম্পং, কার্শিয়াং এবং দার্জিলিং ছাড়া বাকি সব জেলার সরকার এবং সরকার পোষিত স্কুল ছুটি থাকবে।

read more

Skip to content