ছবি: প্রতীকী।

প্রকাশিত হল এ বারের উচ্চ মাধ্যমিকের ফলাফল। বুধবার দুপুর ১টায় ফল প্রকাশিত হয়েছে। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হয়। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য পরীক্ষার ফল ঘোষণা করলেন।

এ বছর গত ১৬ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়েছিল, শেষ হয় ২৯ ফেব্রুয়ারি। এ বছর পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় ফলাফল ঘোষণা করা হল। মোট ৬০টি বিষয়ে পরীক্ষা হয়েছিল। এর মধ্যে ১৫টি ভাষার পরীক্ষা হয়। এ বার মোট পরীক্ষার্থীয় বসেছিলেন ৭,৬৪,৪৪৮ জন। এর মধ্যে ৭,৫৫,৩২৪ জন ছিলেন ‘রেগুলার ভিত্তিতে’ পরীক্ষার্থী। মোট ৬,৭৯,৭৮৪ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এ বছর পরীক্ষায় পাশের হার দাঁড়িয়েছে ৯০ শতাংশ। জেলাভিত্তিক পাশের হারে শীর্ষ স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। এই জেলায় পাশের হার ৯৯.৭৭ শতাংশ।

উচ্চ মাধ্যমিকে ৫৮ জন প্রথম দশে রয়েছেন। প্রথম হয়েছেন অভীক দাস। তাঁর প্রাপ্ত ৪৯৬। দ্বিতীয় হয়েছেন সাম্যদীপ সাহা। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৫। তৃতীয় অভিষেক গুপ্ত। প্রাপ্ত নম্বর ৪৯৪। একঝলকে দেখে নিন প্রথম দশে রাজ্যের কোন স্কুলের কোন পড়ুয়া রয়েছেন। রইল সম্পূর্ণ মেধাতালিকা।
 

 

প্রথম স্থান

 

প্রাপ্ত নম্বর: ৪৯৬

● অভীক দাস, ম্যাকউইলিয়াম উচ্চ মাধ্যমিক স্কুল (আলিপুরদুয়ার)।
 

দ্বিতীয় স্থান

 

প্রাপ্ত নম্বর: ৪৯৫

● সৌম্যদীপ সাহা। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন।
 

তৃতীয় স্থান

 

প্রাপ্ত নম্বর: ৪৯৪

● অভিষেক গুপ্ত। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদা।

আরও পড়ুন:

ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-৩২: কে বলে ঈশ্বর গুপ্ত?

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৭: কবির জন্মদিনে প্রিয়জনের উপহার

 

চতুর্থ স্থান

 

প্রাপ্ত নম্বর: ৪৯৩

● শ্রেয়া ঘোষ, কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির, চন্দননগর
● প্রতীচী রায় তালুকদার, সুনীতি একাডেমি, কোচবিহার।
 

পঞ্চম স্থান

 

প্রাপ্ত নম্বর: ৪৯২

● সৌনক কর, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, কলকাতা।
● সায়ন্তন মাইতি, কন্টাই হাই স্কুল, কাঁথি।
● সুতোর্থিতা সরকার, বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী বিদ্যামন্দির, মালদহ।
● সানন্দা রায়, নভনালন্দা শান্তিনিকেতন উচ্চ বিদ্যালয়, বীরভূম।
● সুস্বাদি কুন্ডু, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল, বাঁকুড়া।
● অর্ণব কর্মকার, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদহ।
● অঙ্কিত পাল, বেথুয়াডহরি হাই স্কুল, বাঁকুড়া।

আরও পড়ুন:

ইতিহাস কথা কও, পূর্বোত্তরে ইতিহাস ঐতিহ্যে হাতি

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪৭: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—বাইন ও গর্জন

 

ষষ্ঠ স্থান

 

প্রাপ্ত নম্বর: ৪৯১

● অভ্রকিশোর ভট্টাচার্য, হুগলি কলেজিয়েট স্কুল।
● নিলয় চট্টোপাধ্যায়, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা।
● রুদ্র দত্ত, মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়, হুগলি।
● শুভদীপ সিনহা মহাপাত্র, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়।
● অনিমেষ লায়েক, ইন্দপুর গোয়েঙ্কা হাই স্কুল, বাঁকুড়া।
● সৌম্যজিৎ নন্দী, রামপুরহাট জীতেন্দ্রলাল বিদ্যাভবন, বীরভূম।
● আফরিন মণ্ডল, মেমারি ভি এস ইনস্টিটিউশন, পূর্ব বর্ধমান।
● মনোস্বী চন্দ, সুনীতি অ্যাকাডেমি, কোচবিহার।

 

সপ্তম স্থান

 

প্রাপ্ত নম্বর: ৪৯০

● বিদিশা সন্নিগ্রাহী, সিমলী পাল মদন মোহন হাই স্কুল, বাঁকুড়া।
● সৌমিক ধবল, বাঁকুড়া গভর্নমেন্ট জেলা স্কুল।
● ঋতব্রত দাস, হুগলি কলেজিয়েট স্কুল।
● মহম্মদ শাহিদ, আরামবাগ হাই স্কুল, হুগলি।
● অঙ্কিতা সরকার, রায়গঞ্জ করোনেশান হাই স্কুল, উত্তর দিনাজপুর।
 

অষ্টম স্থান

 

প্রাপ্ত নম্বর: ৪৮৯

● অস্মিত কুমার মুখোপাধ্যায়, মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়, হুগলি।
● কৌশিক ঘোষ, গোয়ালযান রিফিউজি হাই স্কুল, মুর্শিদাবাদ।
● সোমশুভ্র কর্মকার, আরামবাগ হাই স্কুল, হুগলি।
● অর্ঘ্যদীপ দত্ত, হিন্দু স্কুল, কলকাতা।
● রুমা কোনার, ভেদুয়াশোল হাই স্কুল, বাঁকুড়া।
● সিঞ্চন দত্ত, বিবর্দ সচ্চিদানন্দ বিদ্যাপীঠ, বাঁকুড়া।

আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৪৪: সারদা মায়ের মানসিক দৃঢ়তা

উত্তম কথাচিত্র, পর্ব-৬৩: বাবু ডাক্তার ও ‘ডাক্তারবাবু’

 

নবম স্থান

 

প্রাপ্ত নম্বর: ৪৮৮

● প্রীতম্বর বর্মণ, তরঙ্গপুর এন কে হাই স্কুল, উত্তর দিনাজপুর।
● অর্পণ গোস্বামী, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়।
● বৃষ্টি পাল, চুঁচুড়া বালিকা বাণী মন্দির, হুগলি।
● অন্বেষা দত্ত, আলিপুরদুয়ার গার্লস হাই স্কুল।
● অহন চক্রবর্তী, রামকৃষ্ণ মিশন বয়েজ় হোম হাই স্কুল, রহড়া, উত্তর ২৪ পরগনা।
● কুশল ঘোষ, তেহট্ট হাই স্কুল, নদিয়া।
● পৃথা দত্ত, চন্দননগর বঙ্গ বিদ্যালয়য়, হুগলি।
● উজান চক্রবর্তী, পাঠ ভবন, কলকাতা।
●অদ্বিতীয় বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা।
● অর্ক সাহা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা।
● বিতান আহমেদ, সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষামন্দির, দক্ষিণ ২৪ পরগনা।

আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-৬১: মহাভারতের রাক্ষসরা কী আজও বর্তমান? প্রসঙ্গ— বকরাক্ষসবধ

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-২২: সরলাদেবী, এক পণ্ডিত মানুষ

 

দশম স্থান

 

প্রাপ্ত নম্বর: ৪৮৭

● ইন্দ্রাণী সেন, পারুলডাঙ্গা নসরতপুর হাই স্কুল, পূর্ব বর্ধমান।
● সৃজনী ঘোষ, কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির, হুগলি।
● অন্তরা শেঠ, মেঝিয়ারি এস সি এস হাই স্কুল, পূর্ব বর্ধমান।
● তন্নিষ্ঠা দাস, পাথফাইন্ডার এইচএস পাবলিক স্কুল, যোধপুর পার্ক, কলকাতা।
● অঙ্কিতা ঘোষ, কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়।
● বৃষ্টি দত্ত, বেগমপুর হাই স্কুল, হুগলি।
● সুকৃতি মণ্ডল, সাঁকরাইল অভয় চরণ হাই স্কুল, হাওড়া।
● সোহা ঘোষ, কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির, হুগলি।
● দেবপ্রিয়া বর, এগরা ঝাটুলাল হাই স্কুল, পূর্ব মেদিনীপুর।
● অনীশ ঘড়াই, হলদিয়া গভর্নমেন্ট স্পনসরড বিবেকানন্দ বিদ্যাভবন, পূর্ব মেদিনীপুর।
● শতপর্ণা মিল, টাকি হাউজ মাল্টিপারপাস গার্লস হাই স্কুল, কলকাতা।
● তৌফিক মামুদ, রহিমপুর নবগ্রাম হাই স্কুল, হুগলি।
● সংসপ্তক আদক, হলদিয়া হাই স্কুল, পূর্ব মেদিনীপুর।
● সোহম মুখোপাধ্যায়, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা।
● শুভজিৎ ঘোষ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা।
● সোহম কোনার, মন্টেশ্বর সাগরবালা হাই স্কুল, পূর্ব বর্ধমান।


Skip to content