উত্তম কুমার সারা জীবনে যতগুলো ছবিতে নিজেকে স্বমহিমায় প্রকাশ করেছেন প্রত্যেকটি ছবিরই চরিত্র কোনও না কোনও ভাবে আর পাঁচটার থেকে আলাদা হয়ে উঠেছে। আমাদের অনুসন্ধান চলবে ছবির চরিত্র কেন্দ্রিক উত্তরণ অবতরণ এই মাপকাঠিতে। আমরা তার সমগ্র অভিনয় জীবন যদি ভালোভাবে বিচার করি সেখানে দেখব একই পেশা গত ভাবে মিল আছে এরকম ছবির সংখ্যা বেশ ভালো রকমই। তাছাড়া উত্তম কেন্দ্রিক ছবিগুলোর তুল্যমূল্য বিচারের ক্ষমতা শুধুই তর্কের বিষয়। তর্কশাস্ত্রের মানচিত্রকে হিমঘরে পাঠিয়ে শুধু বৌদ্ধিক উৎকর্ষকে মায় মনের একরাশ মন্দলাগা-কে তালাচাবি দিয়ে ভালোলাগায় খানিকটা ঝালিয়ে নেবার জন্য আমরা বাছাই করেছি শতবর্ষে শত ছবি।






















