চন্দ্রবোড়া সাপ ধীর গতিসম্পন্ন এবং অলস প্রকৃতির হওয়ায় সহজেই এদের মেরে ফেলা সম্ভব হয়েছে। তাই যত জনবসতি গড়ে উঠেছে ততই সুন্দরবনের বসতি অংশে চন্দ্রবোড়ার সংখ্যা কমেছে। তাছাড়া এই সাপ নির্জনতা বেশি পছন্দ করে। আবার ঘন জঙ্গলও এদের অপছন্দ। তাই সুন্দরবনের গভীর অরণ্যে যেমন এদের তেমন দেখা মেলে না তেমনই দেখা মেলে না ঘন জনবসতিপূর্ণ এলাকায়। বিষধর হলেও প্রকৃতির এই সুন্দর প্রাণীটিকে রক্ষা করা একান্ত জরুরি, বিশেষ করে সুন্দরবনের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার জন্য।






















