সেরা পাঁচ

পর্ব-৯০ : আকাশ এখনও মেঘলা

পর্ব-৯০ : আকাশ এখনও মেঘলা

স্নিগ্ধার শ্লীলতাহানির মিথ্যে নাটকে আরও কিছু পাত্র-পাত্রী জড়ো করে দুলালকে দোষী সাব্যস্ত করা হল। তাকে আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ দেওয়া হয়নি। যে উকিল দুলাল সেনের পক্ষে দাঁড়িয়েছিলেন, তাকে কানাইলাল মহেশ্বরী মোটা টাকা দিয়ে কিনে নেন। সেই উকিল আদালতে বিশ্বাসঘাতকতা করলেন। ধর্ষণের মামলায় দুলাল সেনের সাজা হল। তৃপ্তির একটা ক্ষীণ আশা ছিল দুলাল আদালতে ন্যায়বিচার পাবে। আগেই ছেলে অতনুকে চার্চে ফাদারের কাছে রেখে এসেছিল। কারণ এই এলাকার যে কোনও স্কুলে বাবার বিরুদ্ধে এই কুৎসা ছেলেটাকে শেষ করে দেবে। শেষ আশাটুকু এভাবে...

read more
পর্ব-১৮৭:  স্কুপ-নিউজ

পর্ব-১৮৭: স্কুপ-নিউজ

একে-একে থানায় ঢুকছিল গাড়িগুলি। সদর থেকে বড়সড় ফোর্স এসে গিয়েছিল আগেই। ঢুকছে সব একে-একে। এসপি নিজে উপস্থিত। ডিএমের জরুরি একটা মিটিং থাকায় তিনি আসতে পারেননি। তবে ওভার ফোন যোগাযোগ রাখছেন। থানার সামনে লোকে লোকারণ্য। প্রিন্ট এবং টেলিমিডিয়া—উভয় মাধ্যমের সাংবাদিকদের জটলা চোখে পড়ছে। সকলেই স্কুপ নিউজের জন্য উদ্‌গ্রীব হয়ে আছে। গোটা অপারেশনটা এমন গোপন রাখা হয়েছিল যে, কাকপক্ষীও টের পায়নি। লালবাজার থেকে আসা শাক্য সিংহের ঢিলেঢালা ভাব দেখে সকলে কিছুদিন আগেও ভেবেচজিল, নামেই গোয়েন্দা, কাজে অষ্টরম্ভা; তারা সকলেই নড়েচড়ে বসেছে।...

read more
সঙ্গীতই আমার ফার্স্ট লাভ : শচীন দেববর্মণ

সঙ্গীতই আমার ফার্স্ট লাভ : শচীন দেববর্মণ

কুমিল্লাতেই কুমার শচীন দেববর্মণের বেড়ে ওঠা, পড়াশোনা। কিন্তু আগরতলার সঙ্গে ছিল নিবিড় সম্পর্ক। মাঝে মাঝে তিনি আগরতলায় আসতেন। রাজ্যেশ্বর মিত্র এক লেখায় জানিয়েছেন যে, তিনি শচীনকর্তাকে আগরতলাতে সাধারণের ব্যবহৃত পথেঘাটে হেঁটে বেড়াতে দেখেছেন। রাস্তার লোকজন কর্তার জন্য সসম্ভ্রমে সরে দাঁড়ালেও তিনি কিন্তু কারও দিকে অবহেলার দৃষ্টিতে তাকাননি। আগরতলায় ফুটবল মাঠে রেফারিও থাকতেন তিনি। সঙ্গীত চর্চায় বিরতি ছিলনা এখানেও। রাজপরিবারের কারো কারও বাড়িতে সাহেব আলী নামে এক জন লোকশিল্পী গান শোনাতে আসতেন।

read more
পর্ব-১৫৪: হার্ড ড্রাইভ হত্যারহস্য

পর্ব-১৫৪: হার্ড ড্রাইভ হত্যারহস্য

যায়— দ্য হেভেনের সিকিউরিটি মনিটরে দেখা ওই কালো হুডি পরা মেয়েটিকে সে আর একবার দেখেছে। ঈপ্সিতা জানে এটা যখন তার মনে পড়ছে! তার বারে বারে মনে হচ্ছে! তখন এটা স্পষ্ট যে তার মস্তিষ্ক আরও অনেক কিছু খুঁজে বের করে ফেলেছে। তাই মনটাকে শান্ত করতে পারলেই ছেঁড়া সুতোগুলো জুড়ে যাবে আর স্পষ্ট হয়ে যাবে কোথায় কখন সে এই কালো হুডিপরা মেয়েটিকে দেখেছে?

read more
পর্ব-১৭৮: যুদ্ধে ছলনার আশ্রয় এবং বলপ্রয়োগ, উভয়ের কোনও তারতম্য আছে কি?

পর্ব-১৭৮: যুদ্ধে ছলনার আশ্রয় এবং বলপ্রয়োগ, উভয়ের কোনও তারতম্য আছে কি?

ছলনার আশ্রয়ে যুদ্ধজয় না আত্মশক্তিবলে বিজয়ীর সম্মান, দুইটির মধ্যে কোনটি প্রশংসনীয় সেটা রামায়ণের উপসংহার প্রমাণ করবে। আধুনিকপ্রযুক্তিনির্ভর কৌশল, ছল ও বলকে ছাপিয়ে উঠেছে।কৌশল অতীতে ছিল ক্ষুরধার মস্তিষ্কপ্রসূত। বর্তমানে মস্তিষ্কপ্রসূত যুদ্ধাস্ত্রের প্রয়োগকৌশল,যুদ্ধজয়ের অন্যতম অবলম্বন হয়েছে। তবে ছদ্মবেশধারী মারীচ এখনও আছে, পারিবারিক জীবনে, সামাজিক পরিমণ্ডলে বৃহত্তম রাজনৈতিক ক্ষেত্রে নাম ও রূপের আড়ালে।

read more
গল্পবৃক্ষ, পর্ব-৭০ : ঘটজাতক/৫ : সে আসিছে আজ কাল-বৈশাখে

গল্পবৃক্ষ, পর্ব-৭০ : ঘটজাতক/৫ : সে আসিছে আজ কাল-বৈশাখে

চাণূক নিহত হল। রাজা কংস এবং তাঁর অমাত্যকুলের পরিকল্পনায় মল্লযুদ্ধ দেখতে অসিতাঞ্জন নগরের বিপুল জনতা উপস্থিত হয়েছে। মহা উত্তেজনায় তারা কম্পমান। এর নেপথ্যের গূঢ় কারণটি তাদের জানা নেই হয়তো, কিন্তু স্বয়ং নিয়তিই বুঝি সেই রঙ্গভূমির নেপথ্যে চালকের আসনে ছিলেন। লিখছেন অধ্যাপক ড. অভিষেক ঘোষ।

read more
পর্ব-৮৯ : আকাশ এখনও মেঘলা

পর্ব-৮৯ : আকাশ এখনও মেঘলা

অতনুর মনে কি চলছে সেটা জানে একমাত্র অতনু আর সম্ভবত ঈশ্বর। কিন্তু অতনু কি ঈশ্বর বিশ্বাসী? অতনু বোধহয় ঈশ্বরকে পুরোপুরি বিশ্বাস করে না আবার অস্বীকারও করে না। তার বয়সী কোনও ছেলে বা মেয়েকে এই ভয়ংকর যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়নি। অথচ ওকে যেতে হল। যেতে হচ্ছে। কেন? ঈশ্বর কবে সেই জবাব দেবেন? অনেকে বলবেন যে ঈশ্বর অতনুকে একটা ঈর্ষণীয় কেরিয়ার দিয়েছেন। অতনু জবাবে তাঁদের বলবে কে চেয়েছিল এমন একটা সার্থক কেরিয়ার যেটা সে উপভোগ করতে পারবে না। তার চেয়ে সে সাধারণ মেরিটের একটা ছেলে হতো। একজন মধ্যবিত্ত ভদ্র শিক্ষিত চটকল...

read more
পর্ব-১৮৬: থানায় তখন

পর্ব-১৮৬: থানায় তখন

“স্যার, ছোট জায়গা বলেই তো পিছনে লাগবে। স্থানীয় অনেকেই আমাদের দেখাদেখি এখানে হোটেল বা রিসর্ট কিংবা স্টে-হোমের ব্যবসা চালু করেছে। এইটুকু জায়গায় বছিওরের বিশেষ সিজন ছাড়া তো আর ট্যুরিস্ট হয় না। গরমের দিনে যতই আপনি এসির ব্যবস্থা রাখুন, লোকে যেহেতু বাইরে বেরুতে পারে না, ঘুরে-বেড়াতে পারে না, তারা কেন আসবে? আমাদের ইখানে সামারসিজনে এজন্যই ট্যুরিস্ট হয় না।”

read more
বিদ্যাসাগর

বিদ্যাসাগর

বিদ্যাসাগর উপাধি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় একাই কেবল পাননি। সংস্কৃত কলেজের বিশেষ এই উপাধিতে ভূষিত বহু বিদ্যাসাগর আছেন। ইতিহাসে তাঁরাও আছেন তাঁদের সারস্বত সাধনার তাত্পর্য নিয়ে। তবুও, বিদ্যাসাগর বিপুল ও অভ্রভেদী হয়েছেন। কারণ, সকলেই যেমন কবি নন, কেউ কেউ কবি, তেমন-ই সকলেই যে ঈশ্বরচন্দ্র হতে পারেন না।

read more
পর্ব-১৫৩: হার্ড ড্রাইভ হত্যারহস্য

পর্ব-১৫৩: হার্ড ড্রাইভ হত্যারহস্য

সবে দুপুর দুটো। আট ঘণ্টা, আশি কিলোমিটার। গাড়ি নিয়ে বেলুড় চলে গেল ঈপ্সিতা। সেখানে খানিকক্ষণ বসল গঙ্গার ধারে। আজ কোনও খিদে নেই, তৃষ্ণা নেই। শুধু যন্ত্রণাবিদ্ধ মনকে বয়ে নিয়ে বেড়ানো। একবার ফোন খুলল। অদ্ভুতভাবে দেখল পুলকের মেসেজ! — “তুমি কোথায়?” এমন তো হয় না! পুলক আজ প্রায় বহুবছর পর তাকে মেসেজ করল! কিন্তু কেন? পুলক কি কোনও একটা সমস্যায় পড়েছে? সেখানে ঈপ্সিতার সাহায্য প্রয়োজন?!

read more
পর্ব-১৭৭: শিশুপালের একশত অপরাধ ক্ষমার যোগ্য, কেন? এর কোন তাৎপর্য আছে কি?

পর্ব-১৭৭: শিশুপালের একশত অপরাধ ক্ষমার যোগ্য, কেন? এর কোন তাৎপর্য আছে কি?

ইন্দ্রপ্রস্থনগরে রাজসূয়যজ্ঞের আসরে আমন্ত্রিত রাজাদের মধ্যে অন্যতম চেদিরাজ শিশুপাল, কৌরবপিতামহ ভীষ্মের নিন্দায় মুখর হয়েছেন। কারণ হল, চেদিরাজের উগ্র কৃষ্ণবিরাগ। ভীষ্মের অনুরোধে যজ্ঞানুষ্ঠানের আয়োজক, রাজা যুধিষ্ঠির, কৃষ্ণকে অর্ঘ্য দান করেছেন। কৃষ্ণের সম্মাননাপ্রদানে শিশুপালের ঘোর আপত্তি। কৃষ্ণনিন্দুক শিশুপালের আক্রমণের লক্ষ্য হলেন প্রবীণতম কৌরবপ্রধান ভীষ্ম। ভীষ্মের অতীত টেনে এনে,তাঁকে বাক্যবাণে জর্জরিত করলেন শিশুপাল। মাননীয় ভীষ্মের যত যুগান্তকারী সিদ্ধান্ত, সেগুলির অপব্যাখ্যা করে তাঁকে হেনস্থা করত তিনি দ্বিধা...

read more
‘গানের রাজা সুরের রাজপুত্র’, বাংলা সাহিত্যের এক অনবদ্য উপাখ্যান

‘গানের রাজা সুরের রাজপুত্র’, বাংলা সাহিত্যের এক অনবদ্য উপাখ্যান

সড়ক ধরে হেঁটে যাচ্ছেন কে? উজ্জ্বল গাত্রবর্ণ। চেহারায় রাজকীয় গাম্ভীর্য। রাজপথে এ কার দৃপ্ত পদচারণা? কে তিনি? দিন কয়েক আগে কুমিল্লা থেকে আগরতলার বাড়িতে এসেছেন তিনি। হ্যাঁ, তিনি রাজপুরুষ। কর্তা। শচীন কর্তা। পরবর্তীকালে তিনিই হয়ে উঠেছিলেন দেশখ্যাত এসডি বর্মণ। তর তর করে একের পর এক অধ্যায় পড়ছিলাম আর ভাবছিলাম—এটি কি কোনও আখ্যান মঞ্জরী, না কোনও এক চেনা ছন্দের কাব্য সংকলন, বলা মুশকিল। তবে নির্দিধায় এটা বলা যায়, এ এক অনন্য এবং বাংলা সাহিত্যের এক সমৃদ্ধ আখ্যান বা উপাখ্যান পর্ব বলা যেতেই পারে।

read more
বাংলা সিনেমার জগতে নক্ষত্রপতন, প্রয়াত অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়

বাংলা সিনেমার জগতে নক্ষত্রপতন, প্রয়াত অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়

প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। যাঁর অভিনয় একসময় বাংলা ছবির পর্দায় তৈরি করেছিল নিজস্ব এক ঘরানা। মিঠু মুখোপাধ্যায়ের জীবনের শেষ অধ্যায় কাটল লোকচক্ষুর আড়ালে। শেষমেশ ক্যান্সারে সঙ্গে লড়াই থামল অভিনেত্রীর জীবন। রবিবার রাতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ‘কলকাতার রেখা’।

read more
পর্ব-৮৮ : আকাশ এখনও মেঘলা

পর্ব-৮৮ : আকাশ এখনও মেঘলা

টেক সলিউশন একটা রেসিডেন্সিয়াল ফ্ল্যাট থেকে করা অফিস। তাই দেখানে দুটো ছোট ছোট টয়লেট ভেঙে একটা বড় টয়লেট করা হয়েছিল। অতনু সিইও হলেও নিজের জন্যে আলাদা ব্যবস্থা রাখেনি। অতনু কী ভেবে উঠে টয়লেটে গিয়ে দেখল সেই ছেলেটি বেসিনে হাত রেখে হাউ হাউ করে কাঁদছে।

read more
পর্ব-১৮৫: আইসিইউ কেবিন নং ২০৪

পর্ব-১৮৫: আইসিইউ কেবিন নং ২০৪

আইসিইউতে অরণ্যকে রাখা হয়েছিল কেবিন নম্বর ২০৪-এ। কেবিনের সামনে দু’জন পুলিশ পাহারায় ছিল। শাক্য এসপিকে পইপই করে বলে দিয়েছিল, চব্বিশ ঘণ্টার একটা মুহূর্তও যেন পুলিশিপাহারা শিথিল না করা হয়। যেভাবেই হোক, নির্দিষ্ট ডাক্তার ছাড়া আর কেউ যাতে অরণ্যর কেবিনে ঢুকতে না পারে, তা দেখার দায়িত্বও ছিল পুলিশের। কেবল তাই নয়, নির্দিষ্ট নার্স এবং হাসপাতাল সুপারের উপস্থিতিতেই সেই ডাক্তার অরণ্যকে দেখতে পারবেন, এমনটিও ঠিক করে দিয়েছিল সে। আপাতত একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে আসা হয়েছে তাকে। সদর হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়ার রিস্ক নেয়নি তারা।...

read more

 

 

Skip to content