দ্বিজেন্দ্রলাল রায়।
বাংলা সাহিত্যে পঞ্চ কবির নাম সর্বজন বিদিত।
এই পঞ্চ কবির তাঁদের যাদুময় স্পর্শ দিয়ে বাংলা গানকে মুক্ত করেছেন ঘেরাটোপের ঘনায়মান অন্ধকার থেকে। ক্ষীণ ধারায় বয়ে যাওয়া স্রোতস্বিনীতে বর্ষার বাদল ঢেলেছেন তাঁরা অকাতরে। এই পঞ্চ কবি হলেন রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলাল রায়, অতুলপ্রসাদ সেন, রজনীকান্ত সেন ও কাজী নজরুল ইসলাম।
বাংলা গানের শুরু চর্যাপদের যুগ থেকে। ‘চর্যাপদ’, ‘জয়দেবের গীতগোবিন্দ’, ‘বৈষ্ণব পদাবলী’, ‘রামপ্রসাদী’, টপ্পা’, ‘দাশু রায়ের পাঁচালি’, এগুলো দিয়ে গড়ে উঠেছিল বাংলা কাব্য সঙ্গীতের ধারা। যদিও শুরুতে হিন্দুস্থানি সঙ্গীতের দ্বারা পুষ্ট হয়েছে বাংলা সঙ্গীতের ‘কলেবর’। তারপরেও বলা যায় যে, বাংলা গান তার স্বাতন্ত্র্য বজায় রেখে আজও নিরন্তর বহমান।

উনিশ শতকের শেষদিকে এবং বিশ শতকের প্রথমদিকে বাংলা গানের আধুনিকীকরণে যে পঞ্চ গীতিকবি বলিষ্ঠ ভূমিকা রাখেন, দ্বিজেন্দ্রলাল তাঁদের অন্যতম। রবীন্দ্রযুগে বাংলা কাব্যসঙ্গীতে বিভিন্ন ধারা প্রয়োগ ও আধুনিক গান রচনায় তিনি ছিলেন একজন সার্থক রূপকার।
সঙ্গীতের বরপুত্র’ ছিলেন দ্বিজেন্দ্রলাল। তাঁর পিতা ‘দেওয়ান কার্তিকেয়চন্দ্র’ ছিলেন সুবিখ্যাত গায়ক। গান তাই তাঁর রক্তে এসে গিয়েছিল ‘উত্তরাধিকার’ সূত্রেই। গান রচনা এবং তাতে সুর দেওয়া তাই শুরু হয়ে গিয়েছিল নিতান্ত বাল্যকাল থেকেই। বাংলা সঙ্গীতের অন্যতম সুরস্রষ্টা তিনি। তাঁর সঙ্গীতকে বাদ দিলে বাংলা সঙ্গীতের ইতিহাস অসম্পূর্ণ থেকে যায়। রবীন্দ্র প্রতিভার রৌদ্রজ্জ্বল প্রভায় দাঁড়িয়েও দ্বিজেন্দ্রলাল তাঁর সাহিত্য সৃষ্টির মধ্যে স্বীয় প্রতিভার স্বকীয়তা এবং মৌলিকত্ব বজায় রেখেছিলেন। সঙ্গীতেও তার ব্যতিক্রম হয়নি। সুরসৃষ্টিতেই বরং তাঁর প্রতিভার মৌলিকতা বেরিয়ে এসেছে আরও সহজ সরলভাবে।

আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৭১ : লাউডগা

ঘোচায় কালিমা

বিশেষ নিবন্ধ : মুকুন্দ দাস: স্বদেশ জাগরণের চারণকবি

উপন্যাস, পর্ব-৯৩ : আকাশ এখনও মেঘলা
সঙ্গীতের ক্ষেত্রে তিনি ছিলেন ‘মুক্তপন্থী’। সুরবিস্তারের পক্ষপাতী ছিলেন ছিলেন তিনি। বাংলা কাব্যসঙ্গীতকে মুক্তির মন্ত্রে দীক্ষিত করে তুলেছিলেন তিনি। কাব্যসঙ্গীত শুধু কণ্ঠের কাজ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে কাব্য সৌন্দর্য এবং কথারস সৃষ্টির লাবণ্য। এর কোনওটারই ঘাটতি ছিল না তাঁর সঙ্গীতে।
দ্বিজেন্দ্রলালের সঙ্গীতশিক্ষার হাতেখড়ি পিতার নিকট। তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে প্রাথমিক শিক্ষা লাভ করেন পিতার নিকট থেকে। তারপর বিলেতে থাকা অবস্থায় তিনি পাশ্চাত্য সঙ্গীত শিক্ষার মাধ্যমে তাঁর সঙ্গীতপ্রতিভাকে শানিত করেন, যা পরবর্তীকালে বাংলা গানের ক্ষেত্রে নতুন নতুন ধারা উদ্ভাবনে সহায়ক হয়।

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৯২: সেদিনের একটি সংকেত

শারদীয়া স্পেশাল, রাজীব হত্যা : অমীমাংসিত প্রশ্নচিহ্ন অনিন্দ্য ভুক্ত
বাংলা গানের বৈশিষ্ট্য অনুযায়ী কথা ও সুরের অপূর্ব সমন্বয়ে গান রচনা করার ক্ষমতা ছিল দ্বিজেন্দ্রলালের সহজাত। তদুপরি ওস্তাদ পিতার নিকট থেকে ভারতীয় মার্গসঙ্গীতে তালিম নেওয়ার ফলে সঙ্গীত রচনায় পাশ্চাত্য সুর আহরণ ও আত্তীকরণ তাঁর জন্য সহজসাধ্য হয়েছিল।
১৮৮৮ থেকে ১৮৯৩ সাল পর্যন্ত প্রায় পাঁচ বছর ভাগলপুর ও মুঙ্গেরে থাকার সময় প্রখ্যাত খেয়ালগায়ক সুরেন্দ্রনাথ মজুমদারের নিকট দ্বিজেন্দ্রলাল সঙ্গীত শিক্ষা করেন। সুরেন্দ্রনাথ খেয়ালগানে টপ্পার চাল মিশিয়ে এক ধরনের চমৎকার গান গাইতেন, যাকে বলা হয় টপখেয়াল। তাঁর সাহচর্যে দ্বিজেন্দ্রলাল একজন দক্ষ সঙ্গীতকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তাঁর প্রেম ও বিরহমূলক বেশকিছু গান সুরেন্দ্রনাথ প্রবর্তিত এই টপখেয়াল রীতিতে রচিত।

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৪৭: মৃণালিনীর চিঠি

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৮: ছবি আঁকতে আঁকতে অবনীন্দ্রনাথ টান দিতেন গড়গড়ায়, চিবোতেন পান
১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে দেশে যে গণজাগরণমূলক গান রচনার প্রচলন শুরু হয়, তাতে দ্বিজেন্দ্রলালের অবদান ছিল অসামান্য। এ সময় তিনি প্রচুর দেশাত্মবোধক গান রচনা করেন যা স্বদেশীদের প্রচন্ডভাবে উদ্দীপিত করে। পরবর্তীকালে দেশাত্মবোধক গান রচনাতেই তাঁর সঙ্গীতপ্রতিভার পূর্ণ বিকাশ ঘটে। দ্বিজেন্দ্রলাল রচিত জনপ্রিয় দেশাত্মবোধক গানগুলির মধ্যে ‘বঙ্গ আমার জননী আমার’, ‘ধনধান্যপুষ্পভরা’ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। পরাধীন ভারতে বাঙালিদের মধ্যেই যেমন প্রথম বিপ্লবীর জন্ম হয়েছিল, তেমনি বাঙালির কণ্ঠেই প্রথম জলদমন্দ্র ধ্বনিত হয়েছিল দ্বিজেন্দ্রলালের ‘বঙ্গ আমার জননী আমার’ গানের মধ্য দিয়ে। ভারতীয় রাগসঙ্গীতের কাঠামোয় পাশ্চাত্য সঙ্গীতের চালের সমন্বয়ে দ্বিজেন্দ্রলালের উদার ও ওজস্বী সুরে দেশাত্মবোধক গান রচনা বাংলা গানে এক অভিনব ধারার সূচনা করে। বাংলা কাব্যসঙ্গীতে তথা আধুনিক বাংলা গানে সুর, ভাব ও বিষয়ভিত্তিক রচনায় বিভিন্ন ধারার সমন্বয়করণ দ্বিজেন্দ্রলালের এক মহৎ কীর্তি। একটি সুস্থ সঙ্গীতপরিমন্ডল সৃষ্টিতে তাঁর এ অবদান বাংলার সঙ্গীতাঙ্গনে সবিশেষ গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন:

চলচ্চিত্র সমালোচনা: অদ্ভুত! ছবিতে রামায়ণের অনুভূতি থেকে ভিএফএক্স-এর কারীগরি এখানে মনোহারী

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-১১৪ : ত্রিপুরায় আহোম রাজদূতের গুপ্তচর নিয়োগ/২
কিন্তু আজ রবীন্দ্রনাথ ও নজরুল ছাড়া পঞ্চকবির বাকি তিনজনের নাম বাঙালির হৃদয় থেকে প্রায় হারিয়ে গিয়েছে। আজকের প্রজন্ম দ্বিজেন্দ্রলাল, অতুলপ্রসাদ, রজনীকান্তের নামই হয়ত শোনেনি। ‘ধনধান্য পুস্পভরা, আমাদের এই বসুন্ধরা’ গানটি প্রায়শই গাওয়া হয়ে থাকে কিন্তু তার রচয়িতার নাম হয়ত অনেকেই জানে না। অত্যন্ত পরিতাপের বিষয় যে বাংলা সঙ্গীত জগতের এতোবড় একজন সুরস্রষ্টাকে আমরা আমাদের হৃদয় থেকে এতো তাড়াতাড়ি মুছে দিয়েছি।
* লেখক একজন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও দর্শনশাস্ত্রের অধ্যাপক। রবীন্দ্র দর্শনে তাঁর পিএইচডি। তাঁর রচিত দুটি ইংরেজি গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং একটি গ্রন্থ সম্পাদনা করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা জার্নালে বাংলা ও ইংরেজিতে তাঁর বহু গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। পাশাপাশি, বিভিন্ন পত্রপত্রিকায় সমকালীন সামাজিক, নৈতিক ও দার্শনিক বিষয়ে নিয়মিত প্রবন্ধ লেখেন।