রবিবার ১৪ জুন, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

দুর্গা পুজো যত এগচ্ছে, বৃষ্টির সম্ভাবনা আরও বাড়ছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি কমতে শুরু করেছে। ষষ্ঠীর দু’দিন আগে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বলে আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। আর এর প্রভাবেই পুজোয় বৃষ্টি হতে পারে। তৃতীয়া অর্থাৎ বৃহস্পতিবার থেকেই সমুদ্র উত্তাল হতে পারে। তাই মৎস্যজীবীদেরও সতর্ক করে দেওয়া হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের অন্তত চারটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এই জেলাগুলিতে সোমবার এবং মঙ্গলবার ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। পাশাপাশি সোমবার থেকে আপাতত আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ বাকি সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হবে। বৃষ্টির সঙ্গে বজ্রপাতও চলতে পারে।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৭: আবাবিল

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৩৩: এ কে? এ কে গো?

উপন্যাস: আকাশ এখনও মেঘলা, পর্ব-৩৩: আকাশ এখনও মেঘলা

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭৫: পূর্বোত্তরে আন্তরাজ্য সীমা বিবাদ

উত্তরবঙ্গে আবহাওয়া আবার উল্টো। উত্তরের দু’-একটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে উত্তরবঙ্গের কোনও জেলাতেই এখনই আর আবহাওয়া নিয়ে কোনও সতর্কতা নেই। আগামী ২৫ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলবর্তী উত্তর বঙ্গোপসাগরে বৃহস্পতিবার থেকে ঝোড়ো আবহাওয়া থাকতে পারে। সমুদ্র উত্তাল হতে পারে। ঘণ্টায় ৪৫ কিলোমিটার বা তারও বেশি বেগে হাওয়া বইতে পারে। এই দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১৩১: মহর্ষি চেয়েছিলেন শান্তিনিকেতনে মৃত্যু

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-১০ : নায়ক ও মহাপুরুষ

হাওয়া দফতর জানিয়েছে, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৭.১ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩৩.২ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content