
ছবি: প্রতীকী। সংগৃহীত।
মঙ্গলবারই দক্ষিণবঙ্গে বর্ষা ধুকেছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপের জেরে বাংলা জুড়ে সপ্তাহভর ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। বুধবারও সেই মতো বৃষ্টি চলছে।
বুধবার কলকাতায় সকাল থেকেই ঝির ঝির করে বৃষ্টি পড়ছিল। মাঝে মাঝে বৃষ্টির পরিমাণ বাড়ছে। বৃষ্টির জেরে গরম থেকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। বৃষ্টির জেরে তাপমাত্রাও কিছুটা কমে গিয়েছে। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৫.৭ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস কম। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি, অর্থাৎ স্বাভাবিতের থেকে ৫.৪ ডিগ্রি সেলসিয়াস কম।
আরও পড়ুন:

গল্পবৃক্ষ, পর্ব-২৮: বারেরুজাতক: কা-কা না কেকা?

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১০২: শ্রীমার অন্তিম সময়কালীন ভবিষ্যবাণী

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৬২: এক নির্বাসিত রাজপুত্রের কথা
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দেশে জুড়ে মৌসুমি অক্ষরেখার অনুকূল পরিবেশ দেখা দিয়েছে। অর্থাৎ বর্ষা দ্রুত এগোচ্ছে। মৌসুমি বায়ু বাংলা ও ওড়িশা হয়ে ঝাড়খন্ড এবং বিহারের একাধিক এলাকায় ঢুকে পড়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। মঙ্গলবার ভোরে ঘূর্ণাবর্তের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়। পরে সেটি আরও সুনির্দিষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়। আপাতত সে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগচ্ছে। তাই বুধবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০৪: ভুবন চিল ও শঙ্খচিল

মহাকাব্যের কথকতা, পর্ব-১১৮: সত্যনিষ্ঠতার মাপকাঠি কী নাস্তিকতার নিরিখে বিচার্য?
আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী ভারী বৃষ্টি হতে পারে। তালিকায় রয়েছে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও নদিয়া। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১১৯: আশ্রমের ছাত্ররা বৃষ্টিতে ভিজলে কুইনাইন খাওয়ানো হত

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৫৯: নীল হ্রদের পারে, নীল আকাশের নিচে লাল রঙের হেলিকপ্টার অন্য মাত্রা এনে দিয়েছিল
হুগলি, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমের কিছু কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই ছয় জেলার কোনও কোনও অংশে ভারী বৃষ্টি হতে পারে। ২০ সেন্টিমিটারেরও বেশি পরিমাণ বৃষ্টি হতে পারে। সমুদ্রও উত্তাল থাকবে। তাই মৎস্যজীবীদেরও সতর্ক করা হয়েছে।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮২: যে রাজাকে দেখলে প্রজারা ভয় পান, সেই রাজা ভালো প্রশাসক হতে পারেন না

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১১৯: গোখরো কিংবা কালাচ
উত্তরবঙ্গে আগেই বর্ষা প্রবেশ করে গিয়েছে। চলতি সপ্তাতে উত্তরবঙ্গের সব জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে্র বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী বৃহস্পতিবার ঝড়বৃষ্টি তীব্রতা আরও বাড়বে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।














