ছবি: প্রতীকী।

অবশেষে মঙ্গলবার সকালে বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ তৈরি হয়েছে। নিম্নচাপ ধীরে ধীরে স্থলভাগের দিকে এগোচ্ছে। আগামী কয়েক দিন এই নিম্নচাপের প্রভাবে রাজ্যের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টি চলবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এও জানানো হয়েছে, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কয়েক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ নিয়ে মঙ্গলবার দুপুরে আলিপুর আবহাওয়া দফতর বিশেষ বুলেটিন প্রকাশ করেছে। সেই বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে ওড়িশা উপকূলের কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপ তৈরি হয়েছে। ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উঁচুতে অবস্থান করছে। নিম্নচাপ ক্রমশ উত্তরে স্থলভাগের দিকে এগোচ্ছে। তবে আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপের রূপ স্পষ্ট হয়ে উঠবে। নিম্নচাপের প্রভাবে বাংলার প্রায় সব জেলায় ঝড়বৃষ্টি চলতে থাকতে। মঙ্গলবার দক্ষিণেবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে। সঙ্গে ঝড় হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৭৯: সময় বুঝে প্রত্যাঘাতের জন্য রাজনীতিতে অনেক সময় পিছিয়েও দাঁড়াতে হয়

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১১৫: গেমপ্ল্যান

বৃষ্টির জন্য বুধবারও দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। সঙ্গে ঝড় হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হওয়া বইতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়ায়। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারেপূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, হুগলিতে। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এ নিয়ে হাওয়া দফফর কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামে ঝড় হতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৯৯: সারদা মায়ের রোগ নিরাময়ের প্রচেষ্টা

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৫৮: হেলিকপ্টারে সওয়ার হয়ে চূড়ার কাছাকাছি গিয়ে পাহাড় দেখার রোমাঞ্চটাই আলাদা

শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, হুগলিতে। বাকি জেলাগুলোতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে। আগামী শনিবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদের দু’-এক জায়গায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১১৭: রবীন্দ্রনাথ ব্যারিস্টার হতে চেয়েছিলেন

মহাকাব্যের কথকতা, পর্ব-১১৫: অগ্নির কি শুধুই দহনজ্বলা? মহর্ষি মন্দপালের অগ্নিস্তুতিতে অগ্নির কোন সদর্থকতার ইঙ্গিত?

বুধবারও উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। তবে জেলার সর্বত্র বৃষ্টি হবে না। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের দু’-এক জায়গায়। এই জেলাগুলোতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় ভারী বৃষ্টির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে চলেছে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। এই তিন জেলার কোথাও কোথাও অতি প্রবল বৃষ্টি হতে পারে। ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, উত্তর দিনাজপুর, কোচবিহারের কিছু জায়গাতেও। এ সব জায়গায় কমলা সতর্কতা জারি রয়েছে। আর বাকি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে হাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

গীতা: সম্ভবামি যুগে যুগে, পর্ব-২৩: বন্ধু হে আমার…

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০১: ছিট ঘুঘু

শুক্রবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে । উত্তরের বাকি ভারী বৃষ্টি হতে পারে। রবিবার কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পঙে ভারী বৃষ্টির জন্য। ভারী বৃষ্টি আলিপুরদুয়ারেও হতে পারে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content