বৃহস্পতিবার ১৮ জুন, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

রবিবারই বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছিল নিম্নচাপ। এ বার ওই নিম্নচাপ স্থলভাগের আরও কাছাকাছি চলে এসেছে। সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। আবার উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও দুর্যোগের পূর্বাভাস রয়েছে। এরকম আবহাওয়া নিয়ে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর সোমবার আবহাওয়া নিয়ে বিশেষ বুলেটিন প্রকাশ করে। হাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় বাংলার উপকূলে নিম্নচাপ অঞ্চল রয়েছে। আর আগামী দু’দিন ধরে ঘূর্ণাবর্তটি উত্তর ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি, মৌসুমী অক্ষরেখা নিম্নচাপ অঞ্চলের উপর দিয়ে গিয়েছে। একটি অক্ষরেখা দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে নিম্নচাপ অঞ্চল এবং সংলগ্ন ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত। এসবের জেরেই বাংলা জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে হাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৬০: পাহাড়ের চূড়ায় বসে দেখলাম হিমবাহের সেই অপরূপ শোভা

মুভি রিভিউ: সত্যিই তো, সবার নিজের নিজের মতো করে সবটাই নর্মাল

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২১: মহারাজ অফ শান্তিনিকেতন

মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই ছয় জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। বুধবারও সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০৬: বাজ

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১০৪: মা সারদার নিত্যলীলা

বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী শুক্রবার ঝড়বৃষ্টি হতে পারে। এর জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে নদিয়া এবং দুই ২৪ পরগনায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে।
আরও পড়ুন:

পর্দার আড়ালে, সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-৪: রিলেটিভিটি ও বিরিঞ্চিবাবা

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২০: একেজি কলিং

হাওয়া দফতর জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। এর জন্য হাওয়া দফতর হলুদ সতর্কতা জারি করা করেছে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে আগামী বৃহস্পতিবারও ভারী বর্ষণের সম্ভাবনা আছে। ঝড়বৃষ্টি বাকি তিন জেলাতেও চলবে। আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাজুড়ে ঝড়বৃষ্টি চলতে পারে। নিম্নচাপ অঞ্চলের প্রভাবে সমুদ্র উত্তাল থাকতে পারে। মৎস্যজীবীদের আগামী বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content