শনিবার ৬ জুন, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

অবশেষে গাঙ্গেয় বাংলা থেকে সরল নিম্নচাপ। ধীরে ধীরে নিম্নচাপ পশ্চিমের দিকে এগিয়ে ঝাড়খণ্ডে অবস্থান করছে। আলিপুর আবহাওয়া দফতর শনিবার দুপুর সাড়ে ১২টার বুলেটিন প্রকাশ করেছে। হাওয়া দফতর ওই বুলেটিনে জানিয়েছে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি এখনই থামছে না। উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে। এদিকে নিম্নচাপ সরলেও উত্তাল থাকবে সমুদ্র। তাই মৎস্যজীবীদেরও জন্যও হাওয়া দফতর নির্দেশিকা জারি করা হয়েছে।
আলিপুর হাওয়া দফতর তাদের বুলেটিনে বলেছে, গাঙ্গেয় বঙ্গ থেকে নিম্নচাপ পশ্চিম দিকে এগিয়ে গিয়েছে। পাতত সে অবস্থান করছে ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার উপর। শনিবার সকাল সাড়ে ৮টায় নিম্নচাপ ঝাড়খণ্ডের ডাল্টনগঞ্জের ৮০ কিলোমিটার দক্ষিণে এবং ছত্তীসগঢ়ের অম্বিকাপুরের ৮০ কিলোমিটার পূর্ব দিকে অবস্থান করছিল। সেই নিম্নচাপ মধ্যপ্রদেশের উমেরিয়ার থেকে ৩২০ কিলোমিটার পূর্বে রয়েছে। এদিকে, মৌসুমি অক্ষরেখা অনুপগঢ়, চুরু, গ্বালিয়র, রেওয়ার উপর দিয়ে উত্তর ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড হয়ে বাংলার পুরুলিয়া, কাঁথির উপর দিয়ে এগিয়ে গিয়েছে। তার পরে সেই মৌসুমি অক্ষরেখা পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত চলে গিয়েছে। এর জেরে দক্ষিণবঙ্গের সব জেলায় চলবে ঝড়বৃষ্টি। রাজ্যের কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে বলে জানিয়েছে হাওয়া দফতর।
আরও পড়ুন:

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-৭ : পাঠশালা-ক্লাসরুম

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৫: রবীন্দ্রনাথের বিয়ের রাতে মারা গিয়েছিলেন ঠাকুরবাড়ির জামাই

মহাকাব্যের কথকতা, পর্ব-১২৪: আনন্দমূর্তি রামের অভাবে অযোধ্যায় নৈরাশ্যের ছায়া, বাস্তব জীবনেও কি আনন্দহীনতা অবসাদ ডেকে আনে?

হাওয়া দফতর জানিয়েছে, রবিবার দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। তবে শুধু বৃষ্টি নয়, সঙ্গে ঝড় হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ঝড়ও বইতে পারে। এই সব জেলার সঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়ায় ঝড়ের জন্য। ওই তিন জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৬: আমরা আসলে কাকে পুজো করছি? ঈশ্বরকে, নাকি রক্তমাখা অভ্যাসকে?

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১০৮: সকলের উপর মা সারদার ছিল সমান অধিকার

আগামী মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। এই সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়ায়। দক্ষিণের সব জেলায় আগামী শুক্রবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এই সব জেলার জন্য কোনও সতর্কতা জারি করা হয়নি। হাওয়া দফতর এও জানিয়েছে, উত্তর এবং মধ্য বঙ্গোপসাগর উত্তাল থাকবে। পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূলেও সমুদ্র উত্তাল থাকবে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত গতিতে। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সাগরের ওই অংশে যেতে নিষেধ করেছে হাওয়া দফতর।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৪: সে-যে কেবলই যাতনাময়

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০৯: কোটরে প্যাঁচা

উত্তরবঙ্গেও ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। রবিবার উত্তরবঙ্গের আট জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে হতে পারে। ভারী থেকে অতি ভারী জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই সব জেলায় বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন:

উপন্যাস: আকাশ এখনও মেঘলা, পর্ব-২৭: আকাশ এখনও মেঘলা

উত্তম কথাচিত্র, পর্ব-৭১: পুষ্পধনু

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। এই সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায়ও ঝড়বৃষ্টি চলবে। তবে কোনও সতর্কতা জারি করা হয়নি। উত্তরবঙ্গের আট জেলায় মঙ্গলবার এবং বুধবারও বৃষ্টি চলবে। বৃহস্পতিবার থেকে ঝড়বৃষ্টি আরও বাড়বে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। আগামী শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content