
ছবি: প্রতীকী।
নিম্নচাপ গাঙ্গেয় বঙ্গের উপর দিয়ে এগিয়ে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের বিকেল সাড়ে ৫টায় একটি বুলেটিন প্রকাশ করেছে। সেই বুলেটিনে বলা বলছে, নিম্নচাপ শেষ ছয় ঘণ্টায় ২২ কিলোমিটার গতিবেগে এগোচ্ছে। পশ্চিমবঙ্গের উপর দিয়ে আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় নিম্নচাপ পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে ধীরে ধীরে সরবে। তার পর নিম্নচাপ উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকে এগোবে। তবে শুধু নিম্নচাপ নয়, সঙ্গে মৌসুমি অক্ষরেখাও রাজ্যে সক্রিয় রয়েছে। এই জোড়া ফলার প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাসে কথা জানিয়েছে হাওয়া দফতর।
বিকেল ৪টের বুলেটিন অনুসারে, নিম্নচাপ কলকাতা থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। আবার হাওয়া দফতরের বিকেল সাড়ে ৫টার বুলেটিন বলছে, সেই নিম্নচাপ মেদিনীপুরের ৩০ কিলোমিটার উত্তর ও উত্তর-পূর্বে, বাঁকুড়ার ৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে, পুরুলিয়ার ১২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে গিয়ে উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপের এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবার, একটি মৌসুমি অক্ষরেখা জম্মু, চণ্ডীগড়, বরেলী, গোরক্ষপুর হয়ে পটনার উপর দিয়ে বাংলার বাঁকুড়া, কলকাতার উপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর জেরে দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী ২৪ ঘণ্টা ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির পূর্নাবাভাসও রয়েছে। উত্তরবঙ্গেও দুর্যোগ হতে পারে।
আবার, একটি মৌসুমি অক্ষরেখা জম্মু, চণ্ডীগড়, বরেলী, গোরক্ষপুর হয়ে পটনার উপর দিয়ে বাংলার বাঁকুড়া, কলকাতার উপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর জেরে দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী ২৪ ঘণ্টা ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির পূর্নাবাভাসও রয়েছে। উত্তরবঙ্গেও দুর্যোগ হতে পারে।
আরও পড়ুন:

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-৭ : পাঠশালা-ক্লাসরুম

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৫: রবীন্দ্রনাথের বিয়ের রাতে মারা গিয়েছিলেন ঠাকুরবাড়ির জামাই

মহাকাব্যের কথকতা, পর্ব-১২৪: আনন্দমূর্তি রামের অভাবে অযোধ্যায় নৈরাশ্যের ছায়া, বাস্তব জীবনেও কি আনন্দহীনতা অবসাদ ডেকে আনে?
হাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া জেলায়। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে। বৃষ্টির সঙ্গে ঝড় বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। রবিবার নদিয়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাতেও ঝড়বৃষ্টি চলবে। রবিবার দক্ষিণের সব জেলায় সতর্কতা জারি করেছে হাওয়া দফতর।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৬: আমরা আসলে কাকে পুজো করছি? ঈশ্বরকে, নাকি রক্তমাখা অভ্যাসকে?

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১০৮: সকলের উপর মা সারদার ছিল সমান অধিকার
আগামী সোমবার নদিয়া, উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। এই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টি হবে। তবে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আগামী মঙ্গলবার ভারী থেকে অতি ভারী হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কমলা সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও। এই ছয় জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। আগামী বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে। এই পাঁচ হলুদ সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদে। বাকি জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৪: সে-যে কেবলই যাতনাময়

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০৯: কোটরে প্যাঁচা
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তর এবং মধ্য বঙ্গোপসাগর উত্তাল থাকবে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। তাই এই সময় মৎস্যজীবীদের সমুদ্রের ওই এলাকায় যেতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন:

উপন্যাস: আকাশ এখনও মেঘলা, পর্ব-২৭: আকাশ এখনও মেঘলা

উত্তম কথাচিত্র, পর্ব-৭১: পুষ্পধনু
হাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের কয়েক জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সব জেলায় জারি হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে ব্লে হাওয়া দফতর জানিয়েছে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে। আগামী সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।















