মঙ্গলবার ১৬ জুন, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

কয়েক দিন ধরে একটানা ঝড়বৃষ্টি চলছেই। বৃষ্টির ফলে গরমের অস্বস্তিও বেশ কিছুটা কমেছে। এদিকে আবহাওয়া দফতর বুধবারও দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস দিয়েছে। দক্ষিণের আটটি জেলায় দুর্যোগ চলতে পারে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। তবে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।
হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে নিম্নচাপ অক্ষরেখা উত্তর-পূর্ব আরব সাগর থেকে গুজরাত, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। মৌসুমি অক্ষরেখা শ্রীগঙ্গানগর, চুরু, গ্বালিয়র, খাজুরাহো, ডালটনগঞ্জ, পুরুলিয়া, ক্যানিং হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৫: রবীন্দ্রনাথের বিয়ের রাতে মারা গিয়েছিলেন ঠাকুরবাড়ির জামাই

উপন্যাস: আকাশ এখনও মেঘলা, পর্ব-২৭: আকাশ এখনও মেঘলা

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১০: ভুতুম প্যাঁচা

হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে নিম্নচাপ অক্ষরেখা উত্তর-পূর্ব আরব সাগর থেকে গুজরাত, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। মৌসুমি অক্ষরেখা শ্রীগঙ্গানগর, চুরু, গ্বালিয়র, খাজুরাহো, ডালটনগঞ্জ, পুরুলিয়া, ক্যানিং হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৬: আমরা আসলে কাকে পুজো করছি? ঈশ্বরকে, নাকি রক্তমাখা অভ্যাসকে?

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১০৮: সকলের উপর মা সারদার ছিল সমান অধিকার

বুধবার হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। ওই জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারও ঝড়বৃষ্টি চলবে। ওই দিনও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তবে বৃহস্পতিবারের জন্য কোনও সতর্কতা জারি করা হয়নি। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ এক ধাক্কায় অনেকটা কমবে। কখনও কখনও দু’-এক জায়গায় কয়েক পশলা হালকা বৃষ্টি হলেও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৫: কতদিন পরে এলে

মহাকাব্যের কথকতা, পর্ব-১২৪: আনন্দমূর্তি রামের অভাবে অযোধ্যায় নৈরাশ্যের ছায়া, বাস্তব জীবনেও কি আনন্দহীনতা অবসাদ ডেকে আনে?

তবে উত্তরবঙ্গে এখনই দুর্যোগ থামবে না। বরং আগামী সাত দিন উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। বৃহস্পতিবার আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদহে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে উত্তরের পাঁচ জেলায় শুরু হবে ভারী বর্ষণ। ওই দিন ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলায়।
আরও পড়ুন:

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-৮ : গরুর চোখে জল

উত্তম কথাচিত্র, পর্ব-৬৫: ইন্দ্রধনু আর ‘ইন্দ্রাণী’

শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরের একাধিক জেলায় একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার) চলবে।বুধবারও সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি কম। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩০.০ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি কম।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content