বৃহস্পতিবার ১৮ জুন, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

বঙ্গোপসাগরের উপরে আবার তৈরি হচ্ছে নিম্নচাপ অঞ্চল। তার জেরে বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে বাড়বে ঝড়বৃষ্টির পরিমাণ। কোনও কোনও জেলায় হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টি। উত্তরেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তাল থাকবে সমুদ্র। সে কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার বিষয়েও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসগারের উপর আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তার জেরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওই একই এলাকায় নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। তার প্রভাবেই বঙ্গোপসাগর থেকে স্থলভাগের দিকে ছুটে আসবে জলীয় বাষ্প। সে কারণে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৪: দিগম্বরী দেবী : ঠাকুরবাড়ির সেরা সুন্দরী

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৫: অধিকার নয়, অবস্থানই বলে দেয় জায়গা কার– মালিকের? না দখলদারের?

গল্পবৃক্ষ, পর্ব-৩২: কপোত-জাতক: বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল বুধবার থেকে দুর্যোগ বাড়বে। বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পরজন্ত বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই সব ক’টি জেলায়
কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্য জেলায় হলুদ সতর্কতা রয়েছে।
আরও পড়ুন:

গল্পবৃক্ষ, পর্ব-৩৩: বকজাতক : শঠে শাঠ্যং

মহাকাব্যের কথকতা, পর্ব-১২৩: বিশ্বামিত্রের তপশ্চর্যায় বিঘ্নসৃষ্টিকারী দেবরাজ ইন্দ্র ও মেনকার কাহিনি কি আধুনিক যুগের সঙ্গে

শুক্রবার ভারী থেকে ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। আগামী রবিবারও ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্য জেলাগুলির জন্য কোনও সতর্কতা জারি করা হয়নি। তবে সেখানেও ঝড়বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-৭ : পাঠশালা-ক্লাসরুম

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০৯: কোটরে প্যাঁচা

আপাতত উত্তরবঙ্গে দিন তিনেক দুর্যোগের পূর্বাভাস নেই। শুক্রবার থেকে ফের ভারী বর্ষণ শুরু হতে পারে। এই দিন ভারী বৃষ্টির জন্য দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙে হলুদ সতর্কতা জারি হয়েছে। শনিবার ভারী বর্ষণ হবে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। রবিবার ও সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১০৭: অসুস্থ মা সারদার জন্য ভক্তদের উদ্বেগ

উত্তম কথাচিত্র, পর্ব-৭০: বিচারক

হাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের কারণে উত্তাল থাকবে সমুদ্র। মৎস্যজীবীদের বৃহস্পতিবার থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দফতরের পরবর্তী নির্দেশিকা প্রকাশ না হওয়া পর্যন্ত একই নিষেধাজ্ঞা থাকবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৭.৪ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩২.৬ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content