শনিবার ৬ জুন, ২০২৬


ছবি: প্রতীকী।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সপ্তাহভর ঝড়বৃষ্টির সম্ভাবনা। এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহভর উত্তাল থাকবে সমুদ্র। সেই সঙ্গে আপাতত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া দফতর জানিয়েছে, আপাতত দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু মধ্য-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। ঢুকেছে মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ডের স্থলভাগেও।
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আগামী তিন দিনে বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্বের রাজ্যগুলিতে আরও কিছুটা এগিয়ে যাবে। পাশাপাশি, আগামী ২৭ মে মঙ্গলবারের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা আছে। নিম্নচাপের প্রভাবে বুধবার থেকে সমুদ্র উত্তাল থাকতে পারে। মৎস্যজীবীদের আপাতত তিন দিন পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলে যেতে নিষেধ করেছে হাওয়া দফতর। নিম্নচাপের পরিস্থিতির সঙ্গে হাওয়ার গতি অনুকূল থাকায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামী ২৮ মে থেকে পর পর কয়েক দিন ঝড়বৃষ্টিও হতে পারে। এমনটাই জানিয়েছে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোনও কোনও এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১১৫: গেমপ্ল্যান

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-১৭: একাকিত্বের অন্ধকূপ/২: অন্ধকারের উৎস হতে

রবিবার কলকাতা-সহ কিছু জেলায় বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার থেকে সপ্তাহের প্রায় রোজ দিনই ঝড়বৃষ্টি চলবে। তবে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে। সোমবার ঝড়বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। মঙ্গলবার এই ছয় জেলার পাশাপাশি কলকাতা, হাওড়া ও হুগলিতেও ঝড়বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে বুধবার থেকে বেশ দুর্যোগ শুরু হতে পারে। ওই দিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৯৮: মা সারদার জন্মতিথিতে তাঁর অপূর্ব অমানবীয় রূপ ফুটে উঠল

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৫৭: আলাস্কায় এমন অপরূপ দৃশ্যও দেখা যায়, যেখানে পাহাড়-সমুদ্র-হিমবাহ একসঙ্গে বিরাজমান

বৃহস্পতি ও শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। এই তেরোটি জেলা বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া দফতর। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। শনিবারও বীরভূম এবং মুর্শিদাবাদে দুর্যোগ চলবে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১১৬: শান্তিনিকেতনে কবির প্রথম জন্মোৎসব

মহাকাব্যের কথকতা, পর্ব-১১৪: জীবনের নশ্বরতা ও আত্মানুসন্ধান বিষয়ে রামের উপলব্ধি যেন এক চিরন্তন সত্যের উন্মোচন

বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃহস্পতিবার। শুক্রবার ও শনিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পঙে। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

গীতা: সম্ভবামি যুগে যুগে, পর্ব-২২: সন্ন্যাস

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০০: নীল কটকটিয়া

শনিবার কেরলে আনুষ্ঠানিক ভাবে বর্ষার প্রবেশ করেছে। এ বার নির্দিষ্ট সময়ের আট দিন আগে বর্ষা ঢুকলো। পশ্চিমবঙ্গেও আগাম বর্ষা প্রবেশের সম্ভাবনা আছে। রাজ্যে দু’এক দিনের মধ্যেই বর্ষা ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content