রবিবার ১৪ জুন, ২০২৬


ছবি: প্রতীকী।

আরও সুস্পষ্ট আকার নিল উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। সে ধীরে ধীরে উত্তরের ও়ড়িশা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। নিম্নচাপে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর জেরে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বুধবার থেকেই ভারী বৃষ্টি শুরু হবে। বৃহস্পতি ও শুক্রবার ঝড়বৃষ্টি আরও বাড়বে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
বুধবার কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন। কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বেলা বাড়লে ঝড়বৃষ্টি শুরু হতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর গতিবিধি অনুযায়ী আগামী দু’দিনের মধ্যেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ পারে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর কলকাতা-সহ বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনও কোনও অংশে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৭৯: সময় বুঝে প্রত্যাঘাতের জন্য রাজনীতিতে অনেক সময় পিছিয়েও দাঁড়াতে হয়

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১১৫: গেমপ্ল্যান

হাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার বাংলার ১০ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও দুই বর্ধমান জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এই জেলাগুলিতে এরকম আবহাওয়ার জন্য কমলা সতর্কতা জারি করেছে হাওয়া দফতর।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৯৯: সারদা মায়ের রোগ নিরাময়ের প্রচেষ্টা

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৫৮: হেলিকপ্টারে সওয়ার হয়ে চূড়ার কাছাকাছি গিয়ে পাহাড় দেখার রোমাঞ্চটাই আলাদা

উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে ঝড়বৃষ্টি শুরু হবে। বুধবার বিক্ষিপ্ত ভাবে দু’-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে ভারী থেকে অতিভারী বর্ষণ শুরু হবেজলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। শুক্রবার থেকে উত্তরের বাকি জেলাগুলিতেও দুর্যোগ শুরু হবে। এর প্রভাবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধসও নামতে পারে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১১৭: রবীন্দ্রনাথ ব্যারিস্টার হতে চেয়েছিলেন

মহাকাব্যের কথকতা, পর্ব-১১৫: অগ্নির কি শুধুই দহনজ্বলা? মহর্ষি মন্দপালের অগ্নিস্তুতিতে অগ্নির কোন সদর্থকতার ইঙ্গিত?

নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরের উপকূলের পার্শ্ববর্তী সমুদ্র উত্তাল থাকবে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার পর্যন্ত বেগে। এই ক’দিন মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে না বলা হয়েছে। প্রশাসনিক তৎপরতা দেখা দিয়েছে সুন্দরবন ও দিঘার উপকূলেও। সুন্দরবনে ত্রাণশিবির তৈরির প্রস্তুতি চলছে। মাইকিং চলছে উপকূলবর্তী এলাকায়।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content