
বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে সুষ্পষ্ট নিম্নচাপ অঞ্চল। ক্রমে শক্তি বৃদ্ধি করে তা নিম্নচাপে পরিণত হবে। সেই নিম্নচাপের অভিমুখ তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকা। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিন উত্তর বা দক্ষিণবঙ্গে তাপমাত্রা হেরফের হওয়ার কোনও সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে সুষ্পষ্ট নিম্নচাপ অঞ্চল। ক্রমে তা পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। হাওয়া অফিস বলছে, এই নিম্নচাপ অঞ্চল শক্তি বৃদ্ধি করে বুধবার দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপে পরিণত হতে পারে। তার পরে তা তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকার দিকে এগোতে থাকবে। পরের ২৪ ঘণ্টায় তা আরও শক্তিও বৃদ্ধি করবে। তবে তার জেরে পশ্চিমবঙ্গে সতর্কতা জারি করার মতো কোনও পরিস্থিতি তৈরি হয়নি।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১৩৫: সুস্থ থাকলে কেউ কি কবিতা লেখে?

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৩৭: জীবনখাতার প্রতি পাতায়

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭৯: ‘বেতারে দু-খানা গান গাইলাম, পারিশ্রমিক পেলাম দশ টাকা’

আকাশ এখনও মেঘলা/৪০
বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলা খটখটে থাকবে। শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্ত ভাবে। জেলার সব জায়গায় হবে না। শনিবার থেকে সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১২২: সুন্দরবনের পাখি: ডোরা-লেজ জৌরালি

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-১২ : স্বপ্নের নায়ক, নায়কের স্বপ্ন
উত্তরবঙ্গে বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি এবং রবিবারও এই দুই জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস। ওই দু’দিন হালকা বৃষ্টি হতে পারে জলপাইগুড়িতেও। আগামী সোমবার উত্তরবঙ্গের আট জেলাতেই বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।














