শনিবার ৬ জুন, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপ অবশেষে ‘গভীর’ নিম্নচাপে পরিণত হয়েছে। আপাতত সে উপকূলের দিকে এগিয়ে চলেছে। নিম্নচাপের শক্তি বারার সঙ্গে সঙ্গে সমুদ্রে তার গতিও বৃদ্ধি পাচ্ছে। আগামীকাল সোমবার ওই নিম্নচাপ থেকে যে ঘূর্ণিঝড় তৈরি হবে, তার নাম হবে ‘মোন্থা’। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ‘মোন্থা’ ‘প্রবল’ আকারে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়বে। এর জেরে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের কিছু অংশে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি গত ছ’ঘণ্টায় ১০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগিয়েছে। সে এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই মুহূর্তে নিম্নচাপটি পোর্ট ব্লেয়ার থেকে ৬৫০ কিলোমিটার পশ্চিমে, চেন্নাই থেকে ৭৯০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে, বিশাখাপত্তনম থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে, কাকিনাড়া থেকে ৮৪০ কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং গোপালপুর থেকে ৯৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে রয়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

আকাশ এখনও মেঘলা/৪০

উপন্যাস: দেওয়াল পারের দেশ, পর্ব-৫: কিশোরীর মেঘবেলা

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১৩৫: সুস্থ থাকলে কেউ কি কবিতা লেখে?

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭৯: ‘বেতারে দু-খানা গান গাইলাম, পারিশ্রমিক পেলাম দশ টাকা’

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগোবে। সেই সঙ্গে আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তখন ওই ঘূর্ণিঝড়ে তার নাম হবে মোন্থা। উত্তর-উত্তর পশ্চিমে এগোতে এগোতে ২৮ অক্টোবর, মঙ্গলবার সকাল হয়ে যাবে। মঙ্গলবার সকালের মধ্যেই ‘প্রবল’ ঘূর্ণিঝড়ে পরিণত হবে মোন্থা। ২৮ অক্টোবর রাতে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম এবং কাকিনাড়ার কাছে কলিঙ্গপত্তনমের মধ্যবর্তী উপকূলে স্থলভাগে আছড়ে পড়বে। তখন উপকূলবর্তী এলাকায় মোন্থার সর্বোচ্চ গতি ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। এমন কী হাওয়ার বেগ পৌঁছে কখনও কখনও ১১০ কিলোমিটারের গণ্ডিও ছাড়িয়ে জেতে পারে।
আরও পড়ুন:

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১২৩: সুন্দরবনের পাখি: বাটান

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-১২ : স্বপ্নের নায়ক, নায়কের স্বপ্ন

সাধারণত, ঘূর্ণিঝড় পুরোপুরি তৈরি হয়ে না গেলে আবহাওয়া দফতরের তরফে আনুষ্ঠানিক ভাবে তার নাম ঘোষণা করা হয় না। কিন্তু বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়গুলির জন্য আগে থেকেই একাধিক নাম স্থির করা হয়েছে। এক-একটি দেশের দেওয়া নাম ক্রমানুসারে ব্যবহৃত হয়। সেই ক্রম অনুযায়ী বঙ্গোপসাগরের পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম হওয়ার কথা মোন্থা। এ ক্ষেত্রে সেই নাম তাই ব্যবহার করা হচ্ছে। মোন্থা নামটি তাইল্যান্ডের দেওয়া। এই শব্দের অর্থ ‘সুন্দর সুগন্ধী ফুল’।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১৩৫: মহর্ষি নারদের প্রশ্নচ্ছলে উপদেশগুলি যেন রাজনীতির পাঠ

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৩৭: জীবনখাতার প্রতি পাতায়

ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ। এ ছাড়া, কলকাতার জন্যেও আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কিছু জেলায়।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content