মার্চ থেকে ডিসেম্বর মাস হল মেঠো ইঁদুরদের প্রজননের সময়। তবে চূড়ান্ত প্রজনন হয় জুন থেকে আগস্ট মাসের মধ্যে। অর্থাৎ বর্ষার সময়। একটি স্ত্রী মেঠো ইঁদুর একবারে ৫ থেকে ৬ টি বাচ্চার জন্ম দেয়। এদের গর্ভাবস্থায় স্থায়ী হয় প্রায় তিন সপ্তাহ অর্থাৎ এক বছরেই এরা অনেকবার বাচ্চার জন্ম দিতে পারে। আর তাই এদের সংখ্যাবৃদ্ধির হার অত্যন্ত বেশি। বাচ্চা মেঠো ইঁদুর কয়েক মাসের মধ্যেই যৌন ক্ষমতা প্রাপ্ত হয়।






















