সেরা পাঁচ

পর্ব-১০১: মা সারদার মায়িকবন্ধন ত্যাগ

পর্ব-১০১: মা সারদার মায়িকবন্ধন ত্যাগ

মা সারদা তাঁর সময় হয়ে আসছে বুঝতে পেরে নিজের পরিবারের প্রতি বিশেষ করে রাধুর উপর থেকে মন তুলে নিলেন। রাধুকে কেবল একটা কথাই তিনি বলেছিলেন, ‘তুই আমার কী করবি, আমি কি মানুষ?’ পরে রাধু ব্রহ্মচারি অক্ষয়চৈতন্যকে বলেছিল, ‘আমি তো তাঁকে নিজের পিসিমা বলেই জানতুম। আমি কি জানতুম যে তিনি মানুষ নন, দেবতা?’

read more
গল্পবৃক্ষ, পর্ব-২৭: গুল্মিকজাতক—লোভে পাপ পাপে মৃত্যু

গল্পবৃক্ষ, পর্ব-২৭: গুল্মিকজাতক—লোভে পাপ পাপে মৃত্যু

পুরাকালে বারাণসীরাজ ব্রহ্মদত্তের শাসনকালে বোধিসত্ত্ব এক বণিককুলে জন্মগ্রহণ করেছিলেন। তাঁরা বংশানুক্রমে পণ্য আমদানী-রপ্তানির কাজ করতেন। প্রাপ্তবয়স্ক হলে বোধিসত্ত্ব পাঁচশো শকটে পণ্য নিয়ে যাত্রাকালে রাজপথের নিকটেই এক অরণ্যসমীপে উপস্থিত হলেন এবং অনুচরদের ডেকে বললেন যে, এই বনে বিষাক্ত পত্রপুষ্পফলাদি আছে, তোমরা আগে যা খাওনি তা খেতে ইচ্ছে হলে আমাকে জিজ্ঞাসা না করে খেও না।

read more
বুধবারও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস! ৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া, কোন কোন জেলায় বর্ষণ?

বুধবারও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস! ৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া, কোন কোন জেলায় বর্ষণ?

দিনভর অস্বস্তিকর গরমের পর মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হয়েছে কলকাতায়ও। যার ফলে বুধবার সকালে তাপমাত্রা এক ধাক্কায় বেশ কিছুটা কমে গিয়েছে। ভ্যাপসা গরম থেকে সাময়িক মুক্তি পেয়ে স্বস্তিতে শহরবাসীও। বুধবারও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভ্যাপসা গরমের সঙ্গেই পাল্লা দিয়ে চলবে দুর্যোগ। বৃহস্পতিবার পর্যন্ত এমনই চলবে।

read more
অসমের আলো অন্ধকার, পর্ব-৫১: বানভাসি অসম

অসমের আলো অন্ধকার, পর্ব-৫১: বানভাসি অসম

অসম একটি নদী মাতৃক রাজ্য। এর মধ্যে প্রধান হচ্ছে ব্রহ্মপুত্র নদ এবং বরাক নদী। এ ছাড়া রয়েছে অনেক ছোট বড় নদী। ভরা বর্ষায় এই সব ছোট ছোট নদীও অনেক সময় বড় আকার ধারণ করে। ব্রহ্মপুত্র স্বমহিমায় অসমের বুকে প্রবাহিত হয়ে চলেছে। তেমনি হাজার হাজার মানুষের সুখ-দুঃখ, আশা-ভরসার কাহিনি জড়িয়ে রয়েছে বরাক নদীর সঙ্গে। কত কত মানুষের দৈনন্দিন উপার্জন নির্ভর করে এই নদীগুলির উপর।

read more
পর্ব-৮৩: ‘কর্ম করা না থাকলে বৈরাগ্য হয় না, ভোগ না হলে বৈরাগ্য হয় না’

পর্ব-৮৩: ‘কর্ম করা না থাকলে বৈরাগ্য হয় না, ভোগ না হলে বৈরাগ্য হয় না’

কর্ম করলে চিত্তের বিক্ষেপ হওয়া স্বাভাবিক। উপাসকের তাহলে কর্ম করা অনুচিত। কিন্তু কর্ম না করে, চিত্তের বিক্ষেপ প্রতিরোধ করা কী সম্ভব? পতঞ্জল বলছেন, “যোগঃ চিত্ত-বৃত্তি নিরোধঃ”। বৃত্তিহীন মন সাধন ছাড়া উপার্জনক্ষম। কর্মফল বিনাশী বা সঞ্চয়কারী হলেও কর্ম সর্বদা পরিত্যক্ত নয়। শাস্ত্রবিহিত কর্ম চিত্রের স্বাভাবিক এবং দুশ প্রবৃত্তি দূর করে ও নিষ্কাম কর্মের দ্বারা চিত্রশুদ্ধিকরণ হলে জ্ঞাননিষ্ঠার উপযোগী হয় সাধক।

read more
পর্ব-৮১: সুষ্ঠুভাবে শাসনকার্য চালাতে গেলে নিজের লোকেদের পিছনেও চর নিয়োগ করতে হয়

পর্ব-৮১: সুষ্ঠুভাবে শাসনকার্য চালাতে গেলে নিজের লোকেদের পিছনেও চর নিয়োগ করতে হয়

বহু দৃষ্টান্ত দিয়ে অবশেষে বৃদ্ধমন্ত্রী স্থিরজীবী শেষে বললেন, সুতরাং এই পরিস্থিতিতে দ্বৈধীভাবকেই আশ্রয় করা উচিত। মানে, শত্রুর ক্ষমতা ভালোভাবে বুঝে নিয়ে সামনাসামনি শত্রুর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ দেখিয়ে মনে মনে সবসময় তার ক্ষতি করবার চেষ্টা করতে হবে। সোজাকথায় মুখে এক কিন্তু কাজে আরেক রকম হতে হবে। তাই নিজের স্থান এই বৃক্ষদুর্গকে ছেড়ে অন্যত্র যাওয়ার কোনও প্রয়োজন নেই। বরং শত্রুকে নানাভাবে প্রলুব্ধ করে মূল থেকে তাকে উচ্ছেদ করতে হবে।

read more
দক্ষিণবঙ্গে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, অসহনীয় গরমে নাজেহাল অবস্থা! দুপুরে বাইরের কাজ এড়ানোর পরামর্শ

দক্ষিণবঙ্গে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, অসহনীয় গরমে নাজেহাল অবস্থা! দুপুরে বাইরের কাজ এড়ানোর পরামর্শ

উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। যদিও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অসহনীয় গরম বাড়তে থাকবে। দক্ষিণবঙ্গে দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত ভাবেই বৃষ্টি হবে। আপাতত বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

read more
পর্ব-১১৮: কবির ভালোবাসা, কবির জন্য ভালোবাসা

পর্ব-১১৮: কবির ভালোবাসা, কবির জন্য ভালোবাসা

রবীন্দ্রনাথের শিলাইদহবাস তাঁর সাহিত্যজীবনকে সমৃদ্ধ করেছিল। গরিবগুরবো মানুষ কত কষ্টে আছে. কত দুঃখ আছে, তা নিকট থেকে দেখেছিলেন। সেই অভিজ্ঞতার আলোকে আলোকিত হয়েছে তাঁর সাহিত্য, বিশেষত গল্পসম্ভার। কবিতায় সেভাবে আসেনি মানুষের কথা, এসেছে গল্পে। সাধারণ মানুষের দৈনন্দিন জীবন সম্পর্কে অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন রবীন্দ্রনাথ। এই পর্বের বেশ কিছু গল্পে সেই অভিজ্ঞতা ভিন্নতর মাত্রা পেয়েছে।

read more
জামাইরাজা জিন্দাবাদ!

জামাইরাজা জিন্দাবাদ!

সুকুমার রায় ঠিকানা খুঁজতে খুঁজতে জানিয়েছেন, জনৈক খগেনের মামাশ্বশুর শ্যাম বাগচী, তাঁর জামাই কেষ্টমোহন। কেষ্টমোহনকে নিয়ে আমরা কি করব? কিছুই না, ঠিকানা এমনিতেই মেলে না। সেই যে সব অতি বড় বৃদ্ধ পতি কুলীন জামাইরা রীতিমতো লেজার বুক আর অ্যাটেন্ডেন্স রেজিস্টার মেনটেইন করে করে শ্বশুর বাড়ি ঘুরতেন পাঁচশো কিংবা তার একটু বেশি-কম বিয়ে করে, তাদের যদি জামাইষষ্ঠীর দিন ডাকা হতো তাঁরা কি করতেন?

read more
পর্ব-২০: আকাশ এখনও মেঘলা

পর্ব-২০: আকাশ এখনও মেঘলা

মায়ের কাছে শুনেছিল কিন্তু এবার দুলালের বিয়ের কার্ড দেখেই মাথায় আগুন জ্বলে উঠল, যেন নিজের স্বামীর কাছে গুরুত্ব না পেয়ে মায়ের কাছে এসে উঠেছে স্নিগ্ধা। দুলালকে সেদিন দেখে ঘনিষ্ঠ হবার চেষ্টা করেছিল কিন্তু দুলাল এই জন্যই তাকে এড়িয়ে যাচ্ছিল! প্রথমে ভাবল দুলালের ভাবী শ্বশুরবাড়িতে একটা চিঠি পাঠিয়ে দুলালের নামে কুৎসা করবে, সে কিছুতেই চায় না তাকে প্রত্যাখ্যান করার পর দুলালের বিবাহিত জীবন সুখের হোক! কিন্তু কানাঘুষোয় সব খবর জোগাড় করে ফেলল স্নিগ্ধা। মেয়েটার মা-বাবা নেই। এক ভাই ছিল সেও মারা গিয়েছে। জ্যাঠামশায়ের সংসারে...

read more
সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০২: কণ্ঠী ঘুঘু

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০২: কণ্ঠী ঘুঘু

কণ্ঠী ঘুঘু লম্বায় হয় ৩০ থেকে ৩৩ সেন্টিমিটার, আর ওজন হয় ১৫০ থেকে ২০০ গ্রাম। এদের পিঠের দিকের পালকের রং হালকা বাদামি বা বালিরঙা ধূসর। দুই ডানার রঙ কালচে ধূসর, আর প্রান্তের দিকের রং কালো। তবে বুকের কাছে রং সামান্য গোলাপি আভাযুক্ত। আর পেট ছাইরঙা। আগেই বলেছি এদের ঘাড়ের কাছে একটা কালো রঙের অসম্পূর্ণ বলয় আছে। এই বলয়টা আজকালকার দিনে অনেকে ঘাড়ে ইয়ারফোন ঝুলিয়ে রাখলে যেমন লাগে অনেকটা তেমন দেখায়!

read more
পর্ব-১১৭: আপাতত পরিত্রাণ

পর্ব-১১৭: আপাতত পরিত্রাণ

সাইকেল থমথমে মুখে জিজ্ঞাসা করল, “কী হল ডাগ্দারবাবু, চুপ করে গেলেন কেন? বলেন, কী বলেছিল নুনিয়া আপনাকে যে, আপনি থানায় যেতেন?”
সত্যব্রত সামলে নিলেন। বেফাঁস কথাটি বলে ফেলেছেন, এখন থুতু গেলা ছাড়া তাঁর আর কোনও উপায় নেই। যে-ভাবেই হোক ব্যাপারটা ম্যানেজ করতে হবে। না হলে কেবল নিজেরই বিপদ না, নুনিয়াকেও বিপদে ফেলে দেওয়া হবে। এমনিতেই ওরা নুনিয়াকে শেষ করে দেওয়ার জন্য শিকারী কুকুরের মতো খুঁজছে, এবারে একেবারে মরিয়া হয়ে উঠবে।

read more
সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-১: খাওয়াব আজব খাওয়া

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-১: খাওয়াব আজব খাওয়া

সত্যজিৎ রায়ের ছবির ‘ফ্রেম’গুলোর মধ্যেই আরও কতশত ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত কিংবা অনন্ত সমান্তরাল। সুকুমার রায় এককালে জীবনজুড়ে নানাবিধ খাবারের কথা বলেছিলেন ‘খাই খাই’তে। তাঁর ছেলের তৈরি চলচ্চিত্রগুলিকে দেখতে বসে প্রথমেই চোখ পড়ে গেল ওই দিকেই। খাদ্য আর তার আকাঙ্ক্ষা নিয়ে কথা উঠলে ‘অশনি সংকেত’ থেকে ‘শাখাপ্রশাখার’র টেবিলে বিস্তীর্ণ ভাতের গন্ধটুকু থেকে রকমারি খাদ্যের এটা ওটার মাঝেও সহসা টেবিলে তালে তালে সেই অদ্ভুত লোকটার চাপড় মনে পড়ে?

read more
আম খেলে ওজন বাড়ে? ফলের রাজা শরীরের ক্ষতি না লাভের কারণ? রোজ খাওয়া যায়?

আম খেলে ওজন বাড়ে? ফলের রাজা শরীরের ক্ষতি না লাভের কারণ? রোজ খাওয়া যায়?

আমকে বলা হয় ফলের রাজা। আম খেতে ভালোবাসেন না এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। আম কেবল স্বাদে ও গন্ধেই অতুলনীয় নয়, পুষ্টিগুণেও ভরপুর। গরম মানেই আম। এই প্রচণ্ড গরমে পাওয়া ফলগুলোর মধ্যে আম অন্যতম গুরুত্বপূর্ণ।

read more
অল্প বয়স থেকে এই ৫ অভ্যাস করতে পারলে দূরে থাকবে অনেক রোগ

অল্প বয়স থেকে এই ৫ অভ্যাস করতে পারলে দূরে থাকবে অনেক রোগ

মনোবিদেরা বলছেন, অবসর জীবনের কাছাকাছি পৌঁছনোর আগে থেকেই যদি প্রতি দিনের রুটিনে একটু একটু করে কিছু কাজ আমরা যোগ করতে পারি, তা হলে জীবনের গতি অনেকটা সাবলীল হয়। এর ফলে হঠাৎ অবসর শরীর এবং মনের উপর তেমন কোনও প্রভাব ফেলতে পারে না। কী কী কাজ করা যেতে পারে?

read more

 

 

Skip to content