রবিবার ১৪ জুন, ২০২৬


কলকাতায় বৃষ্টি

শুভাংশু শুক্ল।

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে (আইএসএস) প্রস্তুতি শুরু হয়েছে জোরকদমে। সোমবার শুভাংশু শুক্ল এবং তাঁর তিন সঙ্গী মহাকাশ কেন্দ্রে থেকে পৃথিবীর উদ্দেশে রওনা দেবেন। দ্রুত ড্রাগন মহাকাশযানের আনডক প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সব কিছু পরিকল্পনা মতো এগলে আগামীকাল মঙ্গলবার ক্যালিফোর্নিয়া উপকূলে সেই মহাকাশযান নামবে। আর পৃথিবীতে নামার পরে প্রথম সাত দিন মহাকাশচারীদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। শুভাংশুর পৃথিবীতে ফেরার সময় গুনছেন মা আশা শুক্ল। লখনউয়ের শুভাংশুর মা জানিয়েছেন, পৃথিবীতে ফিরে মায়ের হাতে রান্না করা খাবার খেতে চেয়েছেন পুত্র।
গত ২৬ জুন অ্যাক্সিয়ম-৪ অভিযানে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পা রাখেন শুভাংশু এবং তাঁর তিন সঙ্গী। নাসা জানিয়েছে, সোমবার বিকেল ৪টে ৩৫ মিনিটে (ভারতীয় সময়) মহাকাশ কেন্দ্র থেকে চার মহাকাশচারী রওনা হবেন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, আনডক প্রক্রিয়ার পরে ভারতীয় সময় মঙ্গলবার বিকেল ৩টেতে ক্যালিফোর্নিয়া উপকূলে পৌঁছোবে স্পেস এক্সের তৈরি ড্রাগন মহাকাশযান।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২২: য পলায়তি, স জীবতি

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৪: যুদ্ধ করতে সব সময় পেশীশক্তি নয়, দরকার বিশ্বাসের গল্পও

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৬১: রাস্তায় গাড়ির তেল শেষ হয়ে গেলে দুর্গতির কোনও সীমা থাকবে না

ইসরোর এও জানিয়েছে, ‘‘অবতরণ (স্প্ল্যাশডাউন)-এর পরে শুভাংশুকে নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে। ফ্লাইট সার্জেনের তত্ত্বাবধানে সাত দিন চলবে সেই প্রক্রিয়া। মহাকাশচারীরা যাতে পৃথিবীর মাধ্যাকর্ষণের সঙ্গে মানিয়ে নিতে পারে সব তাঁরা দেখবেন।’’ ইসরো বলেছে, শুভাংশু যে ক’দিন আইএসএস-এ রয়েছেন, তাঁর শরীর এবং মানসিক স্বাস্থ্যের উপর নজর রেখেছেন ইসরোর ফ্লাইট সার্জেন। ইসরোর ফ্লাইট সার্জেন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে শুভাংশুকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। পৃথিবীতে ফেরার পরে শুভাংশু ওই সার্জেনের অধীনেই কিছু দিন থাকবেন।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৩: মেথরকে ডেকে এনে বসাতেন নিজের বিছানায়

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-৬: জয় বাবা ফেলুনাথ: রুকুর অন্দরমহল

শুভাংশুর আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে যাওয়ার জন্য ইসরো প্রায় ৫৫০ কোটি টাকা খরচ করেছে। ইসরো ২০২৭ সালে মহাকাশে মানুষ পাঠাবে। সেই গগনযান প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করতেই আইএসএস-এ শুভাংশুকে পাঠানো হয়। নাসার এই অভিযানে শুভাংশু ছাড়াও রয়েছেন— ক্রু-কমান্ডার পেগি হুইটসন, মিশন বিশেষজ্ঞ স্লাওস উজানস্কি-উইজনিউস্কি এবং টিবর কাপু। ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের তৈরি ড্রাগন মহাকাশযান অর্থাৎ নাসার অ্যাক্সিয়ম-৪ অভিযানের গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু। নাসা জানিয়েছে, মঙ্গলবার এই চার মহাকাশচারীর সঙ্গে ড্রাগন মহাকাশযানে পৃথিবীতে ফিরবে প্রায় ৫৮০ পাউন্ড (প্রায় ২৬৩ কেজি) মালপত্র। ওই মালপত্রের মধ্যে রয়েছে যন্ত্রপাতি এবং আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে বসে গবেষণার নমুনা ইত্যাদি। মহাকাশচারীরা সেখানে প্রায় ৬০টি গবেষণা করেছেন। সেই সব জিনিসপত্র গোছাতে শুরু করেছেন চার মহাকাশচারীরা।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১২২: রামের পাদুকাগ্রহণের মাহাত্ম্য, ভরত কী রামের ছায়াশ্রিত প্রশাসক?

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০৭: আমুর বাজ

লখনউয়ে বসে মা আশা পুত্র শুভাংশুর মহাকাশ অভিযান দেখেছেন। তিনি পুত্রের ফেরার জন্য দিন গুনছেন। তিনি জানিয়েছেন, ‘‘প্রার্থনা করছি, ছেলে যাতে সফল অভিযান করে ফিরে আসতে পারে। ও ফিরলে দারুণ ভাবে অভ্যর্থনা জানাব ওকে।’’ গত কয়েক বছর বিদেশে রয়েছেন শুভাংশু। ফলে মায়ের হাতের রান্না খাওয়া হয়নি শুভাংশুর। তাই তিনি মায়ের কাছে আবদার করেছেন, দেশে ফিরে মায়ের হাতের রান্না খাবেন।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content