
ছবি: প্রতীকী।
টানা বৃষ্টি কিছুটা কমেছে। দেখা মিলেছে রোদ। কলকাতায় রবিবার বৃষ্টির তেমন সতর্কতা নেই। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে বাংলায় বর্ষা সক্রিয় রয়েছে। রয়েছে ঘূর্ণাবর্তও। আপাতত নিম্নচাপ অঞ্চল দুর্বল হয়েছে। নিম্নচাপ সরে গিয়েছে ঝাড়খণ্ড-ছত্তীসগঢ়ে। তবে হাওয়া দফতর জানিয়েছে, আরও কিছু দিন ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার জেরে বৃষ্টি চলবে। সঙ্গে কলকাতাও বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষার বৃষ্টিতে দক্ষিণবঙ্গ জুড়ে সপ্তাহ ভর বৃষ্টি হতে পারে। তবে রবিবার কলকাতায় এখনই আবহাওয়া নিয়ে কোনও সংক্রান্ত সতর্কতা নেই। হাওয়া দফতর জানিয়েছে, সোমবার এবং মঙ্গলবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম বর্ধমানেও একই পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২২: য পলায়তি, স জীবতি

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৪: যুদ্ধ করতে সব সময় পেশীশক্তি নয়, দরকার বিশ্বাসের গল্পও

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৬১: রাস্তায় গাড়ির তেল শেষ হয়ে গেলে দুর্গতির কোনও সীমা থাকবে না
সোমবার ভারী বৃষ্টিরসতর্কতা রয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং মঙ্গলবার মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং পূর্ব বর্ধমানে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। রবিবার বৃষ্টি হতে পারে নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং উত্তর ২৪ পরগনায়। তবে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল মঙ্গলবারের পর থেকে এখনই আবহাওয়া নিয়ে আর সতর্কতা জারি করেনি হাওয়া দফতর।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৩: মেথরকে ডেকে এনে বসাতেন নিজের বিছানায়

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-৬: জয় বাবা ফেলুনাথ: রুকুর অন্দরমহল
হাওয়া দফতর এও জানিয়েছে, উত্তরবঙ্গেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। এই চার জেলায় বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে। এছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে কোচবিহারে এবং বুধবার উত্তর দিনাজপুরে।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১২২: রামের পাদুকাগ্রহণের মাহাত্ম্য, ভরত কী রামের ছায়াশ্রিত প্রশাসক?

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০৭: আমুর বাজ
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার প্রাদ ছিল ২৬.৬ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম। শনিবার শহরের দিনের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩৩.১ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। বেশ কিছু দিন পরে সর্বোচ্চ তাপমাত্রার পারদ স্বাভাবিকের উপরে উঠেছে।

















