প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ। শনিবার থেকে টানা বৃষ্টিতে সেখানে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। কোথাও সেতু ভেঙে পড়েছে, কোথাও ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি-রাস্তাঘাট। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মিরিক এবং সুখিয়াপোখরিতে। মিরিকেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে সোমবার সকাল থেকে চিত্রটা খানিক বদলেছে। সোমবার থেকে পাহাড়ে সে ভাবে বৃষ্টিও হয়নি। আলিপুর আবহাওয়া দফতরও জানিয়েছে, আপাতত উত্তরবঙ্গে আর নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গে এখনও কিছু দিন বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলতে পারে। সোমবার থেকে উত্তরবঙ্গের সব...






















