সুদীপ্ত জানে এর পরের টার্গেটকে হিট করাই কঠিন হবে। কারণ, সেই লোকটি এখন জেনে গিয়েছে, শত্রু তার সামনে নেই, পিছনে আছে এবং তারাও সশস্ত্র শুধু নয়, তা ব্যবহার করতেও পিছপা নয়। এটা জেনে যাওয়া মানে লোকটির মনে বিচিত্র প্রতিক্রিয়া হয়। প্রথমেই সে এলোপাথাড়ি গুলি চালিয়ে ভয় দেখাতে চায়। এক্ষেত্রে তার টার্গেট বেছে হিট করার কোনও সুযোগ বা সময় থাকে না বলে সে দিগ্বিদিকজ্ঞানশূন্য হয়ে গুলি চালাতে থাকে। এতে অবশ্য উল্টোদিকের লোকজনের আহত হওয়ার সম্ভাবনা থাকে।






















