মঙ্গলবার ৯ জুন, ২০২৬


কলকাতায় বৃষ্টি
প্রথম দুবার শুভ্রাংশু ফোন ধরেননি। তৃতীয়বার ফোন নয় একটা লম্বা মেসেজ এলো। পরিষ্কার ইংরেজিতে লেখা নামের পাশে আধার মোবাইল এবং প্যান নং উল্লেখ করে আইনমোতাবেক মেসেজ।

Shri Shubhrangshu Mukherjee (Aadhaar No. ………, PAN: ………),
This is to inform you that, in response to recent queries, our investigation team has attempted to contact you at your registered mobile number (……….) regarding matters concerning the death of your late wife, Nayana Mukherjee, on Friday night dated 19th Aug 2005 as per police records under the jurisdiction of Paharganj Police Station Deshbandhu Gupta Road, Paharganaj-110055
We kindly request you to return our call at any of the numbers listed below or to contact us via the provided email address at the earliest.
যেখানে বেশ স্পষ্টভাবে জানানো হয়েছে যে, ১৯ অগাস্ট ২০০৫ শুক্রবার পাহাড়গঞ্জ পুলিশ থানার আওতায় তাঁর স্ত্রী নয়না মুখার্জির মৃত্যুর ব্যাপারে তদন্তকারী দল তার সঙ্গে ফোনে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব শুভ্রাংশু মুখার্জি যেন মেসেজে দেওয়া ফোন নম্বর বা ইমেলে যোগাযোগ করেন। লক্ষণীয় মৃত্যর কারণ দূর্ঘটনা না অন্যকিছু তাঁর উল্লেখ করা হয়নি।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১৪০: রামের সত্যরক্ষা, প্রবাদপ্রতিম রামরাজ্যের স্রষ্টার বৈরাগ্যের রূপ

উত্তম কথাচিত্র, পর্ব-৭৭ : রাজা সাজা

পিতার ঔজ্জ্বল্য কখনও ম্লান হয়নি পুত্রের খ্যাতিতে

উপন্যাস: দেওয়াল পারের দেশ, পর্ব-১২: এ দিন যাবে, রবে না

যতই অতিরিক্ত আত্মবিশ্বাস থাক এই ধরনের মেসেজ মোবাইলে আসার পর যেকোনও বুদ্ধিমান লোক ব্যাপারটাতে নজর দেবেন। দিনদুয়েক একটু ভাবনা চিন্তা করার সময় নেবার পর শুভ্রাংশু মুখার্জির মোবাইল থেকে পাহাড়গঞ্জ থানার মোবাইলে ফোন গেল। নম্বরটা ফ্ল্যাগ করা তাই সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট্যান্ট কমিশনার সারিতা খান্না খবর পেয়ে গেলেন। হিন্দিতেই সারিতার এক সহকর্মীর সঙ্গে ফোনে প্রাথমিক পরিচিতির পর যা কথা হল তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৩০: কাদাখোঁচা

উপন্যাস: আকাশ এখনও মেঘলা, পর্ব-৪৮: আকাশ এখনও মেঘলা

—মিস্টার মুখার্জি! আপনারা তো করোলবাগে থাকতেন আপনি এবং আপনার স্ত্রী নয়না মুখার্জি?
অল্প নৈঃশব্দ।
—হ্যাঁ! বহুদিন আগে!
—হ্যাঁ ২০০৫ নভেম্বর পর্যন্ত। তারপর আপনি কোলকাতায় চলে যান। ঠিক বলছি?
—খবর নিয়ে কথা বলছেন নিশ্চয়ই ঠিক বলবেন! হঠাৎ আমাকে কিসের দরকার পড়ল কুড়ি বছর পর!
— কোর্টে একটা পিটিশন জমা পড়েছে। আপনার স্ত্রী নয়না মুখার্জির কুড়ি বছর আগে যে দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল, মিসেস মুখার্জির কোনও আত্মীয় সেই কেসটাকে রিভিজিট করতে চেয়ে আদালতে আবেদন করেছেন।
—কে আত্মীয়?
—নীলাঞ্জন ব্যানার্জি। আপনার স্ত্রী নয়না মুখার্জির ছোটভাই সম্পর্কে আপনার শালা!
আবার নৈঃশব্দ। তবে একটু দীর্ঘ!
—আদালত কি বলেছেন?
—কোর্ট এখনও এ বিষয়ে কোনো অবজারভেশন দেননি, যেহেতু পাহাড়গঞ্জ থানার ইনভেস্টিগেশন অফিসের দয়ারাম এই তদন্ত করেছিলেন। তাই আমাদের কাছে এই কেস সম্বন্ধে জানতে চাওয়া হয়েছে।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৪৫: জরুরি একটি ফোন

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৮৬: বক্সনগরে আবিষ্কৃত হয়েছে বৌদ্ধ স্তুপ, চৈত্যগৃহ ও একটি মঠ

—কুড়ি বছর আগেকার সব রেকর্ড আপনাদের আছে? আর আমি যতদূর জানি আইও দয়ারাম মারা গিয়েছেন।
—থানায় কোন ব্যক্তি নয় তথ্য কথা বলে। ২০০৫ কেন তার আগেকার সব ম্যানুয়্যাল রেকর্ডস-এর স্ক্যান কপি সিস্টেমে তোলা হয়েছে। আপনার কি দয়ারামজির সঙ্গে যোগাযোগ ছিল ?
—না!
আবার দীর্ঘ নৈঃশব্দ।
—হ্যালো?
—হ্যাঁ শুনছি বলুন!
—এ ব্যাপারে আপনার কিছু জানানোর আছে কি?
—আমার যা বলার ছিল তখনই জানিয়েছি! কুড়ি বছর পরে নতুন করে আমার কিছু জানানোর নেই!
—আপনি তো জানেন কেসের ডেট পড়লে আপনাকে দিল্লি আসতে হবে!
—সমন পেলে যাবো! তবে আমারও সময় লাগবে, আজ ডাকলে কালই যেতে পারবো না, আমাকে উকিলের সঙ্গে কথা বলতে হবে। আর যদি আপনার কথা শেষ হয়ে থাকে আমি ছাড়ছি আমার একটু কাজ আছে।
—ওকে!
আরও পড়ুন:

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-১৭ : কাঞ্চনজঙ্ঘা: দেখা হবে চন্দনের বনে

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১৪৪: কবি-কন্যার প্রিয় বান্ধবী

সারিতার সহকর্মী এবং সারিতা, দু’জনেই বুঝতে পারলেন কোনও অপরাধ করুন বা না করুন শুভ্রাংশু মুখার্জি অত্যন্ত কঠিন এবং দৃঢ় মনের মানুষ! যেকোনও সাধারণ লোক এরকম একটা চাপের মুখে কথা হারিয়ে ফেলে ভুল বলে দেয়, নার্ভাস হয়ে পড়ে। টেলিফোনে চুপ করে সময় নেওয়া ছাড়া শুভ্রাংশু মুখার্জির আর কোনও প্রতিক্রিয়া নেই!—চলবে।

আনন্দ পাল হত্যা রহস্য পরবর্তী পর্ব প্রকাশিত হবে আগামী বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫।

* জিৎ সত্রাগ্নি (Jeet Satragni) বাংলা শিল্প-সংস্কৃতি জগতে এক পরিচিত নাম। দূরদর্শন সংবাদপাঠক, ভাষ্যকার, কাহিনিকার, টেলিভিশন ধারাবাহিক, টেলিছবি ও ফিচার ফিল্মের চিত্রনাট্যকার, নাট্যকার। জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। ‘মেঘে ঢাকা ঘটক’ নাটকের রচয়িতা, ‘বুমেরাং’ চলচ্চিত্রের কাহিনিকার। প্রকাশিত হয়েছে ‘জিৎ সত্রাগ্নি’র নাট্য সংকলন’, উপন্যাস ‘পূর্বা আসছে’ ও ‘বসুন্ধরা এবং…(১/২/৩ খণ্ড)’ ও নাটক ‘মেঘে ঢাকা ঘটক’। এখন লিখছেন ‘হ্যালো বাবু’এবং ‘আকাশ এখনও মেঘলা’।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content