সেরা পাঁচ
পর্ব-২৭ : দুই সহোদরার সখি সংবাদ (১)
গৌরীর অনেক সময়ই ভালো লাগত না সেই একঘেয়ে গপ্প। সে দৌড়ে চলে যেত মামাতো ভাই-বোনদের সঙ্গে খেলতে। কিন্তু সুধা বসে থাকতো ঠায়। শুয়ে পড়ত কোলে। সাদা নুড়ি চুলগুলো ইচ্ছে খুশি আঁচড়ে পাকাত একটা লকলকে বিনুনি। আর দিদিমার গল্প বয়ে চলত অবিরাম। একই গল্পের পুরনো খোসা টুপ করে ছাড়িয়ে যেত অজান্তে। জন্ম নিত এক একটা আস্ত নতুন খোলা। তার ভিতরে পুরনো কথামালারা ছাড়ানো টাটকা বাদামের মতন মচমচ করে উঠতো।
পর্ব-৯৮ : বিনা বিচারে আটকদের নিয়ে রাজা বীরবিক্রম কিশোর মাণিক্যকে চিঠি লিখেন নেহরু
১৯৪৫ সালের ৯ ডিসেম্বর পণ্ডিত জওহরলাল নেহরু ত্রিপুরার রাজা বীরবিক্রম কিশোর মাণিক্যকে এক পত্রে লেখেন যে, ত্রিপুরা রাজ্য গণপরিষদ এবং কংগ্রেসের অনেক সদস্য বিনা বিচারে দীর্ঘদিন ধরে কারাগারে আটক রয়েছেন। তাদের প্রতি অত্যন্ত খারাপ ব্যবহার করা হচ্ছে এবং তাদের কয়েকজন মারাত্মক অসুখে ভুগছেন। তিনি এ ব্যাপারে রাজার দৃষ্টি আকর্ষণ করে এর প্রতিকার চান। বীরবিক্রম অবশ্য নেহরুর কাছে প্রত্যুত্তরে এই অভিযোগ অস্বীকার করেন।
পর্ব-১২৭: অমিতাভ হত্যারহস্য / ৮
বুবু ঘুমিয়ে পড়েছে। তার খাঁচায় রোজকার মতই চাপা দেওয়া। ঘরের আলো নেভানো। বড়বড় গরাদওয়ালা লম্বালম্বা জানলা ছিল এ বাড়িতে। বুবুর জন্যে বাড়িওয়ালার সঙ্গে কথা বলে আলাদা করে জাল লাগিয়ে নিয়েছে ধৃতিমান। চলকে আসা চাঁদের আলো সেই জাল বেয়ে মেঝেতে পড়েছে। স্টেজে ডিমারের মুখে জাল লাগিয়ে যেরকম একটা এফেক্ট দেওয়া হয়। মেঝেতে ঠিক তেমনি আলো-ছায়ার আঁকিবুকি।
পর্ব-১৫৩: জরাসন্ধ ও কৃষ্ণের কথোপকথন সূত্রে নিহিত আছে রাজনীতির পাঠ
রাজা জরাসন্ধের রাজধানী গিরিব্রজনগরে পৌঁছুলেন কৃষ্ণ,ভীম ও অর্জুন। তাঁদের উদ্দেশ্য ছিল নৃশংস মগধরাজের কবল হতে কারারুদ্ধ রাজাদের মুক্তি ও অত্যাচারী একচ্ছত্র ক্ষমতার অধিকারী জরাসন্ধের দুর্দমনীয় প্রভাব ক্ষুণ্ণ করে তাঁকে দমন। মগধরাজ জরাসন্ধের প্রখরদৃষ্টিতে তাঁদের ছদ্ম আবরণ খসে পড়ল। জরাসন্ধ ব্রহ্মচারী স্নাতক ব্রাহ্মণের বেশধারী তিনজনের প্রতি সন্দিহান হলেন।শুরু হল দুই ধুরন্ধর রাজনীতিবিদের বাদানুবাদ যুক্তি ও পাল্টা যুক্তির অবতারণা। রাজার সন্দেহের মূলে রয়েছে যুক্তি —কৃষ্ণ ও অন্য দু’জন সকলেই ক্ষত্রিয়। কারণ, ব্রাহ্মণোচিত...
গল্পবৃক্ষ, পর্ব-৫২: কূটবণিক্-জাতক — ভাণ্ডার তোর পণ্ড যে হয়
বোধিসত্ত্ব সেই জন্মে বারাণসীর এক বণিকের কুলে জন্ম নিলেন। তাঁর আনুষ্ঠানিক নামকরণ করা হল যথাসময়ে। নাম হল “পণ্ডিত।” প্রাপ্তবয়স্ক হলে তিনি অপর এক বণিকের সঙ্গে যৌথভাবে বাণিজ্য আরম্ভ করলেন। সেই ব্যক্তির নাম ছিল “অতিপণ্ডিত।” তাঁরা পাঁচশ’ শকট পণ্যভারে পূর্ণ করে জনপদে ব্যবসা করে বিশেষ লাভবান হলেন। ফিরে এলেন স্বস্থানে।
রান্নার গ্যাস বুক করার নিয়মে আবার বদল! ডবল সিলিন্ডারে বাড়ল অপেক্ষা
এক বার এলিপিজি সিলিন্ডার বুক করার কত দিন পরে দ্বিতীয়টি বুক করা যাবে, সেই সময়সীমায় আবার রদবদল আনল ইন্ডিয়ান অয়েল। ডবল সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রেও বৃদ্ধি করা হল সময়সীমা। সবচেয়ে বেশি ধাক্কা খেলেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকেরা। ১৪.২ কেজির সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে শহর, গ্রাম, দুর্গম এলাকায় একই নিয়ম প্রযোজ্য। তবে ৫ এবং ১০ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে গ্রাম এবং শহরে বুকিংয়ের ব্যবধানের সময়সীমা ভিন্ন। সূত্রের খবর, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকেরা একটি সিলিন্ডার বুক করার ৪৫ দিনের মাথায় পরেরটি বুক করতে...
পর্ব-১০০ : প্রাচীন ভারতের ‘স্টিং অপারেশন’-এরও নজির মেলে পঞ্চতন্ত্রের কূটনীতিতে!
মহারাজের এই চরম আত্মঘাতী সিদ্ধান্ত শুনে বিচক্ষণ ও দূরদর্শী মন্ত্রী রক্তাক্ষের তো চক্ষু চড়কগাছ! রাগে, ক্ষোভে আর হতাশায় তাঁর বুক ফেটে যাওয়ার জোগাড়। অন্যান্য মন্ত্রীদের এই নির্বুদ্ধিতা দেখে তিনি মনে মনে এক তিক্ত হাসি হাসলেন। তারপর গম্ভীর ও শ্লেষমাখা কণ্ঠে সভাসদদের উদ্দেশে বলে উঠলেন, “বড়ই পরিতাপের বিষয়! আপনাদের এই চরম মূর্খতা দেখে আমার সত্যিই কষ্ট হচ্ছে। আপনারা এক ভয়ংকর ভুল নীতি প্রয়োগ করে আমাদের প্রভুর এবং এই সমগ্র পেঁচাকুলের বিনাশের পথটাই নিজ হাতে প্রশস্ত করছেন!”
সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-২৫ : য-এ যুদ্ধ
আগন্তুক মনমোহন মিত্র বলছেন, “সভ্য কে জানেন? সভ্য হচ্ছে সেই মানুষ যে আঙুলের একটি চাপে একটি বোতাম টিপে একটি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে সমস্ত অধিবাসি-সমেত একটা গোটা শহরকে নিশ্চিহ্ন করে দিতে পারে। আর সভ্য কারা জানেন? যারা অস্ত্রপ্রয়োগের সিদ্ধান্ত নিতে পারে।” বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘অশনি সংকেত’ অবলম্বনে সত্যজিতের ছবি সেই মনুষ্যসৃষ্ট দুর্বিপাকের। প্রেক্ষাপট ১৩৫০ বঙ্গাব্দ অর্থাৎ ১৯৪৩ খ্রিস্টাব্দের প্রাক্-বিশ্বযুদ্ধের সমাজ, দেশ-কাল। কোনও এক পল্লীগ্রামের বৃদ্ধ জানতে চান, এই এত হাঙ্গামার শেষ কবে হবে? উত্তর আসে, সে কি...
সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৪৩: সুন্দরবনের বন্যপ্রাণী — স্বর্ণগোধিকা
স্বর্ণগোধিকা মূলত মাংসাশী প্রাণী। তবে মৃত প্রাণীর মাংস খেতেও এরা খুব পছন্দ করে। এদের খাদ্য তালিকায় রয়েছে প্রধানত ছোট মাছ, কাঁকড়া, ব্যাঙ, ইঁদুর, পাখি, পাখির ডিম, জলজ সরীসৃপ, গুবরে জাতীয় পোকা, মাকড়সা, ঝিঁঝি পোকা, রাক্ষুসে ফড়িংয়ের বাচ্চা, ঘাসফড়িং, পিঁপড়ে ইত্যাদি। তবে এদের খাদ্যনালী বিশ্লেষণ করে দেখা গেছে মোট খাদ্যের ১৫ শতাংশ হল গুবরে জাতীয় পোকা।
পর্ব-৬২: আকাশ এখনও মেঘলা
দিয়া একবছর বাদে পার্মানেন্ট হবে। ছুটিছাটা একটু বাড়বে। পিএফটা কাটবে। কিন্তু শেষমেশ সেও-তো ভাড়ারই কর্মী। বিদেশের কোম্পানিদের জন্য ভাড়ায় কাজ করে। ক্লায়েন্ট। তারা ডলারের হিসেবে ‘অ্যাথেনা ইনফোটেক’-এর সার্ভিস ভাড়া নেয়। ভাড়ায় এখন সবকিছু। বাড়ি-গাড়ি সাজপোশাক আসবাবপত্র ঠাটবাট লোকলস্কর। উকিল মোক্তার ডাক্তার। স্যাটেলাইট। এমনকি গোপনে, ভাড়ার বর ভাড়ার বৌ।
পর্ব-১৫৯ : ভোরের রক্তাক্ত কবিতা
মুহূর্তের মধ্যে মাথার মধ্যে কীরকম একটা করে উঠল ভোলারামের। প্রাণঘাতী চিৎকার করে সে গ্রামের দিকে ছুটল। এখন আর তার পা টলছে না, মাথা ঝিমঝিম করছে না। ছুটেই চলেছে সে, আর চিৎকার করছে, “মরে গেছে! হায় কালাদেও! মরে গেছে! কালাদেওর সেবায়েত মঙ্গল ওঝা মরে গেছে!” তার সেই চিৎকারে কুকুর-শিয়ালগুলিও ঘাবড়ে গেল যেন। মুহূর্তে ছত্রভঙ্গ হয়ে সবাই ছিটকে গেল। এদিকে ভোর যে আবার নতুন এক পবিত্র, বিশুদ্ধ কবিতা লেখার আয়োজন করছিল, তাতে যেন রক্তের ছিটে এসে লাগল! একটা অনাঘ্রাত ভোর মুহূর্তেই কুশ্রী, বীভৎস হয়ে পড়ল!
পর্ব-২৬ : ‘বসন্তবায় মোরে জাগায় পল্লব কল্লোলে’
সকালে সুনীতি ভাত নামিয়ে চাপিয়ে দিয়েছে মাছের ঝোল। পুঁই শাকের ডাঁটা চচ্চড়ি বসবে। আনাজ পাতি ধুয়ে আঁশ কড়াইয়ে খানিকটা ছাই দিয়ে একটু ছোবড়ার খোঁজ করতে বেরোচ্ছিল খুকু। প্রায় ধাক্কাই লাগছিল একটু হলে। ধাক্কা না লাগলেও ছোঁয়া তো লেগেইছে। সঙ্গে নিবিড় একটা ঘ্রাণ। আর সেই মন ভোলানো দৃষ্টি। নরম চাপা গলায় মৃদু উষ্মা প্রকাশ করেছে খুকু —এত্তদিন পরে স্মরণে আইল, তাও এই সাইত সকালে!
পর্ব-৯৭: রাজতন্ত্রের শাসন হলেও ত্রিপুরায় তখন ধীরে ধীরে গণচেতনার উন্মেষ ঘটছে
চা বাগানগুলোতে শ্রমিকদের উপর ব্রিটিশ বাগান মালিকদের সীমাহীন অত্যাচারের ফলশ্রুতিতে সেদিন চা শ্রমিকদের এই অভিনিষ্ক্রমণ ঘটেছিল। শ্রমিকদের এভাবে বাগান ছেড়ে বেরিয়ে যাওয়ায় চা শিল্পের উপর বড় ধরনের আঘাত আসতে পারে এই আশঙ্কায় বাগান মালিকরা তাদের ফিরিয়ে আনার চেষ্টা করেছিল। প্রথমে বুঝিয়ে সুঝিয়ে, তারপর বল প্রয়োগ করে। সেদিন এই চা শ্রমিকরা যখন চাঁদপুর রেল স্টেশনে আশ্রয় নিয়েছিল তখন তাদের উপর ঝাঁপিয়ে পড়ে গোর্খা বাহিনী।
পর্ব-১২৬: অমিতাভ হত্যারহস্য / ৭
শান্তিবাবু যেন ধৃতিমানকে বোঝান যে হাতের লক্ষ্মী এ ভাবে পায়ে ঠেলতে নেই। ধৃতিমানের সঙ্গে কথা বলে শান্তি সর্বজ্ঞ যেন অতি সত্বর ধৃতিমানের ব্যাংক ডিটেলস বিকাশ লাহিড়ির কাছে পাঠিয়ে দেন। ধৃতিমানের টাকা ব্যাংকে পাঠিয়ে দেওয়া হবে। বিকাশ লাহিড়ীর সহকারি করিমুল নামের একটি ছেলে দলিল নিয়ে আসবে, সেখানে লাগানো নো অবজেকশনের চিঠি থাকবে। শুধু ধৃতিমানের একটা সই চাই।








