ছবি : প্রতীকী। সংগৃহীত।
|| ফোটোগ্রাফ-১০ ||
শ্রেয়া সামান্য সময় নিল।
— এখনও পর্যন্ত শুরুতে যেগুলো আত্মহত্যা মনে হয়েছে, শেষে গিয়ে সেগুলো খুন প্রমাণিত হয়েছে একসেপ্ট কয়লাঘাটা রেলওয়ে অফিসের অমলেন্দু পাল ছাড়া।
— কোথায় খুঁজব নায়িকাকে? টালিগঞ্জ স্টুডিয়োপাড়া!
— সিরিয়ালের শুটিং শুধু টালিগঞ্জেই হয় না। কলকাতায় নানা জায়গায় হয়। নিউটাউনে বাড়ি ভাড়া করে শুটিং হয়। তবে আমাদের যেতে হবে কালার ফিউশন স্টুডিয়ো।
— সেটা কোথায়?
— রুবি জেনারেল হাসপাতালের পাশে আরবানা কমপ্লেক্সের পিছনে।
— মানে এটা কী ওই জায়গাটা? ওই যে আগুনে পুড়ে অনেক মানুষ…।
— হ্যাঁ, কাছাকাছি। নাজিরাবাদ!

— নীলাঞ্জনার বাড়িতে যাবার কথা হয়েছিল না।
— হ্যাঁ, গলফগ্রিনে। বাবার সরকারি ফ্ল্যাট। কিন্তু সেখানে ওঁর সঙ্গে বিধবা মা থাকেন। হার্ট পেশেন্ট। ছোট্ট ফ্ল্যাট। প্রাইভেসি নেই। এসব বিষয়ে খোলাখুলি কথা বলতে পারবেন না হয়তো। তাই নিজেই ফোন করে দুপুরে শুটিং স্পটে ডেকেছেন। বোধহয় লাঞ্চ ব্রেকে কথা বলতে চান। যাবার আগে ফোনে জানাতে বলেছেন।
— কাজের জায়গায় এসব নিয়ে কথা বলতে অসুবিধে হবে না ?
— সেটা নীলাঞ্জনা বলতে পারবেন। তবে আমার মনে হয় বাড়ির থেকে শুটিংস্পটে কথা বলাতেই উনি বেশি স্বচ্ছন্দ।

আরও পড়ুন:

রহস্য উপন্যাস: হ্যালো বাবু! পর্ব-১২৮: অমিতাভ হত্যারহস্য / ৯

মহাকাব্যের কথকতা, পর্ব-১৫৫: নৈতিকতার নিরিখে, মল্লযুদ্ধে জরাসন্ধবধ, আজও প্রাসঙ্গিক কেন?

উত্তম কথাচিত্র পর্ব-৮৮ : নেকলেস

গল্পবৃক্ষ, পর্ব-৫৩: শৃগাল-জাতক—তঞ্চক
— কেন?
— সেলিব্রিটি। সিরিয়ালের হিরোইন! প্রোডাকশনের লোকজন। ডিরেক্টোরিয়াল ডিপার্টমেন্ট। তাঁকে নিশ্চয়ই ভিড় থেকে একটু তফাতে ব্যবস্থা করে দেবেন।
— তার মানে নীলাঞ্জনার বলার মতো কিছু কথা রয়েছে।
— হ্যাঁ। নাহলে নিজে ফোন করতেন না। আমাদের ফোনের জন্যে অপেক্ষা করতেন।
— কখন যাচ্ছেন?
— আপনি বলুন কখন গেলে আপনার এবং বুবুর অসুবিধে হবে না!
ধৃতিমান চুপ করে ভাবতে থাকে।
— লাঞ্চ মানে ১২টা থেকে ১টা ধরে নিতে পারি! আপনাকে কাল সকাল ১১টা-সোওয়া ১১টার সময় তুলি?
— আপনি ঘুরপথে আবার আসবেন কেন, আমি এখান থেকে কিছু একটা নিয়ে…।
— আজকে রিজেন্ট পার্কে ছেড়ে আসার শোধ নিচ্ছেন বুঝি!
— আরে না না আমি…।
— লালবাজার থেকে আমার ওটাই সোজা রাস্তা! আপনাকে নিয়ে বাইপাস হয়ে সোজা বেরিয়ে যাবো!

এই দেশ এই মাটি, ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৯৯ : শুধু মনুভ্যালি নয়, কৈলাসহরের চা বাগান কালীশাসনও বিপ্লবী তৎপরতার সাক্ষী

দেওয়াল পারের দেশ, পর্ব-২৭ : দুই সহোদরার সখি সংবাদ (২)
এখন অনেক রাত! খোলাজানলা দিয়ে পুরানো লাল মেঝেতে সাদা চাঁদের আলো লুটোপুটি খাচ্ছে। বিছানা থেকে ঘাড় ফিরিয়ে দেখছিল ধৃতিমান। বুবু ঘুমোচ্ছে। ধৃতিমানের বিছানার পাশেই থাকে চাদরঢাকা বুবুর খাঁচা! পাশ ফিরে শুলে পুরনো তক্তপোশে কাঠে কাঠে ঘষা লাগার মশমশ শব্দ হয়! তাতে বুবু আরও নিশ্চিন্ত হয়ে ঘুমোয়। বাবুর উপস্থিতি তার কাছে এক ভালোলাগার আশ্বাস। নিশ্চিন্ত আশংকাহীন একটা আশ্রয়। পশুপাখির ভালোবাসা খাদহীন হলমার্ক সোনাতে পরিমাণে কম হলেও ভেজাল থাকে। পোষ্যদের চোখ দেখলে তাদের নির্জলা আদর ভালোবাসা পূর্ণ নির্ভরতার হদিস পাওয়া যায়। মানুষের মধ্যে হলমার্কের মতোই কমবেশি স্বার্থপরতা লুকিয়ে থা
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৬১ : গোবিন্দ সোরেন দ্য গ্রেট

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-১০১ : সত্য সামনে দাঁড়িয়ে হাসে, আর মূর্খ অন্যের ব্যাখ্যায় তাকে খোঁজে!
এখন অনেক রাত। একা একা যখন ঘুম আসে না। তখন সারাদিনে ঘটে যাওয়া অসংখ্য ঘটনা থেকে টুকরো টুকরো অংশগুলো মনের ব্ল্যাকবোর্ডে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে লেখা হতে থাকে। সে ভাবেই আজ হঠাৎ শ্রেয়ার ব্যাপারটা এলো! দ্রুত চলে এলো দৃশ্যগুলো। সিনেমাতে একে মন্তাজ বলে। পরস্পরের সঙ্গে সম্পর্কহীন কতকগুলো দৃশ্য জুড়ে অন্য একটা মানে তৈরি হয়। জাক্সটাপোজ অফ শটস!
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৪৫: সুন্দরবনের বন্যপ্রাণী— বালিকাঠা

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১৪৮: ঘরে চুরি, বাইরে চুরি
ফরেন্সিকে আজ মফিজুল-এর জায়গায় ল্যাব থেকে একটি নতুন মেয়ে এসেছে। আত্রেয়ী। ফরেনসিক স্যাম্পল ল্যাবএ টেস্ট করে। কিন্তু স্পট থেকে নিজে হাতে স্যাম্পলিং করার কাজটা আগে করেনি! কলেজ তো নয় চাকরিক্ষেত্র। ভুলচুক হবার একটা ভয় তাড়া করে নিয়ে বেড়ায়। তাই সে অতিরিক্ত সাবধানী ছিল। মফিজুল তাকে ধৃতিমান চৌধুরীর কথা বলে দিয়েছে। শুধু মফিজুল নয় ফরেনসিক ডিপার্টমেন্টের বড়কর্তারাও ধৃতিমানের প্রশংসায় পঞ্চমুখ। সেই মানুষটাকে চোখের সামনে দেখে একটু ভরসা পেয়েছিল আত্রেয়ী।—চলবে।
অমিতাভ হত্যারহস্য পরবর্তী পর্ব প্রকাশিত হবে আগামী বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬।
* জিৎ সত্রাগ্নি (Jeet Satragni) বাংলা শিল্প-সংস্কৃতি জগতে এক পরিচিত নাম। দূরদর্শন সংবাদপাঠক, ভাষ্যকার, কাহিনিকার, টেলিভিশন ধারাবাহিক, টেলিছবি ও ফিচার ফিল্মের চিত্রনাট্যকার, নাট্যকার। জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। ‘মেঘে ঢাকা ঘটক’ নাটকের রচয়িতা, ‘বুমেরাং’ চলচ্চিত্রের কাহিনিকার। প্রকাশিত হয়েছে ‘জিৎ সত্রাগ্নি’র নাট্য সংকলন’, উপন্যাস ‘দুটি নভেলা’ ,‘পূর্বা আসছে’ ও ‘বসুন্ধরা এবং…(১/২/৩ খণ্ড)’ ও নাটক ‘মেঘে ঢাকা ঘটক’। এখন লিখছেন ‘হ্যালো বাবু’এবং ‘আকাশ এখনও মেঘলা’।