শনিবার ৬ জুন, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি : প্রতীকী। সংগৃহীত।

 

ফটোগ্রাফ-২

১৪০ কোটির জন বিস্ফোরণে ফলে এককালের সুজলাং সুফলাং মলয়জ শীতলাং এই দেশে খাদ্য-বাসস্থান-শিক্ষার সমস্যা আকাশচুম্বী। অনেকভাবে চেষ্টা করার সত্ত্বেও এখনও পুরোপুরি মেটেনি। যেকোনও সরকারের পক্ষেই তা ম্যাজিক করে একেবারে মিটিয়ে দেওয়া সম্ভব নয়। তবে “ওরা কতও সুখে আছে ভেবে, যে পশ্চিমের দেশগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে দশ বছর আগেও আমরা চাতকপাখির মতো দীর্ঘশ্বাস ফেলতাম। সেখানেও এখন আমাদের সবকটি সমস্যা গেড়ে বসেছে। ছাঁটাই, লে অফ, সুযোগ-সুবিধে মাইনে বৃদ্ধি এসব নিয়ে আন্দোলন ধর্মঘট, রাস্তার ডাস্টবিন থেকে কুড়িয়ে খাবার খাওয়া, যথেচ্ছ পকেটমারি চুরি ডাকাতি রাহাজানি খুন পশ্চিমের দেশগুলোতে এখন আখচার ঘটনা। রাস্তাঘাটে জ্যাম, ট্রেন দেরিতে চলা, বিদ্যুৎ-এর আকাল এ সবেও তারা আমাদের সঙ্গে পা মেলাচ্ছেন।
১৪০ কোটির জন বিস্ফোরণে ফলে এককালের সুজলাং সুফলাং মলয়জ শীতলাং এই দেশে খাদ্য-বাসস্থান-শিক্ষার সমস্যা আকাশচুম্বী। অনেকভাবে চেষ্টা করার সত্ত্বেও এখনও পুরোপুরি মেটেনি। যেকোনও সরকারের পক্ষেই তা ম্যাজিক করে একেবারে মিটিয়ে দেওয়া সম্ভব নয়। তবে “ওরা কতও সুখে আছে ভেবে, যে পশ্চিমের দেশগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে দশ বছর আগেও আমরা চাতকপাখির মতো দীর্ঘশ্বাস ফেলতাম। সেখানেও এখন আমাদের সবকটি সমস্যা গেড়ে বসেছে। ছাঁটাই, লে অফ, সুযোগ-সুবিধে মাইনে বৃদ্ধি এসব নিয়ে আন্দোলন ধর্মঘট, রাস্তার ডাস্টবিন থেকে কুড়িয়ে খাবার খাওয়া, যথেচ্ছ পকেটমারি চুরি ডাকাতি রাহাজানি খুন পশ্চিমের দেশগুলোতে এখন আখচার ঘটনা। রাস্তাঘাটে জ্যাম, ট্রেন দেরিতে চলা, বিদ্যুৎ-এর আকাল এ সবেও তারা আমাদের সঙ্গে পা মেলাচ্ছেন।
আরও পড়ুন:

হ্যালো বাবু!, পর্ব-১২০: অমিতাভ হত্যারহস্য / ১

বিচিত্রের বৈচিত্র, গল্পবৃক্ষ, পর্ব-৪৮: সুজাতজাতক—তবু অনন্ত জাগে

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৫৩: ক্যান ইউ হ্যান্ডেল ইট?

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৩৮: সুন্দরবনের বন্যপ্রাণী — বানর

আর তার ফলে স্বামী-স্ত্রীর প্রেম থেকে চুলোচুলি। বাড়ির মেনি বেড়াল বা ভুলো কুকুরের নাচনকোঁদন। আজকাল আমাদের সমাজে সবকিছু দৃশ্যমান। আমরা সব কিছু দেখছি। যেতে আসতে, কাজের ফাঁকে বা কাজ থামিয়ে রেখে। পড়া নাওয়া খাওয়া ভুলে। হাতে ধরা চলমান চতুষ্কোণ। আর আমরা অবিরাম অবিরল অধ্যাবসায়ে ক্রমাগত দেখছি। উঁকি মারা মানুষের জিনগত স্বভাব। কেউ ড্যাবড্যাব করে তাকায়। কেউ আড়চোখে। চুপি চুপি। নিজের অস্তিত্ব লুকিয়ে। অপরের জীবনের ঢাকা সরিয়ে উঁকি দেওয়ার সুখ একপেট ভাত খেয়েও হয় না।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৯৬ : ‘চণ্ডাল-কূপ’ ও অস্পৃশ্যতা: পঞ্চতন্ত্রের আড়ালে লুকিয়ে থাকা প্রাচীন ভারতের এক দগদগে ইতিহাস

মহাকাব্যের কথকতা, পর্ব-১৪৬: পঞ্চবটীর যাত্রাপথে প্রাপ্তি, পিতৃবন্ধু জটায়ু ও বনবাসজীবনে লক্ষ্মণের ভূমিকা

খুব স্বাভাবিকভাবেই গলায় ওড়না বেঁধে ঝুলে পড়া অমিতাভ খবরের শীর্ষে উঠে এলেন। এলেন দুটি জব্বর কারণে। যেকোনও মৃত্যুর খবরই দ্রুত ছড়িয়ে পড়ে। খুন হলে একটা গোয়েন্দাসুলভ কৌতূহল হয়। রাজনৈতিক বা অসামাজিক রেষারেষির ঘটনায় দু-তিন দিনেই উৎসাহের গ্যাসবেলুন চুপসে যায়। উত্তেজনা আমসি হয়ে ঘাড় নটকে নেতিয়ে পড়ে। আত্মহত্যা হলে একটা বন্ধ বাক্স খুলে যায়।
আরও পড়ুন:

উপন্যাস: দেওয়াল পারের দেশ, পর্ব-২০: গোরা-সুনীতি: সম্পর্কের অন্য সুর

উত্তম কথাচিত্র, পর্ব-৮৩ : শহরের ইতিকথা

রহস্য সমাধানের সম্ভাবনা আলোচনা জাগিয়ে রাখে। কেন? কেন? কেন? ইউটিউবার থেকে চোখে চোখ রেখে ঘণ্টাখানেক সত্যি বলা সক্কলে ঝাঁপিয়ে পড়েন। সঙ্গে সিনেমা বা সিরিয়ালের টক ঝাল মিষ্টি থাকলে তো সোনায় সোহাগা। তাই অমিতাভের মৃত্যুর খবর এগিয়ে এলো। আর এখানে কেকের মাথায় চেরির মতো আর একটা দমদার ঘটনা স্মৃতি উসকে দিল। সেই যে ১৯৯০ অক্টোবর! লাস্যময়ী রেখার ওড়না গলায় তার সাতমাসের বিহ্বল সোয়ামী মুকেশদা জীবনরেখায় দাঁড়ি টেনেছিলেন।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৯২: কৈলাসচন্দ্র সিংহ ছিলেন সত্যনিষ্ঠ আপসহীন এক ঐতিহাসিক

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১৪৮: ঘরে চুরি, বাইরে চুরি

অমিতাভ নীলাঞ্জনার ছবিতে ছবিতে ছয়লাপ করা বিয়ে এবং বৌভাত। হইহই করা হনিমুন লোকে যতটা উপভোগ করেছে। অমিতাভ’র এই মৃত্যুতে তাদের অপ্রকাশিত গ্রে রিলেশনস মানে কাছে কাছে থেকে ক্রমশ দূরে দূরে যাওয়া এখানে ওখানে ছড়িয়ে পড়ল।
সাতসকালে সরাসরি গোয়েন্দা কর্তা ভৈরব চক্রবর্তীর ফোন।
—গুড মর্নিং চ্যাম্প!
—মর্নিং স্যার!
—বুবু কেমন আছে?
বাবুর পোষ্য যে বুবু তার খবর সিনেমা ইউনিটের বন্ধুবান্ধব বা তার বন্ধ হয়ে যাওয়া নাটকের দল ‘বাবু কালচার’-এর লোকজন জানেন। শ্রেয়া বাসু জানেন। শ্রেয়া এ বাড়িতে এসে বুবুর সঙ্গে সময় কাটিয়ে গিয়েছে। বুবু শ্রেয়াকে মাঝে মাঝে “ছেয়া! ছেয়া এদিকে আয়!” বলে ডাকে। কিন্তু চক্রবর্তী সাহেব কখনও বুবুর কথা জিজ্ঞেস করেন না।
—আপনি বুবুর কথা জানেন স্যার!
—তুমি তো তোমার বাড়িতে আমায় ডাকনি, তাই সামনাসামনি দেখা হয়নি। তবে শ্রেয়ার কাছে বুবু ম্যাডামের ছবি দেখছি। strong>—চলবে।

অমিতাভ হত্যারহস্য পরবর্তী পর্ব প্রকাশিত হবে আগামী বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬।

* জিৎ সত্রাগ্নি (Jeet Satragni) বাংলা শিল্প-সংস্কৃতি জগতে এক পরিচিত নাম। দূরদর্শন সংবাদপাঠক, ভাষ্যকার, কাহিনিকার, টেলিভিশন ধারাবাহিক, টেলিছবি ও ফিচার ফিল্মের চিত্রনাট্যকার, নাট্যকার। জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। ‘মেঘে ঢাকা ঘটক’ নাটকের রচয়িতা, ‘বুমেরাং’ চলচ্চিত্রের কাহিনিকার। প্রকাশিত হয়েছে ‘জিৎ সত্রাগ্নি’র নাট্য সংকলন’, উপন্যাস ‘দুটি নভেলা’ ,‘পূর্বা আসছে’ ও ‘বসুন্ধরা এবং…(১/২/৩ খণ্ড)’ ও নাটক ‘মেঘে ঢাকা ঘটক’। এখন লিখছেন ‘হ্যালো বাবু’এবং ‘আকাশ এখনও মেঘলা’।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content