কলকাতায় বৃষ্টি

ছবি : প্রতীকী। সংগৃহীত।

 

|| ফোটোগ্রাফ-২২ (অন্তিম পর্ব) ||

ডিডিসি ল্যাবরেটরিজ কলকাতার অন্যতম বিশ্বস্ত ল্যাব। ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ করলে এখানে ডিনএ টেস্ট করানো যায়। মেডিকেল এক্সপেন্সেসের সূত্র ধরে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে খোঁজ করে ডিডিসি ল্যাবরেটরিজে টাকা দেবার হদিশ পাওয়া গেছে। সেখানে গিয়ে পুলিশ জানতে পেরেছে যে সেই টাকা ডিনএ টেস্ট বাবদ খরচা হয়েছিলো। অমিতাভ-রুণা বা অমিতাভ-নীলাঞ্জনার কোনও সন্তান নেই। তাহলে অমিতাভকে কার ডিনএ টেস্ট বাবদ টাকা খরচ করতে হয়েছিল?
নীলাঞ্জনার কাছে রুণা যে সাংঘাতিক তথ্য ফাঁস করেছিল সেটা হল বিয়ের পর রুণা চাকরি ছেড়ে দেয় তাই বাড়িতে থাকতো। বাসনাকে দিয়ে বাড়ির আসবাবপত্র পরিষ্কার করাচ্ছিল রুণা। হঠাৎ যে লক্ষ্য করে বাসনা কিছু একটা খুঁজে পেয়ে লুকোচ্ছে। চেপে ধরতে দেখা গেল সেটা বাজারে জনপ্রিয় প্রেগা সিওর স্ট্রিপের প্যাকেট। যেটা সন্তানসম্ভাবনার জানতে ব্যবহার হয়। সঙ্গে সঙ্গে রাশি রাশি সন্দেহ। অবিবাহিত অমিতাভ’র ঘরের কোণে এ জিনিস কেন ? রুণা তার স্বামীটিকে যতটা চিনেছে তাতে তার বিয়ের আগের শারীরিক সম্পর্ক থাকতেই পারে। কিন্তু তার জন্য বাড়িতে কিট রাখা কেন? আর যদি-বা কিট পাওয়া গেল, তো কাজের মেয়ে বাসনা সেই কিট লুকোতেই বা গেল কেন ? কিন্তু এই প্রশ্নের সত্যি উত্তর কেউ দেবে না! তাই রুণা ফাঁদ পাতলো। বাপের বাড়ি গেল ক’দিন। অমিতাভকে বলল, কটা দিন সেখান থেকে অফিস করতে আর বাসনাকে ছুটি দিয়ে দিল। কিন্তু ব্যাঙ্কের খুব জরুরি কাগজপত্র নেবার নাম করে অমিতাভ রবিবার সকালে নিজের ফ্ল্যাটে ফিরল। জানাল কাগজ নিয়ে বিকেলেই শ্বশুরবাড়ি ফিরে আসবে। রুণা অপেক্ষায় ছিল অমিতাভ’র যাবার পর সেও বেরিয়ে পড়ল আর ঘণ্টাদুয়েক পরে গিয়ে নিজের ফ্ল্যাটের বেল টিপে খানিকটা অপেক্ষা করতে হল। তারপর বাসনাকে দরজা খুলতে দেখে তার কাছে সবটা স্পষ্ট হয়ে গেল।
আরও পড়ুন:

হ্যালো বাবু! পর্ব-১৪০: অমিতাভ হত্যারহস্য / ২১

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-২৮ : মহাপুরুষ—কাল আজ পরশু

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-১০৫: পদ বা ক্ষমতা পেলেই কি ভিতরের স্বভাব বদলে যায়? পঞ্চতন্ত্রের অমোঘ শিক্ষা

উত্তম কথাচিত্র, পর্ব-৯৪ : শেষ অঙ্ক

মোটা টাকা মাসোহারার চুক্তিতে বিবাহবিচ্ছেদ হল। তারপর নীলাঞ্জনার সঙ্গে বিয়ের খবরটায় রূণা খুব মজা পেয়েছিল। তার প্রাক্তন ঠগ দুশ্চরিত্র স্বামীর সঙ্গে অভিনেত্রী নীলাঞ্জণার বিয়েটা ভাঙ্গার পর তাকে সবটুকু জানাল।

অন্যান্য তদন্তে একা কাজ না করলেও এই অমিতাভ হত্যারহস্যে ধৃতিমান একা একা তদন্ত করছিল। মৃতদেহ দেখেই সে সন্দেহ করে এটা খুন। পিছন থেকে শক্ত মোটা প্লাস্টিকের দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা। খুনিকে যথেষ্ঠ শক্তিশালী হতে হবে। মফিজুল সেদিন না আসায় আত্রেয়ী নামের নতুন মেয়েটিকে ধৃতিমান বলেছিল গলার পেশি থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে। সে পরীক্ষায় প্লাস্টিকের খুব সূক্ষ্ম অংশ পাওয়া গিয়েছিল। গ্রিলে বাঁধা মোটা দড়ির ঘষার দাগ ছিল। আর সেখানেও নমুনা সংগ্রহ করে একই জাতীয় প্লাস্টিকের খুব সূক্ষ্ম অংশ পাওয়া গিয়েছিল। সেই মোটা গ্রিল বাঁধা দড়ি হলো মার্ডার ওয়েপন। যেটা খুঁজে পাওয়া যায়নি। কিন্তু যে নারকেল দড়ি গলায় ফাঁস লাগান ছিল তার কোনও নমুনা গলার পেশিতে ছিল না। মানে সেটা সাজানো নাটক। এই সূত্র ধরে ধৃতিমান এই প্রথম এলাকায় একা একা ঘুরে খুঁজতে লাগলো, সম্পূর্ণ প্রমাণের জিগস পাজলের বাকি টুকরোগুলো।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৫৭: ধেড়ে ইঁদুর

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৭৩ : পিঞ্জরে অচিন পাখি

জানা গেল, সংসারী বাসনার একসময়ের প্রেমিক রতন এখন নেতা। একসময়ে মালিকের অটো চালাতো। তারপর গ্রিল মিস্ত্রী ছিল। আগ্রাসী যৌন-ক্ষুধায় অসুস্থ অমিতাভ রূণাকে বিয়ের আগে থেকেই নিয়মিত বাসনার সঙ্গে শারীরিক সম্পর্কে ছিল। বাসনা জানায় সে সন্তানসম্ভবা। প্রথমবার বাসনার গর্ভপাতের সব খরচ দেয় অমিতাভ। এরপর রুণার সঙ্গে বিয়ে হবার পর আবার বাসনা জানায় সে সন্তানসম্ভবা। অমিতাভ এবার যথেষ্ট সাবধানী ছিল এমনকি বাড়িতে প্রেগা শিওর রাখতে শুরু করেছিল। বাসনার সঙ্গে তার যোগাযোগ যথেষ্ঠ কমে এসেছিল। তাই সন্দেহ হওয়াতে ডিডিসি ল্যাবরেটরির পরিচিতের মাধ্যমে গর্ভপাতের পর অপরিণত সন্তানের নমুনা নিয়ে নিজের সঙ্গে ম্যাচ করাতে গিয়ে বুঝল তাদের মধ্যে তৃতীয় পুরুষ আছে। অমিতাভ বাসনাকে জানালো সে পুলিশকে গিয়ে সবটা জানাবে আর বাসনার পাড়াতে গিয়ে তার স্বামী তার আত্মীয়পরিজনকে বাসনার স্বরূপ জানিয়ে দেবে।
আরও পড়ুন:

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-১০২ : ত্রিপুরার রাজপরিবারে সতীদাহ প্রথা

রবীন্দ্র জয়ন্তী: তথ্যচিত্র— রবীন্দ্রনাথ, সভ্যতার সঙ্কট

সুতরাং অমিতাভ খুন হল। জেরায় ধৃত রতন ও বাসনা জানাল রতন গ্রিলের মধ্যে চাবি দেওয়া গেট খুলে ঢুকে মাঝরাতে অমিতাভকে খুন করেছে। গলার রক্তমেশা চামড়া লাগা মোটা প্লাস্টিকের কাছিদড়িটা বাসনার খাটের তলায় লুকোনো ছিল। সেটা বের করে দিয়ে বাসনা জেরায় স্বীকার করল বাসনা হাল্কা ঘুমের ওষুধ দেওয়া খাবার দিয়েছে। মফিজুলের মনে একটা সন্দেহ ছিল। এইসব পারিবারিক দুশ্চিন্তার কারণে বিপর্যস্ত একজন মানুষ রাতে ঘুমের ওষুধ খেতেই পারেন। কিন্তু হালকা ঘুমের ওষুধ খেয়ে কেউ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবে কেন? অনেকগুলো স্লিপিং পিল খেয়ে নেওয়া তো অনেক সহজ! সেই প্রশ্নটার উত্তর মিললো। ঘুমন্ত বা আচ্ছন্ন অমিতাভকে গলায় ফাঁস দিয়ে খুন করে ঝুলিয়ে গ্রিলের চাবি দেওয়া গেটের দরজা দিয়ে রতন পালিয়েছে। তারপর গ্রিলের বাইরে থেকে হাত ঢুকিয়ে তালা বন্ধ করে দিয়েছে।
আরও পড়ুন:

দেওয়াল পারের দেশ, পর্ব-২৯ : নয়া ভুবনের প্রজাপতি

মহাকাব্যের কথকতা, পর্ব-১৬৪: ভাবি প্রশাসক রামের প্রশিক্ষণের সূচনা—রাক্ষস খরের সঙ্গে সংঘাত

এই খুনের রহস্য সমাধানে আবার ধৃতিমানের প্রশংসা হল। ধৃতিমান ও শ্রেয়াকে নীলাঞ্জনা একদিন লাঞ্চে ডাকল। শ্রেয়া জানিয়েছিল, অন্য ডিউটি যাবে না। তাই সেটা মাস্যার দ্বিতীয় রবিবার ধার্য হল। ওইদিন সাধারণত শুটিং বন্ধ থাকে। নীলাঞ্জনা দু’জনকেই বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছিল। তবে সকলের আড়ালে শ্রেয়া বলেছিল—
— পুরুষমানুষ এতও ঝগড়াটে হয় জানতাম না!
ঝগড়া তো ধৃতিমান করেনি। একা একা তদন্তকেই বোঝালো কী? কে জানে সত্যি নারী চরিত্র বেজায় জটিল!
সমাপ্ত।

আগামী বৃহস্পতিবার নতুন গল্প হার্ড ড্রাইভ। প্রকাশিত হবে আগামী বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬।

* জিৎ সত্রাগ্নি (Jeet Satragni) বাংলা শিল্প-সংস্কৃতি জগতে এক পরিচিত নাম। দূরদর্শন সংবাদপাঠক, ভাষ্যকার, কাহিনিকার, টেলিভিশন ধারাবাহিক, টেলিছবি ও ফিচার ফিল্মের চিত্রনাট্যকার, নাট্যকার। জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। ‘মেঘে ঢাকা ঘটক’ নাটকের রচয়িতা, ‘বুমেরাং’ চলচ্চিত্রের কাহিনিকার। প্রকাশিত হয়েছে ‘জিৎ সত্রাগ্নি’র নাট্য সংকলন’, উপন্যাস ‘দুটি নভেলা’ ,‘পূর্বা আসছে’ ও ‘বসুন্ধরা এবং…(১/২/৩ খণ্ড)’ ও নাটক ‘মেঘে ঢাকা ঘটক’। এখন লিখছেন ‘হ্যালো বাবু’এবং ‘আকাশ এখনও মেঘলা’।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content