
— আমার কাছে সত্যিই দেবার মতো কোনও জবাব নেই দুলালবাবু! তিনটি বছর আপনাকে যন্ত্রণা সহ্য করতে হবে তারপর আপনি সসম্মানে ফিরে আসবেন।
—আর কোনদিন আমার সম্মান ফেরত চাই না ফাদার! আমার সব শেষ হয়ে গিয়েছে।
— কিন্তু আমি একটা ব্যাপারে আপনাকে নিশ্চিন্ত করতে পারি অতনুকে আমি সমস্ত দূর্যোগ থেকে আগলে রাখবো! আমি অতনুর মাকেও বলেছিলাম।
—তাই বোধহয় সে সব ছেড়ে চলে যেতে পেরেছে! একটা কথা ফাদার, আমাকে তৃপ্তির দাহকার্য করার জন্য প্যারোলে নিশ্চয়ই ছাড়বে!
—আমাদের দেশের আইন তো সে কথাই বলে কিন্তু আপনি যদি সত্যি আমায় জিজ্ঞেস করেন তাহলে আমি বলব, আমার আর কোনও ভরসা নেই!
— ঠিক আছে সেটা নয় আইন ব্যবস্থা বুঝবে, কিন্তু আপনাকে কথা দিতে হবে যে আপনি কোনও অবস্থাতেই অতনুকে ওখানে নিয়ে আসবেন না আপনিও আসবেন না।
—অতনুর মা ! সারা জীবনের মতো চলে যাবেন। সেকি একবার!
—না, ওই কাপড়ের বস্তামোড়া মায়ের চেহারাটা দেখানোর জন্যে ওকে নিয়ে আসার কোন দরকার নেই। আপনিও আসবেন না! আপনি এলে ওর মন খারাপ হবে। ওকে বলবেন কী ঘটেছে এবং ওকে একটা দিন আপনি সময় দেবেন সারাদিন ওর সঙ্গে কাটাবেন। রায় বেরোনোর আগে, তৃপ্তি যেদিন প্রথম আর সেটাই শেষবার আমার সঙ্গে দেখা করতে এসেছিল, ওকে বলেছিলাম বাড়ি টাকা-পয়সা সবকিছু ওর আর অতনুর নামে করে নিতে। আমি জানিনা ও সেসব করার সময় পেয়েছে কিনা, বা আদৌ করেছে কিনা। আমার ছোটবোনের নাম ফোন নাম্বার ঠিকানা আপনাকে দিচ্ছি আপনি দয়া করে ওর স্বামীর সঙ্গে যোগাযোগ করবেন। আমার বোন অসুস্থ সে কিন্তু কিছু জানে না।
— দুলালবাবু আপনি এখনই এতসব ভাবছেন কেন অতনু আমার কাছে বড় হচ্ছে, সে আমার কাছেই বড় হবে কিন্তু আপনি তো ফিরে আসবেন!

উপন্যাস: আকাশ এখনও মেঘলা, পর্ব-৪৮: আকাশ এখনও মেঘলা

উপন্যাস: দেওয়াল পারের দেশ, পর্ব-১৩: ডায়মন্ড হারবার, গৌরীর হারিয়ে যাবার দিন

মহাকাব্যের কথকতা, পর্ব-১৪১: যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞানুষ্ঠানের সিদ্ধান্তে কেন কৃষ্ণের অনুমোদন প্রয়োজন?

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৮৬: বক্সনগরে আবিষ্কৃত হয়েছে বৌদ্ধ স্তুপ, চৈত্যগৃহ ও একটি মঠ

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৩১: সুন্দরবনের এক অনন্য প্রাণীসম্পদ গাড়োল

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৪৬: সেফ শেলটার

উত্তম কথাচিত্র, পর্ব-৭৭ : রাজা সাজা

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৪৬: ঠাকুরবাড়ির লক্ষ্মী মেয়ে

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-১৭ : কাঞ্চনজঙ্ঘা: দেখা হবে চন্দনের বনে

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১৪৪: কবি-কন্যার প্রিয় বান্ধবী
* জিৎ সত্রাগ্নি (Jeet Satragni) বাংলা শিল্প-সংস্কৃতি জগতে এক পরিচিত নাম। দূরদর্শন সংবাদপাঠক, ভাষ্যকার, কাহিনিকার, টেলিভিশন ধারাবাহিক, টেলিছবি ও ফিচার ফিল্মের চিত্রনাট্যকার, নাট্যকার। জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। ‘মেঘে ঢাকা ঘটক’ নাটকের রচয়িতা, ‘বুমেরাং’ চলচ্চিত্রের কাহিনিকার। প্রকাশিত হয়েছে ‘জিৎ সত্রাগ্নি’র নাট্য সংকলন’, উপন্যাস ‘পূর্বা আসছে’ ও ‘বসুন্ধরা এবং…(১/২/৩ খণ্ড)’ ও নাটক ‘মেঘে ঢাকা ঘটক’। এখন লিখছেন ‘হ্যালো বাবু’এবং ‘আকাশ এখনও মেঘলা’।


















