কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির কিছুটা কমেছে। তবে আপাতত পুরোপুরি বৃষ্টি থামবে না। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় শনিবার সকালেও বৃষ্টি হয়েছে। এদিকে ছত্তীসগঢ়ের উপরে থাকা নিম্নচাপ অঞ্চলটি এখন শক্তি হারিয়েছে। তাই পশ্চিমবঙ্গে এর প্রভাব সরাসরি পড়ছে না। আপাতত বঙ্গোপসাগরে নতুন কোনও নিম্নচাপ অঞ্চল নেই।




















