
ছবি: প্রতীকী।
সকাল থেকে কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন। মাঝে মধ্যে রোদের দেখা মিললেও কখনও কখনও ঝিরঝির করে বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলার দিনভর এমনই থাকবে আবহাওয়া থাকেবে। কোনও কোনও এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টিও হতে পারে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এদিকে, বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তও শক্তি বাড়িয়েছে। সে এখন ধীরে ধীরে ওড়িশার দিকে এগিয়ে যাচ্ছে। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা-সংলগ্ন শুরু হতে পারে দুর্যোগ। সমুদ্রও উত্তাল থাকবে। উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের ওই অঞ্চলের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এমনটাই জানিয়েছে হাওয়া দফতর।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৮: নীতি কেবল মুখোশ, রাজনীতির মূল হল কৌশল আর ছলনা

পৃথিবীর সর্বোচ্চ একক আর্চ ব্রিজের নির্মাণে বিনয়ী এক অধ্যাপিকা

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৯: পথিমধ্যে অতর্কিতে

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৩: শকুন
বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়ও দুর্যোগ চলবে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। শুক্রবার থেকে দুর্যোগ আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। এরকম আবহাওয়া থাকবে আগামী রবিবার পর্যন্ত। দক্ষিণবঙ্গের সব জেলাতেই এই তিন দিন হলুদ সতর্কতা জারি হয়েছে। সোমবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং মেদিনীপুরে ঝড়বৃষ্টি চলবে।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১২৭: আশ্রমকন্যা শকুন্তলার পুত্রের উত্তরাধিকার প্রতিষ্ঠার দাবিতে চিরন্তন মাতৃত্বের প্রকাশ এবং দুষ্মন্তের লাম্পট্য ও প্রতারণা, সব যুগেই বিদ্যমান

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭৩: রাজা গোবিন্দমাণিক্য চেয়েছিলেন ঘরে ঘরে পুরাণ পুঁথির প্রচার হোক
এদিকে উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে হাওয়া দফতর জানিয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কোচবিহার এবং উত্তর দিনাজপুরেও ঝড়বৃষ্টি হতে পারে। শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৯: চেন টেনে উমাচরণের জেল হয়েছিল

রহস্য উপন্যাস: হ্যালো বাবু! পর্ব-৯৬: গ্রিন টি /৪
হাওয়া দফতরের রিপোর্ট বলছে, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৬.৯ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ হয়েছিল ৩১.৪ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি সেলসিয়াস কম।















