সোমবার ১৫ জুন, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী। সংগৃহীত।

আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এর জন্য কয়েক জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কয়েক জেলায় ভারী বৃষ্টিও হতে পারে।
শুক্রবার আলিপুর আবহাওয়া দফতর আবহাওয়া নিয়ে বিশেষ বুলেটিন প্রকাশ করেছে। ওই বুলেটিনে হাওয়া দফতর জানিয়েছে, এখন এ রাজ্যের উপরে মৌসুমি অক্ষরেখা নেই। তবে বঙ্গোপসাগর থেকে স্থলভাগে পর্যাপ্ত পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে। তাই উত্তরবঙ্গের কোনও কোনও অংশে ভারী বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১২৭: আশ্রমকন্যা শকুন্তলার পুত্রের উত্তরাধিকার প্রতিষ্ঠার দাবিতে চিরন্তন মাতৃত্বের প্রকাশ এবং দুষ্মন্তের লাম্পট্য ও প্রতারণা, সব যুগেই বিদ্যমান

পৃথিবীর সর্বোচ্চ একক আর্চ ব্রিজের নির্মাণে বিনয়ী এক অধ্যাপিকা

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৯: পথিমধ্যে অতর্কিতে

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৩: শকুন

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। জেলার সর্বত্র হবে না। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম —এই পাঁচ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় সতর্কতা জারি করা হয়নি। তবে ঝড়বৃষ্টি চলবে। রবিবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৮: নীতি কেবল মুখোশ, রাজনীতির মূল হল কৌশল আর ছলনা

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭৩: রাজা গোবিন্দমাণিক্য চেয়েছিলেন ঘরে ঘরে পুরাণ পুঁথির প্রচার হোক

হাওয়া দফতর শনিবার উত্তরবঙ্গের আট জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। রবিবার জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পরিমাণ কমতে পারে। যদিও ঝড়বৃষ্টি থামবে না। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্ত্রবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি চলতে পারে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content