শুক্রবার ১৯ জুন, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

এই ঘূর্ণাবর্ত তো, এই নিম্নচাপ। চলতি মরসুমে দক্ষিণবঙ্গে বৃষ্টি থামতে চাইছে না। শ্রাবণ মাস। এখনও আকাশের মুখ ভার। এমন কি আরও কিছু দিন ঝড়বৃষ্টি চলবে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় ভারী বর্ষণও হতে পারে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতায় রয়েছে। পাশাপাশি মৌসুমি অক্ষরেখা জয়সলমের, কোটা, রাঁচী, বাঁকুড়া, দিঘা হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের এই জোড়া প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প পশ্চিমবঙ্গে ঢুকছে। ফলে বাংলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি রয়েছে। দক্ষিণবঙ্গের আরও অন্তত দু’দিন একাধিক জেলায় বৃষ্টি চলবে। কোনও কোনও এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে।

আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১২৬: চিত্রকূটে রামচন্দ্রের প্রতি তপস্বীদের অনাস্থাপ্রকাশ এবং অত্রিপত্নী অনসূয়ার উপদেশের কোনও প্রাসঙ্গিকতা আছে?

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৮: রাখে হরি, মারে কে?

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৯: চেন টেনে উমাচরণের জেল হয়েছিল

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৩: শকুন

হাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় শুক্রবার, শনিবার এবং সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার এবং রবিবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এই তিন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে মঙ্গলবার পর্যন্ত দুর্যোগ চলতে পারে।
আরও পড়ুন:

আকাশ এখনও মেঘলা/পর্ব-৩১

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭০: ত্রিপুরায় বারবার দেশের ইংরেজ শাসন বিরোধী মানসিকতার প্রতিফলন ঘটেছে

বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো আবহাওয়া থাকবে। হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে। ফলে শনিবার পর্যন্ত এই সমুদ্রের অংশে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৮: নীতি কেবল মুখোশ, রাজনীতির মূল হল কৌশল আর ছলনা

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৬৩: অগত্যা আমার গাড়িতে বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়লাম আলাস্কা ভ্রমণে

উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার দার্জিলিং-সহ উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহারেও ভারী বৃষ্টি হবে। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের পাহাড় পার্শ্ববর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content