সোমবার ৮ জুন, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

আজ সকাল থেকে কলকাতার আকাশ মেঘাছন্ন। শহরের কোনও কোনও অংশে রাতভর হালকা থেকে মাঝারি বৃষ্টিও হয়েছে। সঙ্গে চলছে বজ্রপাতও। বৃহস্পতিবারও একি অবস্থা। সকালেও কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টি চলছে। এখনও পর্যন্ত রোদের দেখা নেই। বৃহস্পতিবার দিনভর কলকাতার আবহাওয়া এরকমই থাকবে। এমনকি বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টিও হতে পারে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই আগামী তিন দিন দুর্যোগের পূর্বাভাস রয়েছে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঝড় বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গজুড়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। শনিবার ওই সাতটি জেলাগুলির সঙ্গে পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনও কোনও জেলায় রবিবার ও সোমবারও দুর্যোগ চলবে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১২৬: চিত্রকূটে রামচন্দ্রের প্রতি তপস্বীদের অনাস্থাপ্রকাশ এবং অত্রিপত্নী অনসূয়ার উপদেশের কোনও প্রাসঙ্গিকতা আছে?

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৮: রাখে হরি, মারে কে?

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৯: চেন টেনে উমাচরণের জেল হয়েছিল

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৩: শকুন

হাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টি চলবে বলে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে। শনিবার ও রবিবার দক্ষিণ দিনাজপুর ও মালদহে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও কালিম্পঙেও ভারী বৃষ্টি হতে পারে। আগামী মঙ্গলবারের আগে পর্যন্ত আবহাওয়ার তেমন উন্নতির সম্ভাবনা নেই।
আরও পড়ুন:

আকাশ এখনও মেঘলা/পর্ব-৩১

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭০: ত্রিপুরায় বারবার দেশের ইংরেজ শাসন বিরোধী মানসিকতার প্রতিফলন ঘটেছে

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তে সমুদ্র উত্তাল থাকবে। ঝোড় হাওয়ার গতি ঘণ্টায় ৫৫ কিলোমিটারে পৌঁছে যেতে পারে। তাই মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। শনিবার ও রবিবার উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্ক করেছে হাওয়া দফতর।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৮: নীতি কেবল মুখোশ, রাজনীতির মূল হল কৌশল আর ছলনা

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৬৩: অগত্যা আমার গাড়িতে বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়লাম আলাস্কা ভ্রমণে

হাওয়া দফতরের রিপোর্ট বলছে, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৬.২ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি সেলসিয়াস কম। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ হয়েছিল ২৯.৮ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি সেলসিয়াস কম।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content