মঙ্গলবার ৯ জুন, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

বঙ্গোপসাগরে চলতি সপ্তাহেই আবার তৈরি হতে পারে নিম্নচাপ। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। রবিবার এবং সোমবার কোনও কোনও জেলায় সামান্য বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার পর্যন্ত কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, তাই ভ্যাপসা গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। এমনটা জানিয়েছে হাওয়া দফতর।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়। উত্তর দিনাজপুর জেলাতেও সোমবার থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি শুরু হবে। ভারী বৃষ্টির জেরে তিস্তা, তোর্সা, জলঢাকার মতো নদীগুলিতে জলস্তর বাড়তে থাকবে। নদী তীরবর্তী এলাকা প্লাবিত হতে পারে। আবার পাহাড়ি এলাকায় ধস নামতে পারে।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১১: পাতিকাক

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৭: রবীন্দ্রনাথের নামে ভিত্তিহীন অভিযোগ, ‘চোখের বালি’ নাকি চুরি করে লেখা

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৭: আঁধারে ছিল আগন্তুক?

আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার উত্তর-পশ্চিম এবং পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এদিকে, মৌসুমি অক্ষরেখার দিক পরিবর্তনের কথা জানিয়েছে হাওয়া দফতর। এই অক্ষরেখা আপাতত হিমালয় সংলগ্ন এলাকা ছেড়ে ফিরোজপুর, দিল্লি লখনউ, পটনা, বাঁকুড়া এবং দিঘার উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৭: শুধু মুখে ধর্মের বুলি আওড়ালেই কেউ ধার্মিক হয়ে যায় না

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭০: ত্রিপুরায় বারবার দেশের ইংরেজ শাসন বিরোধী মানসিকতার প্রতিফলন ঘটেছে

রবিবার দিনভর কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। কোনও কোনও এলাকায় হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকবে ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content