
ছবি প্রতীকী।
দক্ষিণবঙ্গে মাঝে টানা ঝড়বৃষ্টির পর দুর্যোগের সম্ভাবনা খানিক কমেছে। যদিও তা বেশি দিন স্থায়ী হচ্ছে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টায় তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। এর জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা-সংলগ্ন অঞ্চলে আবার দুর্যোগ শুরু হতে পারে।
এই মুহূর্তে বঙ্গের উপর দিয়ে মৌসুমি অক্ষরেখা বিকানের, জয়পুর, বান্দা, রাঁচী এবং দিঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি, ঘূর্ণাবর্তের জেরে এখন উত্তাল থাকবে সমুদ্র। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার। ওই অঞ্চলে আগামী ২৮ অগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়া নিয়ে আলিপুর আবহাওয়া দফতর সতর্কতা জারি করেছে।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৮: নীতি কেবল মুখোশ, রাজনীতির মূল হল কৌশল আর ছলনা

পৃথিবীর সর্বোচ্চ একক আর্চ ব্রিজের নির্মাণে বিনয়ী এক অধ্যাপিকা

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৯: পথিমধ্যে অতর্কিতে

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৩: শকুন
মঙ্গলবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। বুধবার ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার থেকে দুর্যোগের সম্ভাবনা বাড়বে বলে হাওয়া দফতর জানিয়েছে। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। শুক্রবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১২৭: আশ্রমকন্যা শকুন্তলার পুত্রের উত্তরাধিকার প্রতিষ্ঠার দাবিতে চিরন্তন মাতৃত্বের প্রকাশ এবং দুষ্মন্তের লাম্পট্য ও প্রতারণা, সব যুগেই বিদ্যমান

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭৩: রাজা গোবিন্দমাণিক্য চেয়েছিলেন ঘরে ঘরে পুরাণ পুঁথির প্রচার হোক
উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ঝড়বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ারে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার উত্তরবঙ্গে কোনও সতর্কতা নেই। যদিও শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ফের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে হাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৯: চেন টেনে উমাচরণের জেল হয়েছিল

রহস্য উপন্যাস: হ্যালো বাবু! পর্ব-৯৬: গ্রিন টি /৪
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৬.৫ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি সেলসিয়াস কম। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ হয়েছিল ৩১.৪ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি সেলসিয়াস কম।

















