শনিবার ৬ জুন, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

কলকাতার আকাশের মুখভার। কখনও রোদ, কখনও বৃষ্টি। বিক্ষিপ্ত ভাবে ঝিরঝির বৃষ্টিও চলছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতাতেও দুর্যোগ চলবে।
বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ আপাতত দক্ষিণ ওড়িশা ও ছত্তীসগঢ় এলাকায় অবস্থান করছে। ধীরে ধীরে শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে বলে হাওয়া দফতর জানিয়েছে। তবে এর প্রভাবে আগামী কয়েক দিন ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। ফলে শুক্রবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণবঙ্গ ও ওড়িশার উপকূলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৭: শুধু মুখে ধর্মের বুলি আওড়ালেই কেউ ধার্মিক হয়ে যায় না

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৮: রাখে হরি, মারে কে?

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৯: চেন টেনে উমাচরণের জেল হয়েছিল

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৩: শকুন

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝড়ও হতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার। বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার এই দিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। শুক্রবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবার পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার বিশেষ উন্নতি হওয়ার সম্ভাবনা নেই বলে হাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

আকাশ এখনও মেঘলা/পর্ব-৩১

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭০: ত্রিপুরায় বারবার দেশের ইংরেজ শাসন বিরোধী মানসিকতার প্রতিফলন ঘটেছে

ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। বৃহস্পতিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শুক্রবারও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গেও আবহাওয়ার খুব একটা পরিবর্তন দেখা যাবে না।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১২৬: চিত্রকূটে রামচন্দ্রের প্রতি তপস্বীদের অনাস্থাপ্রকাশ এবং অত্রিপত্নী অনসূয়ার উপদেশের কোনও প্রাসঙ্গিকতা আছে?

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৬৩: অগত্যা আমার গাড়িতে বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়লাম আলাস্কা ভ্রমণে

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৬.৬ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। মঙ্গলবার কলকাতারর সর্বোচ্চ তাপমাত্রার পারদ হয়েছিল ৩০.৬ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম।
* পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি (Panchatantra politics diplomacy): ড. অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় (Anindya Bandyopadhyay) সংস্কৃতের অধ্যাপক, কল্যাণী বিশ্ববিদ্যালয়।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content