
ছবি: প্রতীকী। সংগৃহীত।
ইতিমধ্যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আর এর প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় লাগাতার বৃষ্টি হয়েছে। গত শুক্রবার থেকে বৃষ্টি কিছুটা কমেছে। মাঝে দু’দিন বৃষ্টি হয়নি। তবে রবিবার থেকে আবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হবে কলকাতাও। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের মোট ৯টি জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আপাতত নিম্নচাপ অঞ্চলটি শক্তি হারিয়ে ধীরে ধীরে সরে গিয়েছে পশ্চিম দিকে। তবে হাওয়া দফতর জানিয়েছে, এখন রাজ্যে সক্রিয় বর্ষার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এর ফলে আগামী কয়েক দিন বৃষ্টি হতে পারে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১১৮: সত্যনিষ্ঠতার মাপকাঠি কী নাস্তিকতার নিরিখে বিচার্য?

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১০২: শ্রীমার অন্তিম সময়কালীন ভবিষ্যবাণী

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৬২: এক নির্বাসিত রাজপুত্রের কথা
একই পূর্বাভাস রয়েছে আরও বেশ কয়েকটি জেলায়। সেই তালিকায় রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, নদিয়া। এই ৯টি জেলার কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত। রবিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবার এবং বীরভূম, মুর্শিদাবাদে। বুধবার থেকে টানা ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে ১০টি জেলায়। সেই তালিকায় বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০৪: ভুবন চিল ও শঙ্খচিল

পর্দার আড়ালে, সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-৩: পরেশের পরশপাথর
উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সোমবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে দুই দিনাজপুর এবং মালদহেও। এর আগে শনিবার এবং রবিবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২০: রবীন্দ্রনাথ আশ্রমের একমাত্র তাঁকেই প্রণাম করতেন

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৬০: পাহাড়ের চূড়ায় বসে দেখলাম হিমবাহের সেই অপরূপ শোভা
আজ শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৬.৩ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা প্রায় স্বাভাবিকই ছিল। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ২৯.৬ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩.৪ ডিগ্রি সেলসিয়াস কম। আগামী সপ্তাহেও ঝড়বৃষ্টির জন্য সর্বোচ্চ তাপমাত্রার পারদ স্বাভাবিকের চেয়ে কম থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

















