
ছবি: প্রতীকী। সংগৃহীত।
টানা বৃষ্টি কিছুটা কমতেই আবার গরম বাড়তে শুরু করেছে। তবে বর্ষণ চলবে। এখনই পুরোপুরি বৃষ্টি থেমে যাওয়ার সম্ভাবনা নেই। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কারণ হিসেবে বলা হয়েছে, বর্ষা এখনও সক্রিয় রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে বিক্ষিপ্ত ভাবে। পাশাপাশি উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে।
রবিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোনও কোনও জায়গায় ঝোড়ো হাওয়াও বইবে। হাওয়ার গতি থাক্তে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। মঙ্গলবার এবং বুধবারের জন্যও একই পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার এবং বুধবার দু’দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। রবিবার হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বৃষ্টি হবে। কলকাতায় সোমবার সতর্কতা জারি করা হয়নি। তবে ভিজতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার কিছু অংশ।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১২: দাঁড়কাক

গল্পবৃক্ষ, পর্ব-৩৬: বরুণজাতক: অলস মস্তিষ্কের গল্প

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৭: রবীন্দ্রনাথের নামে ভিত্তিহীন অভিযোগ, ‘চোখের বালি’ নাকি চুরি করে লেখা

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৭: আঁধারে ছিল আগন্তুক?
হাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গের উপকূলে আপাতত কোনও সতর্কতা নেই। নিম্নচাপ অঞ্চলের সরাসরি প্রভাব বঙ্গে পড়ছে না। তবে দক্ষিণ ওড়িশা উপকূল সংলগ্ন পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঝোড়ো আবহাওয়া আরও কিছু দিন থাকবে। ওই অংশের সমুদ্রের উপর হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে। তাই মৎস্যজীবীদের সোমবার থেকে বুধবার পর্যন্ত এই উপকূলে যেতে বারণ করা হয়েছে।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৭: শুধু মুখে ধর্মের বুলি আওড়ালেই কেউ ধার্মিক হয়ে যায় না

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭০: ত্রিপুরায় বারবার দেশের ইংরেজ শাসন বিরোধী মানসিকতার প্রতিফলন ঘটেছে
এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে বিক্ষিপ্ত ভাবে। রবিবার এমনই পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সোমাবর থেকে বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে। তবে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি পরিমাণ। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার ও শনিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বর্ষণ হতে পারে বলে হাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১২৫: আজও আধুনিক সমাজ রাজা দুষ্মন্তের তঞ্চকতা এবং দ্বিচারিতার দূষণমুক্ত নয়

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৬৩: অগত্যা আমার গাড়িতে বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়লাম আলাস্কা ভ্রমণে
হাওয়া দফতরের রিপোর্ট বলছে, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩৩.৮ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি।

















