ভারতীয় সময় ৮টা ৫৮ মিনিটে শুরু হয়েছে চন্দ্রগ্রহণের প্রাথমিক বা পেনাম্ব্রাল পর্যায়। ৯টা ৫৭ মিনিটে চাঁদের আংশিক গ্রহণ শুরু হবে। ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে উঠবে চাঁদের রং। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ১১টায়। ১১টা ৪২ মিনিটের পর থেকে তা সব থেকে বেশি দৃশ্যমান হবে। আকাশে জ্বলজ্বল করবে রক্তবর্ণ চাঁদ। আবার কখনও সখনও ফ্যাকাশে হবে। ভারত-সহ পৃথিবীর একাধিক দেশ থেকে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। আগামী রবিবার রাত ৯টা থেকে গভীর রাত (ভারতীয় সময়) পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকবে। এর মধ্যে এক ঘণ্টা ২২ মিনিট (৮২ মিনিট) ধরে...






















