শনিবার ৬ জুন, ২০২৬


কলকাতায় বৃষ্টি

(বাঁ দিকে) সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ডান দিকে)।

উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন সিপি রাধাকৃষ্ণন। সংসদের দুই কক্ষে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায় এই নির্বাচন হয়। আর এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণনের জয় প্রত্যাশিতই ছিল। তবে কৌতূহল ছিল ভোটের অঙ্ক নিয়ে। তবে ভোটের ফলাফল বলছে ‘ইন্ডিয়া’ প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে ১৫২ ভোটে হারিয়ে ভারতের উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণন। রাধাকৃষ্ণনের প্রাপ্ত ভোট ৪৫২টি। আর বি সুদর্শন রেড্ডি পেয়েছেন ৩০০টি ভোট।
উপরাষ্ট্রপতি নির্বাচনে শুধু সাংসদদেরই ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়েছে। লোকসভার মোট ৫৪৩ এবং রাজ্যসভার ২৪৫ মোট আসন মিলিয়ে সংসদে মোট আসনসংখ্যা ৭৮৮টি। তবে লোকসভায় একটি এবং রাজ্যসভায় ছ’টি আসন শূন্য রয়েছে। তাই লোকসভার এবং রাজ্যসভা মিলিয়ে মোট ৭৮১ জন সাংসদকে নিয়ে এ বারের ‘নির্বাচকমণ্ডলী’ গঠন করা হয়।
আরও পড়ুন:

উপন্যাস: আকাশ এখনও মেঘলা, পর্ব-৩৩: আকাশ এখনও মেঘলা

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৩১: যে পালিয়ে বেড়ায়

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৬: তালচোঁচ

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭৪: ‘শিলালিপি সংগ্ৰহ’ গ্রন্থ অতীতের ত্রিপুরা নিয়ে গবেষণার দিশারী

নবীন পট্টনায়কের দল বিজেডি এবং কে চন্দ্রশেখর রাওয়ের দল বিআরএস আগেই ঘোষণা করেছিল এই নির্বাচনে অংশ নেবে না। তাই আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল ৭৭০টির বেশি ভোট পড়বে না। ফলে কোনও প্রার্থী ৩৮৬টি ভোট পেলেই উপরাষ্ট্রপতি নির্বাচনে জিতে যাবেন, তা নিশ্চিত হয়ে যায়। পরে এও জানা যায়, শিরোমণি অকালি দলের একমাত্র সাংসদ হরসিমরৎ কউর বাদলও উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে যাবেন না। এর কারণ হিসেবে শিরোমণি অকালি দল পঞ্জাবে বন্যার কথা বলেছে। আবার সংসদের দুই কক্ষ মিলিয়ে সাত নির্দল সাংসদ রয়েছেন, তাঁরা কী করবেন, তাও স্পষ্ট ছিল না। ফলে জয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যা আরও নীচে নামার সম্ভাবনাও ছিল।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৯০: শত্রুকে হারাতে সব সময় অস্ত্র নয়, ছলনারও আশ্রয় নিতে হয়

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-১০ : নায়ক ও মহাপুরুষ

শেষ পর্যন্ত উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট পড়ল ৭৬৭টি। জয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যা ছিল ৩৮৪। এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণন তার চেয়ে বেশি ভোট পেয়েই জিতলেন। তবে ২০২২ সালে জগদীপ ধনখড় যে ব্যবধানে জয়ী হয়েছিলেন, এ বার এনডিএ-র জয়ের ব্যবধান অনেকটাই কম।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১৩০: ঠাকুরবাড়ির জামাই রমণীমোহনকে মন্ত্রী করেছিলেন রবীন্দ্রনাথ

মহাকাব্যের কথকতা, পর্ব-১২৯: শকুন্তলারা আজও আছেন

লোকসভায় এনডিএ-র আসন সংখ্যা ২৯৩টি, আর রাজ্যসভায় ১৩২টি। অর্থাৎ দুটি কক্ষ মিলিয়ে ৪২৫টি আসন। তাই মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল রাধাকৃষ্ণনের জয় নিয়ে কোনও সংশয় ছিল না। তার উপরে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি ঘোষণা করেছিলেন, তাঁর দল ওয়াইএসআর কংগ্রেস এনডিএ প্রার্থীকে সমর্থন করবে। এদিকে আম আদমি পার্টির বিক্ষুব্ধ সাংসদ স্বাতী মালিওয়ালও রাধাকৃষ্ণনেকে সমর্থন করতে পারেন বলে জল্পনা ছিল। ফলে খাতায়কলমে এনডিএ-র হিসেব অনুযায়ী যে সংখ্যা রয়েছে, রাধাকৃষ্ণন তার চেয়ে বেশি ভোট পাবেন বলেই আগেই তার আভাস ছিল।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content