শুক্রবার ৫ জুন, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

পুজো আর বেশি দেরি নেই। তাই ওজন ঝরাতে সবাই কমবেশি নিজেদের খাদ্য তালিকায় নিয়ন্ত্রণ করতে শুরু করে দিয়েছেন। ওজন কমানো অবশ্যই স্বাস্থ্যের জন্য উপকারী। তবে অতিরিক্ত কমাতে গিয়ে তার প্রভাব কিন্তু ত্বক ও চুলের ওপরও পড়তে পারে। তাই আমাদের স্বাস্থ্যের দিকটি মাথায় রেখেতি ওজন কমাতে হবে। প্রতিদিন এমন খাবার খেতে হবে, যা ওজন কমানোর পাশাপাশি ত্বক ও চুলকেও ভালো রাখবে।

ফল

ফল ত্বকের জন্য ভীষণ উপকারী। যে সব ফলে ভিটামিন-সি আছে সেগুলি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় ওজন কমানোর পাশাপাশি ত্বককেও ভালো রাখে। এই সময় পাওয়া ফলের মধ্যে পেয়ারা, পেঁপে, নাশপাতি, আপেল প্রভৃতি রোজ একটা করে খেলে ওজন কমবে।

আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১৩০: ঠাকুরবাড়ির জামাই রমণীমোহনকে মন্ত্রী করেছিলেন রবীন্দ্রনাথ

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৩১: যে পালিয়ে বেড়ায়

উপন্যাস: আকাশ এখনও মেঘলা, পর্ব-৩৩: আকাশ এখনও মেঘলা

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭৫: পূর্বোত্তরে আন্তরাজ্য সীমা বিবাদ

সবুজ শাক-সব্জি

ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য ফাইবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই সব তন্তু সমৃদ্ধ খাদ্যের অন্যতম উদাহরণ হল সবুজ শাক-সব্জি। শাক-সব্জি যেমন আমাদের দীর্ঘ সময় পেট ভরা রাখবে, তেমনি পেট পরিষ্কার রেখে ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে।

আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১৩০: অলৌকিকতার আবরণে লৌকিক-অনুভবের পরশ

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-১০ : নায়ক ও মহাপুরুষ

ডাল

ওজন নিয়ন্ত্রণে থাকবে অথচ দুর্বলতা থাকবে না এরকমই প্রোটিনের ভরপুর একটি খাবার হল ডাল। ডাল রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এই শস্য আমাদের সর্বাঙ্গীণ স্বাস্থ্য ভালো রাখে। প্রতিদিন বিভিন্ন রকমের ডাল মিশিয়ে বা এক একদিন এক এক রকম অল্প পরিমাণে খাদ্য তালিকায় রাখা যেতে পারে।

আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৯০: শত্রুকে হারাতে সব সময় অস্ত্র নয়, ছলনারও আশ্রয় নিতে হয়

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৬: তালচোঁচ

দানাশস্য

ওটস, জোয়ার, বাজরা, রাগি জাতীয় হোলগ্রেন বা দানাশস্য পেট অনেক ক্ষণ ভরিয়ে রেখে ওজন কমাতে সাহায্য করে। আবার প্রয়োজনীয় পুষ্টি যেমন আয়রন, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ফাইবার ইত্যাদিরও জোগান দেয়। ফলে এই সব খাবার শরীরকে সুস্থ রাখতে খাওয়া জরুরি।

আরও পড়ুন:

টিচার্স ডে

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১১০: মা সারদার মানবীলীলার অবসান

দই

দুই উপস্থিত প্রধান পুষ্টি উপাদান হল প্রবায়োটিক, যা ভালো ব্যাকটেরিয়া। এটা পেটের স্বাস্থ্য ভালো রাখে হজম ক্ষমতা ভালো রাখে। সর্বোপরি ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। দইয়ে রয়েছে প্রোটিন, ক্যালশিয়াম, ভিটামিন বি প্রভৃতি। এতে থাকা ক্যালশিয়াম আমাদের হাড় এবং পেশির স্বাস্থ্যও ভালো রাখতে সাহায্য করে।

যোগাযোগ: ৯৮৩০৭৬৮১৫২

* হেলদি ডায়েট (Healthy Diet): সুতনুকা পাল (Sutanuka Paul), পুষ্টিবিদ, ডায়েট-টু-ফাইট।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content